ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন পুনর্বিন্যাসের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, থানায় ও বিভিন্ন অফিসে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত স্থানগুলো পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ঢাকায় ফেরার পথে সাংবাদিকদের তিনি বলেন, ‘যারা ফ্যাসিস্ট আচরণ করেছে তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে।’এর আগে তিনি ক্ষতিগ্রস্ত সরকারি অফিসগুলো ঘুরে দেখেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। ঘটনাস্থল পরিদর্শন শেষে ভাঙ্গা উপজেলার বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে এক জরুরি বৈঠকও করেন তিনি।ডিআইজি আরও বলেন, ‘এ ঘটনায় ৪-৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ভাঙ্গা থানার ক্ষতির দায় জেলা পুলিশ এবং উপজেলা পরিষদের ক্ষতির দায় জেলা প্রশাসকের ওপর দেওয়া হয়েছে।’তিনি বলেন, ‘জনগণের শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য যা যা করণীয় আমরা সব ব্যবস্থা নেব। এখানকার নিরাপত্তা বাহিনীর সঙ্গে কথা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় সব নির্দেশনা দেওয়া হয়েছে।’ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান মোল্লা সাংবাদিকদের বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি এবং জনগণের আবেগ-অনুভূতির বিষয়টি তুলে ধরে একটি প্রতিবেদন পাঠিয়েছি। এটি বিবেচনা করা হবে। যেহেতু দুটি ইউনিয়ন কেটে নেওয়ার বিষয়ে হাইকোর্টে রিট হয়েছে, ২১ সেপ্টেম্বর শুনানির পর বিষয়টির অগ্রগতি জানা যাবে।’তিনি ভাঙ্গার জনগণের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা শান্ত থাকুন এবং কর্মসূচি থেকে ফিরে আসুন। সময়ের জন্য অপেক্ষা করুন। ভাঙ্গার সুনাম রক্ষায় জনগণের যেন ভোগান্তি না হয়, সেজন্য সবাইকে কর্মসূচি থেকে সরে আসার অনুরোধ করছি।’এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সিদ্দিকুর রহমান, ফরিদপুর জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল হাসান মোল্লা, ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) এম এ জলিল, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন, হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান প্রমুখ।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হঠাৎ যে কারণে বিক্ষোভে উত্তাল ইরান
হঠাৎ যে কারণে বিক্ষোভে উত্তাল ইরান

অর্থনৈতিক সংকট থেকে জন্ম নেওয়া ক্ষোভ এখন ইরানের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। লাগামহীন মূল্যস্ফীতি ও মুদ্রার ভয়াবহ Read more

পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৬ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। পুলিশ Read more

নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা, সফরসঙ্গী শীর্ষ রাজনৈতিক নেতারা
নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা, সফরসঙ্গী শীর্ষ রাজনৈতিক নেতারা

জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদে (ইউএনজিএ) যোগদানের জন্য নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তার Read more

নিরাশ হইও না, ধৈর্য থাকলে সফলতা তোমাকে ধরা দিবেই : ধর্ম উপদেষ্টা
নিরাশ হইও না, ধৈর্য থাকলে সফলতা তোমাকে ধরা দিবেই : ধর্ম উপদেষ্টা

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় কোরআনিক সায়েন্স অ্যান্ড ইসলামি স্টাডিজের পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) আইআইইউসির সেন্ট্রাল অডিটোরিয়ামে এই পূর্ণমিলনী Read more

কঠিন দিনগুলো আমরা কাটিয়ে উঠব: ইরানের প্রেসিডেন্ট
কঠিন দিনগুলো আমরা কাটিয়ে উঠব: ইরানের প্রেসিডেন্ট

ইরানি সরকারের প্রতিটি সেক্টরকে ‘ইরানের জন্য কাজ করার’ নির্দেশ দিয়েছেন দেশটির প্রেডিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার (১৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক Read more

শরীয়তপুরে আলোচিত ধর্ষণকান্ডের ঘটনায় মামলা, আটক ৪
শরীয়তপুরে আলোচিত ধর্ষণকান্ডের ঘটনায় মামলা, আটক ৪

শরীয়তপুরে ধর্ষণের ঘটনায় আলোচনা সমালোচনা জন্ম নেয়ার পর ঘটনাটি আবার নতুন মোড় নিয়েছে। নানা বিতর্ক ও সমালোচনার পর অবশেষে বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন