অবশেষে রাজধানীর সরকারি সাত কলেজের নতুন শিক্ষাবর্ষে ভর্তির কার্যক্রম শুরু হচ্ছে। রাজধানীর এই সরকারি সাতটি কলেজের জন্য প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ বা সমমানের একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামোর অধীনে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু করার অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।গত ৯ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে এই অনুমোদন দেওয়া হয়। সিনিয়র সহকারী সচিব এ. এস. এম. কাশেমের সই করা স্মারকে বলা হয়েছে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ৭ জুলাইয়ের একটি স্মারকের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ বা সমকক্ষ স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধিভুক্ত থাকার সময়ে চলতি বছর জানুয়ারীতে এক দফা ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। তাতে সাত কলেজের অধীনে সব অনুষদ মিলিয়ে মোট ২৩ হাজার ৫২৮টি আসন ছিল। বিজ্ঞান অনুষদে মোট আসন ছিল ৮ হাজার ৬২৭টি। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে আসন সংখ্যা ১০ হাজার ১৯টি। ব্যবসায় শিক্ষা অনুষদে আসন ছিল চার হাজার ৮৯২টি। পরবর্তীতে ঢাবি থেকে সাত কলেজের অধিভুক্তি বাতিল করা হলে স্থগিত হয়ে পড়ে কলেজগুলোর ভর্তি কার্যক্রম। উল্লেখ্য, এই সাতটি সরকারি কলেজ হলো— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি তিতুমীর কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ। ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি কার্যক্রম অনুমোদনের ফলে সাত কলেজের শিক্ষার্থীদের স্বতন্ত্র একাডেমিক কাঠামোতে ভর্তি ও শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রাম্প-পুতিন বৈঠক কবে-কোথায় হতে যাচ্ছে, সুস্পষ্ট ইঙ্গিত দিলো ক্রেমলিন
ট্রাম্প-পুতিন বৈঠক কবে-কোথায় হতে যাচ্ছে, সুস্পষ্ট ইঙ্গিত দিলো ক্রেমলিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক আসন্ন। ক্রেমলিনের শীর্ষ উপদেষ্টা ইউরি উশাকভ বৃহস্পতিবার (৭ Read more

প্লাস্টিক দূষণ রোধে কক্সবাজারে নতুন যুগের সূচনা
প্লাস্টিক দূষণ রোধে কক্সবাজারে নতুন যুগের সূচনা

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জ্যকে মূল্যবান সম্পদে রূপান্তরের লক্ষ্যে কক্সবাজারে প্রথমবারের মতো চালু হলো আধুনিক প্লাস্টিক রিসাইক্লিং কারখানা। কক্সবাজারের রামু উপজেলার Read more

আজ কি হাত মেলাবে ভারত?
আজ কি হাত মেলাবে ভারত?

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তেজনা। চলতি এশিয়া কাপেও এর বাইরে নয়। অবশ্য এবার মাঠের লড়াইয়ের চেয়ে অন্য একটি বিষয় এই Read more

ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে নতুন রাজনৈতিক দল গঠন করলেন ইলন মাস্ক
ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে নতুন রাজনৈতিক দল গঠন করলেন ইলন মাস্ক

নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা Read more

যুদ্ধবিরতি পর্যবেক্ষণে গাজার আকাশে মার্কিন ড্রোন
যুদ্ধবিরতি পর্যবেক্ষণে গাজার আকাশে মার্কিন ড্রোন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার আকাশে মার্কিন ড্রোন অভিযান চালানো হচ্ছে যুদ্ধবিরতি পর্যবেক্ষণের উদ্দেশ্যে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে নিউইয়র্ক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন