চলনবিল অধ্যুষিত পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বিলের নিচু জমির কাঁচা-পাকা ধান আগাম বন্যার পানিতে তলিয়ে গেছে। উপজেলার খানমরিচ ও দিলপাশার ইউনিয়নের শত শত বিঘা জমির পাকা ধান এখন পানির নিচে। এতে ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় আছেন উপজেলার কৃষকেরা।সরেজমিনে দেখা গেছে, কোথাও হাঁটুপানি, কোথাও কোমর পানিতে নেমে কৃষকেরা সেই ধান কাটছেন। শ্রমিক সংকট আরও বাড়িয়ে দিয়েছে কৃষকের দুর্দশা। দিনে ১ হাজার থেকে দেড় হাজার টাকা মজুরি দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না। এসব ধান পরিবহনে ব্যবহৃত হচ্ছে নৌকা, কলার ভেলা, মহিষের গাড়ি ও পলেথিন দিয়ে তৈরী বিশেষ নৌকা।ভাঙ্গুড়া উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৭ হাজার ৫০ হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। উপজেলার কৃষকরা সরিষা আবাদ শেষ করে ব্রি-২৯ জাতের এই ধান আবাদ করে থাকেন। যে কারণে এই ধান কাটতেও একটু দেরি হয়।উপজেলার খানমরিচ ইউনিয়নের জয়রামপুর গ্রামের কৃষক সিরাজুল ইসলাম বলেন, ‘গত ১০ থেকে ১২ বছরে এমন আগাম বন্যা আর দেখেননি তারা। এ বছর ধানের ফলন খুব ভালো হয়েছিল। প্রতি বিঘা জমিতে ২৫ থেকে ২৭ মণ ফলন আশা করেছিলেন। কিন্তু বন্যায় তলিয়ে গেছে ধান। আবার বৃষ্টির কারণেও শুয়ে পড়েছে কাঁচা-পাকা ধান। এ কারণে অনেক ধান ঝরে গেছে। এখন বিঘা প্রতি ফলন কমে ১৮ থেকে ২০ মণ হতে পারে।’এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শারমিন জাহান সময়ের কণ্ঠস্বরকে বলেন, ‘হঠাৎ আগাম বন্যার পানি ঢুকে পড়ায় উপজেলার কিছু নিচু জমির ধান ডুবে গেছে। তবে অধিকাংশ কৃষক ধান কেটে ঘরে তুলতে পেরেছেন। ধান কাটা শ্রমিক সংকট থাকায় বাকি ধান কাটতে সময় লাগছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নারায়ণগঞ্জে দুর্ধর্ষ ডাকাত সাব্বির দুই সহযোগীসহ গ্রেপ্তার
নারায়ণগঞ্জে দুর্ধর্ষ ডাকাত সাব্বির দুই সহযোগীসহ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লার দুর্ধর্ষ ডাকাত সাব্বিরকে দুই সহযোগীসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। রবিবার (১৮ জানুয়ারি) বিকেল ৩টার দিকে ফতুল্লা থানাধীন গোদারাঘাট হাজীর মাঠ Read more

পাহারাদারকে বেঁধে লুট: শ্যামপুরে ধরা পড়লো মূল আসামি
পাহারাদারকে বেঁধে লুট: শ্যামপুরে ধরা পড়লো মূল আসামি

রাজধানীর শ্যামপুরে একটি ব্যবসা প্রতিষ্ঠানে সংঘটিত চাঞ্চল্যকর চুরি, ভাংচুর ও লুটপাটের ঘটনায় র‍্যাব-১০-এর অভিযানে দুই এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার Read more

হজে গিয়ে আরও ২ বাংলাদেশির মৃত্যু, অসুস্থ হয়ে হাসপাতালে ৩৭ জন
হজে গিয়ে আরও ২ বাংলাদেশির মৃত্যু, অসুস্থ হয়ে হাসপাতালে ৩৭ জন

সৌদিআরবে হজ পালন করতে গিয়ে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (২ জুন) সকালে এই তথ্য পাওয়া গিয়েছে।নিহতরা হলেন- Read more

ইলনের কার্যকলাপে আমি খুবই হতাশ: ট্রাম্প
ইলনের কার্যকলাপে আমি খুবই হতাশ: ট্রাম্প

একটি সরকারি বিলকে ঘিরে ব্যাপক উত্তেজনা শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার সাবেক উপদেষ্টা ও বিশ্বের শীর্ষ ধনী Read more

ধামইরহাটে ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে আমনের ক্ষতি
ধামইরহাটে ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে আমনের ক্ষতি

নওগাঁর ধামইরহাটে ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে সৃষ্ট টানা হালকা ও ভারি বৃষ্টিপাতে কৃষকের আমনের পাকা ধানগাছ নুয়ে পড়েছে। পাশাপাশি ভারি বৃষ্টিপাতে Read more

নবাবগঞ্জে ধানখেত থেকে আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার
নবাবগঞ্জে ধানখেত থেকে আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার

দিনাজপুরের নবাবগঞ্জে ধান খেত থেকে শুভ সরেন (২৩) নামে এক আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ মে) সকাল ১০টায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন