জম্মু-কাশ্মীরের পেহেলগামে হামলার পর সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করেছিল ভারত। এর ফলে পাকিস্তানের ৩ নদী সিন্ধু, চেনাব এবং ঝিলামের পানি প্রবাহ ব্যাপকভাবে হ্রাস পায় এবং গুরুতর ঝুঁকির মুখে পড়ে দেশটির কৃষি উৎপাদন। যার ফলে আন্তর্জাতিক সালিশ আদালতে (পার্মানেন্ট কোর্ট অব আরবিট্রেশন-পিসিএ) মামলা করে পাকিস্তান। সেই মামলা রায় দিয়েছেন আদালত। রায়ে সিন্ধু পানিবণ্টন চুক্তি সচল করা এবং ভারতকে এই চুক্তিতে ফিরে আসার নির্দেশ দেন আদালত। সেই সঙ্গে ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তিতে ফিরে আসার আহ্বান জানিয়েছে পাকিস্তান। মঙ্গলবার (১২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।এক্সবার্তায় বলা হয়, আন্তর্জাতিক সালিশী আদালত নির্দেশ দিয়েছেন যে সিন্ধু নদীর পানিপ্রবাহ ভারতকে বাধামুক্ত রাখতে হবে। বিশেষ করে সিন্ধু অববাহিকার পশ্চিমাঞ্চলীয় ৩ নদী, যেগুলো পাকিস্তানের ভূখণ্ডে পড়েছে— সেগুলোতে পানির প্রবাহকে মুক্ত রাখার নির্দেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে আদালত ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তিতে ফিরে আসার আহ্বানও জানিয়েছেন।এতে আরও বলা হয়, পাকিস্তান প্রত্যাশা করছে যে ভারত সিন্ধু পানিবণ্টন চুক্তি স্বাভাবিক করার কার্যক্রম শুরু করবে এবং বিশ্বস্ততার সঙ্গে চুক্তির বাধ্যবাধকতাগুলো পূরণ করবে। আমরা ভারতেকে সিন্ধু পানিবণ্টন চুক্তিতে ফিরে আসার আহ্বান জানাচ্ছি।সিন্ধু চুক্তির শর্ত কী বলে?চুক্তির আওতায় রয়েছে সিন্ধু অববাহিকার ৬টি নদী। এরমধ্যে ভারতের অংশে পূর্বাঞ্চলীয় রাভি (ইরাবতী নদী), বিয়াস ও সুতলেজ (শতদ্রু) নদী পড়েছে। আর পশ্চিম অববাহিকার সিন্ধু, ঝেলাম ও চেনাব নদীর ৮০ শতাংশ পড়েছে পাকিস্তানের ভাগে।চুক্তি অনুসারে, ভারত সীমিত পরিসরে এই পশ্চিমাঞ্চলীয় নদীগুলোর পানি ব্যবহার করতে পারে, তবে বড় প্রকল্প নেওয়ার আগে পাকিস্তানের সঙ্গে তথ্য ভাগাভাগি করার বাধ্যবাধকতা রয়েছে। তবে এখন ভারত বলছে, তারা আর এই তথ্য বিনিময়ের নিয়ম মানবে না।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপির আরও ৫ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
বিএনপির আরও ৫ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত ৫ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।মঙ্গলবার (১৩ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দলের সিনিয়র Read more

কর্ণফুলীতে কিশোরের ওপর হামলার প্রতিবাদ করায় বোনকে তুলে নিয়ে মারধর
কর্ণফুলীতে কিশোরের ওপর হামলার প্রতিবাদ করায় বোনকে তুলে নিয়ে মারধর

চট্টগ্রামের কর্ণফুলীতে তেল কিনতে গিয়ে দোকানির হাতে মারধরের শিকার হয়েছে এক কিশোর। শুধু তাই নয়, ঘটনার পরদিন দোকানি ও তার Read more

যশোর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির আত্মহত্যা
যশোর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির আত্মহত্যা

যশোর কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মিজানুর রহমান (৫৪) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (১২ ডিসেম্বর)  বিকেলে কারাগারের Read more

ক্যাম্পে ঠাঁই নেই, কক্সবাজারে নতুন করে আরও ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গা
ক্যাম্পে ঠাঁই নেই, কক্সবাজারে নতুন করে আরও ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গা

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাত, সহিংসতা ও চরম খাদ্যসংকটের ফলে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের ঢল থামছে না। গত দেড় Read more

মুন্সিগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে যাত্রী নিহত, চালককে গণপিটুনি
মুন্সিগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে যাত্রী নিহত, চালককে গণপিটুনি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীর ওপর নির্মিত দুই সেতুর মাঝামাঝি অংশে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী Read more

ডেঙ্গুতে ২৪ ঘন্টায় প্রাণ গেল ৬ জনের
ডেঙ্গুতে ২৪ ঘন্টায় প্রাণ গেল ৬ জনের

সারাদেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে এ সময়ে ৬৪৭ জন হাসপাতালে ভর্তি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন