ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার অভিযানে ডাকাত দলের নেতা এমদাদুল হক (৪০) কে গ্রেফতার করা হয়েছে।  বৃহস্পতিবার (১৯ জুন ) রাতে  গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক টীমের অভিযান পরিচালনা করে সদর উপজেলার গোকর্ণঘাট আমিনপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।  তার বিরুদ্ধে  হবিগঞ্জের বাহুবল মডেল থানার মামলা নং-২, তারিখঃ ০৬/০৪/২০২৫খ্রিঃ, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড ১৮৬০ এর মূলে তদন্তে প্রাপ্ত ১ জন পলাতক আসামি। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।  গ্রেফতারকৃত আসামী হলেন বিজয়নগর উপজেলার  পাহাড়পুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের আবু জাহেরের ছেলে এমদাদুল হক (৪০)।বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার বাহুবল থানায় হস্তান্তর করা  হয়েছে। এছাড়াও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও ডাকাত চক্রদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯ এর  চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিদেশে বসে বিএনপির বিরুদ্ধে বদনাম করছেন ড. ইউনূস: মির্জা আব্বাস
বিদেশে বসে বিএনপির বিরুদ্ধে বদনাম করছেন ড. ইউনূস: মির্জা আব্বাস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, তিনি জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম Read more

আওয়ামী লীগ মাঠে নামলে দাঁতভাঙা জবাব দেয়া হবে: সরোয়ার
আওয়ামী লীগ মাঠে নামলে দাঁতভাঙা জবাব দেয়া হবে: সরোয়ার

নিষিদ্ধ আওয়ামী লীগ মাঠে নামলে দাঁতভাঙা জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক হুইপ অ্যাডভোকেট Read more

হার্ট অ্যাটাক হয়ে মাঠেই মারা গেলেন আম্পায়ার
হার্ট অ্যাটাক হয়ে মাঠেই মারা গেলেন আম্পায়ার

হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে প্রসাদ মালগাঁওকর নামের এক ভারতীয় আম্পায়ারের মৃত্যু হয়েছে। খেলা চলাকালীন সময় মাঠেই পড়ে গিয়েছিলেন মুম্বাই ক্রিকেট Read more

প্রথমবারের মতো এশিয়ান গেমসে বাংলাদেশের সার্ফিং দল
প্রথমবারের মতো এশিয়ান গেমসে বাংলাদেশের সার্ফিং দল

প্রথমবারের মতো এশিয়ান গেমসে অংশগ্রহণের সুযোগ পেয়েছে বাংলাদেশ সার্ফিং দল। ২০২৬ সালের ২০তম এশিয়ান গেমস জাপানের নায়োগা শহরে অনুষ্ঠিত হবে Read more

এনসিপি থেকে পদত্যাগ করলেন তাসনিম জারা
এনসিপি থেকে পদত্যাগ করলেন তাসনিম জারা

এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির এক যুগ্ম সদস্য সচিব।পদত্যাগ করে Read more

নওগাঁয় ইসলামি ফাউন্ডেশন পরিচালিত শিক্ষকদের মানববন্ধন
নওগাঁয় ইসলামি ফাউন্ডেশন পরিচালিত শিক্ষকদের মানববন্ধন

ইসলামি ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ‘নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্প’ দ্রুত অনুমোদন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন