কাশ্মিরে বন্দুকধারীদের হামলার জেরে পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে, ভারত ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও কড়া অবস্থান নিয়েছে।এমন পরিস্থিতিতে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ভারতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “একজন পাকিস্তানিও যদি ক্ষতির সম্মুখীন হয়, তাহলে ভারতকে এর পরিণাম ভোগ করতে হবে।”বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ইসলামাবাদে জাতীয় নিরাপত্তা কমিটির এক জরুরি বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।খাজা আসিফ বলেন, “যদি ভারত পাকিস্তানের মাটিতে কোনো অভিযান চালানোর কথা চিন্তা করে, এটা কোনো ভুল বোঝাবুঝির মধ্যে থাকা উচিত নয়। তাদেরকে এর পরিণাম ভোগ করতে হবে।”তিনি আরও দাবি করেন, পাকিস্তানের কাছে তথ্য রয়েছে যে, ভারতের পরিকল্পনা রয়েছে পাকিস্তানের শহরগুলোতে সন্ত্রাসী হামলা চালানোর।“যদি পাকিস্তানি নাগরিকরা নিরাপদ না থাকেন, ভারতকেও এর পরিণাম ভোগ করতে হবে। ভারত যদি পাকিস্তানের কোনো শহরে কোনো ধরনের তৎপরতা চালায়, কোনো পাকিস্তানির ক্ষতি করে, তবে পাকিস্তানও একইভাবে জবাব দেবে,” — বলেন প্রতিরক্ষামন্ত্রী।পাক প্রতিরক্ষামন্ত্রী বলেন, ভারতসহ যে কোনো স্থানে সংঘটিত সন্ত্রাসী কার্যক্রমের নিন্দা জানাই আমরা। কিন্তু আমাদের নিজেদেরও আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে।ভারতকে অভিযুক্ত করে তিনি বলেন, আফগানিস্তানের টিটিপিসহ অন্যান্য সন্ত্রাসী রয়েছে। পাকিস্তানে সন্ত্রাসবাদের ধরণ ভারতের মতোই। এবং কুলভূষণ যাদব সন্ত্রাসবাদে ভারতের জড়িত থাকার জীবন্ত প্রমাণ।প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, বেলুচ লিবারেশন আর্মি এবং তেহরিক-ই তালিবান পাকিস্তানের নেতারা ভারতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। কারও কোনো সন্দেহ থাকা উচিত নয়, আমরা সম্পূর্ণভাবে ভারতের যেকোনো অভিযানের জবাব দেয়ার জন্য প্রস্তুত রয়েছি।খাজা আসিফ বলেন, ভারত যদি কোনো পদক্ষেপ নেয়, তাহলে পুলওয়ামায় অতীতে যেভাবে কঠোর জবাব দেওয়া হয়েছিল, এবারও একইরকম প্রতিক্রিয়া দেওয়া হবে। কোনো আন্তর্জাতিক চাপের কাছে আমরা নতি স্বীকার করব না।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাবেক মুখ্যসচিব ড. কামালের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
সাবেক মুখ্যসচিব ড. কামালের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

প্রখ্যাত অর্থনীতিবিদ, স্থানীয় সরকার বিশেষজ্ঞ, সাবেক মুখ্যসচিব বীর মুক্তিযোদ্ধা ড. কামাল সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান Read more

‘অতি দ্রুত যৌথ অভিযান শুরু হবে, মেসেজ ক্লিয়ার’
‘অতি দ্রুত যৌথ অভিযান শুরু হবে, মেসেজ ক্লিয়ার’

দেশে অতি দ্রুত যৌথ অভিযান শুরু হবে বলে জানিয়ে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, Read more

রাজনীতিতে যোগ না দেওয়ার ঘোষণা তামিমের
রাজনীতিতে যোগ না দেওয়ার ঘোষণা তামিমের

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের তারকাদের রাজনীতিতে অংশগ্রহণ এখন আর নতুন কিছু নয়। মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান নির্বাচিত হয়ে সংসদ Read more

অভিযানের খবরে যমুনায় বালু ফেলে পালালো অবৈধ উত্তোলনকারীরা
অভিযানের খবরে যমুনায় বালু ফেলে পালালো অবৈধ উত্তোলনকারীরা

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনার বিভিন্ন চরে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুটি পুরাতন নৌকার লোড-আনলোড মেশিনসহ প্রায় নয় লাখ Read more

কক্সবাজারে মসজিদের নামে সাইনবোর্ড টাঙিয়ে জমি দখলের চেষ্টা
কক্সবাজারে মসজিদের নামে সাইনবোর্ড টাঙিয়ে জমি দখলের চেষ্টা

কক্সবাজারের রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নের হামির পাড়ায় মসজিদের জমি দাবি করে দেয়াল ভেঙে জমি দখলের চেষ্টা চালিয়েছে একটি সংঘবদ্ধ Read more

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশন অফিসের কাজ শুরু হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের (ওএইচসিএইচআর) মধ্যে ৩ বছর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন