ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে নারী-শিশুসহ অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। রবিবার (০৬ এপ্রিল) ভোরে কুমিল্লা-সিলেট মহাসড়কের তিনলাখ পীর এলাকায় এই ঘটনা ঘটে।আহতরা হলেন- আকলিমা, বাদল সরকার, ইকরা, কামাল, আব্দুল আলিম, আমেনা, আলেয়া, মোতালেব, রায়হান, বেবী, নুলন, আব্দুল আলী, শাহজাহান, খুরশেদ, হৃদয়, খালেদ। তাদের সবাইকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে। আহতরা সবাই সিলেটের বিভিন্ন এলাকার বাসিন্দা।  এ বিষয়ে সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান জানান, সিলেট থেকে ছেড়ে আসা এস, আর পরিবহনের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রামে যাচ্ছিল। পথিমধ্যে তিনলাখ পীর এলাকা অতিক্রম করার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় বাসের মধ্যে থাকা ২৫ জন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাসটিকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালের গৌরনদী পৌরসভার বৈধ মেয়র দাবি করে মামলার আবেদন
বরিশালের গৌরনদী পৌরসভার বৈধ মেয়র দাবি করে মামলার আবেদন

 পৌরসভার বৈধ মেয়র দাবি করে সোমবার (০২ জুন) দুপুরে বরিশাল প্রথম যুগ্ন জেলা দায়রা জজ আদালতে মামলা দায়েরের জন্য আবেদন Read more

গুগল ডুডলে নববর্ষ ২০২৬
গুগল ডুডলে নববর্ষ ২০২৬

২০২৫ সালের শেষ মুহূর্তে নতুন বছরকে স্বাগত জানাতে গুগল প্রকাশ করেছে বিশেষ ডুডল। পুরোনো সব জীর্ণতাকে দূরে ঠেলে জনপ্রিয় সার্চ Read more

গাইবান্ধায় কারাবন্দী সাবেক চেয়ারম্যানের মৃত্যু
গাইবান্ধায় কারাবন্দী সাবেক চেয়ারম্যানের মৃত্যু

গাইবান্ধা জেলা কারাগারে বন্দী থাকা অবস্থায় আবু বক্কর সিদ্দিক মুন্না (৬৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত Read more

আরও অনেক কিছু দেখবেন, সেকেন্ডারি নিষেধাজ্ঞা আসছে: ট্রাম্প
আরও অনেক কিছু দেখবেন, সেকেন্ডারি নিষেধাজ্ঞা আসছে: ট্রাম্প

ভারতের ওপর যুক্তরাষ্ট্র ৫০ শতাংশ শুল্ক আরোপ করার কয়েক ঘণ্টার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন