৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতায় দুর্দান্ত ছন্দে এগিয়ে যাচ্ছেন বাংলাদেশের উদীয়মান টেনিস খেলোয়াড় জারিফ আবরার। বুধবার (১৫ অক্টোবর) রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে এক টানটান উত্তেজনার কোয়ার্টার ফাইনালে ভারতের দ্বিতীয় বাছাই শৌনক চ্যাটার্জিকে ২–১ সেটে পরাজিত করে সেমিফাইনালে উঠেছেন তিনি।প্রায় আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই ম্যাচে শুরুটা ছিল জারিফের জন্য কঠিন। প্রথম সেটে দারুণ লড়াই করেও ৭–৫ গেমে হেরে যান তিনি। তবে দ্বিতীয় সেটে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৬–২ গেমে জিতে ম্যাচে সমতা ফেরান। এরপর তৃতীয় ও নির্ধারণী সেটে ৭–৫ গেমে জয় পেয়ে শেষ পর্যন্ত সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেন এই তরুণ তারকা।রোমাঞ্চকর এই জয়ের পর নিজের অনুভূতি জানাতে গিয়ে জারিফ বলেন, ‘আজ আমার ভাগ্য ভালো ছিল। ম্যাচটা প্রায় হাতছাড়া হয়ে যাচ্ছিল। ৩–৫ গেমে পিছিয়ে ছিলাম, কিন্তু শেষ মুহূর্তে গেমের মোড় ঘুরে যায়।’নিজের পারফরম্যান্স নিয়ে কিছুটা আত্মসমালোচনা করলেও জয়ে খুশি জারিফ। তিনি আরও বলেন, ‘আজ খেলায় একটু অফ ছিলাম। প্রতিপক্ষের পাওয়ার অনেক বেশি ছিল, ওটা সামলানো সহজ ছিল না। তবে শেষ পর্যন্ত সেটা কাটিয়ে উঠতে পেরেছি।’আগামী সেমিফাইনাল নিয়ে আত্মবিশ্বাসী এই টেনিস তারকা বলেন, ‘ইনশাআল্লাহ সেমিফাইনালে ভালো খেলার চেষ্টা করবো। আমার লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশস্ত এসিল্যান্ডের বদলি ঠেকাতে মানুষের আহাজারি
বিশস্ত এসিল্যান্ডের বদলি ঠেকাতে মানুষের আহাজারি

ভোলার বোরহানউদ্দিন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. মেহেদী হাসানের বদলি আদেশ পত্যাহার চেয়ে গনস্বাক্ষর ও মানববন্ধন অনুষ্ঠিত Read more

গর্ভে সন্তান রেখে অ্যাপেনডিক্স অস্ত্রোপচার: ডা.পান্নুর
গর্ভে সন্তান রেখে অ্যাপেনডিক্স  অস্ত্রোপচার: ডা.পান্নুর

গর্ভে সন্তান রেখে আফরোজা খাতুন (৩৩) নামে এক রোগীর ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে অ্যাপেনডিক্স অস্ত্রোপচার করে দৃষ্টান্ত স্থাপন করেছেন ডা. মাহমুদুল হাসান Read more

চাটমোহরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
চাটমোহরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

পাবনার চাটমোহরে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় জাহিদ হোসেন (৪৫) নামের এক পোলট্রি খাদ্য ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার(৩০ অক্টোবর) বিকেল ৫টার Read more

প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিরামপুরে বিএনপির সংবাদ সম্মেলন
প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিরামপুরে বিএনপির সংবাদ সম্মেলন

দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপি'র বিরামপুর উপজেলা ও পৌর শাখার আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় দলীয় Read more

আমের ঝুড়িকে ঘিরে এশিয়াতে যত কূটনীতি, রেষারেষি আর রহস্য
আমের ঝুড়িকে ঘিরে এশিয়াতে যত কূটনীতি, রেষারেষি আর রহস্য

দক্ষিণ এশিয়ার দেশগুলোতে, বিশেষ করে ভারত ও পাকিস্তানে আমকে কেন্দ্র করে কূটনীতি এবং পরস্পরের মধ্যে বাণিজ্য প্রতিযোগিতা নতুন কিছু নয়। Read more

গণমাধ্যম ও প্রযুক্তির হাত ধরে কৃষির নতুন সম্ভাবনা
গণমাধ্যম ও প্রযুক্তির হাত ধরে কৃষির নতুন সম্ভাবনা

‘কৃষি প্রযুক্তির উন্নয়ন একা যথেষ্ট নয়, সেটি মাঠ পর্যায়ে কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ’—এই মন্তব্যের মধ্য দিয়েই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন