বাংলা সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর অস্ট্রেলিয়ার সিডনিতে দুর্ঘটনার শিকার হয়েছেন। হঠাৎ পায়ে আঘাত পেয়ে এখন চলাফেরায় তাকে ভর করতে হচ্ছে ক্রাচে। নিজের অসতর্কতায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি।প্রবাসজীবনে দীর্ঘ সময় ধরে সিডনিতে বসবাস করলেও গত মার্চে অসুস্থ মায়ের কারণে হঠাৎ করেই ঢাকায় এসেছিলেন এই চিত্রনায়িকা। তবে দেশে খুব অল্প সময় থাকতেই ফের মাকে নিয়ে অস্ট্রেলিয়ায় ফিরে যান।সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শাবনূর বলেন, “মোবাইলে কথা বলতে বলতে হাঁটার সময় অসাবধানতাবশত ফুটপাত থেকে পড়ে যাই। পা মচকে যায়, হাঁটুর চামড়া উঠে যায়, প্রচণ্ড ব্যথা পেয়েছিলাম।”চিকিৎসকের পরামর্শে এখন পায়ে প্লাস্টার করা হয়েছে এবং তাকে ক্রাচ ব্যবহার করতে হচ্ছে বলে জানান এই অভিনেত্রী। দুর্ঘটনার বিষয়টি থেকে শিক্ষা নিয়ে শাবনূর বলেন, “এই ব্যথাটা আমাকে চোখে আঙুল দিয়ে শিখিয়ে দিয়েছে—পথ চলতে গিয়ে আর কখনও মোবাইল ব্যবহার করব না। আমার এই অভিজ্ঞতা সমাজের সবার জন্য একটি বার্তা হতে পারে।”দুর্ঘটনার খবরটি তিনি নিজের অফিসিয়াল ফ্যান পেজেও শেয়ার করেছেন এবং সবার কাছে দোয়া চেয়েছেন, যাতে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন। ভক্তরাও ভালোবাসা ও দোয়া জানিয়ে ইতোমধ্যেই ভরে দিয়েছেন মন্তব্য ঘর।উল্লেখ্য, শাবনূর নব্বই দশকে ‘চাঁদনী রাতে’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন। যদিও প্রথম ছবিটি খুব একটা সাফল্য পায়নি, তবে সালমান শাহর সঙ্গে তার জুটি তুমুল জনপ্রিয়তা অর্জন করে। এরপর রিয়াজ, ফেরদৌস, শাকিব খানসহ একাধিক নায়কের সঙ্গে কাজ করে অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তিনি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রিজার্ভ গত অর্থবছরের চেয়ে বেড়েছে ৬.৪১ বিলিয়ন ডলার
রিজার্ভ গত অর্থবছরের চেয়ে বেড়েছে ৬.৪১ বিলিয়ন ডলার

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ দশমিক ৬৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা গত অর্থবছরের (২০২৪-২০২৫) চেয়ে ৬ দশমিক ৪১ বিলিয়ন ডলার Read more

বাকৃবির সবুজ ক‌্যাম্পা‌সে প্রাণ ফিরবে কাল
বাকৃবির সবুজ ক‌্যাম্পা‌সে প্রাণ ফিরবে কাল

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ১৪ দিনের ছুটি ঘোষণা করেছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রশাসন। আগামীকাল এই ছুটি শেষ হবে। ক্লাস ও Read more

আ.লীগের সম্পদ জনগণের কল্যাণে ব্যয় করা উচিত: নুর
আ.লীগের সম্পদ জনগণের কল্যাণে ব্যয় করা উচিত: নুর

আওয়ামী লীগ অবৈধভাবে জনগণের যে সম্পদ লুটপাট করেছে, তা বাজেয়াপ্ত করে জনগণের কল্যাণে ব্যয় করা উচিত বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের Read more

ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার

অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবিলা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পানছড়ি ব্যাটালিয়ন (৩-বিজিবি) গোয়েন্দা নজরদারি জোরদারসহ সীমান্ত এলাকায় চেকপোস্ট স্থাপন ও Read more

কারখানার বিষাক্ত বর্জ্যের পানি খেয়ে ৩ মহিষের মৃত্যু
কারখানার বিষাক্ত বর্জ্যের পানি খেয়ে ৩ মহিষের মৃত্যু

চট্টগ্রাম আনোয়ারার রাঙ্গাদিয়ায় অবস্থিত ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সার কারখানার বিষাক্ত বর্জ্য মিশ্রিত পানি পান করে ৩ টি মহিষের Read more

নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা (১০ নভেম্বর)
নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা (১০ নভেম্বর)

পাঁচ ম্যাচের সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া রয়েছে মেয়েদের বিগ ব্যাশ লিগ।ক্রিকেট৪র্থ টি–টোয়েন্টিনিউজিল্যান্ড–ওয়েস্ট ইন্ডিজসকাল ৬-১৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন