তিব্বত ও ভারত দিয়ে প্রবাহিত ইয়ারলুং জাংবো নদীর ওপর বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ শুরু করেছে চীন। এই নদীটি ভারত ও বাংলাদেশে ব্রহ্মপুত্র নামে পরিচিত। শনিবার দক্ষিণ-পশ্চিম চীনের সিজাং স্বায়ত্তশাসিত অঞ্চলের নিংচি শহরে এ বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।গত ডিসেম্বরে বেইজিং প্রকল্পটির অনুমোদন দেয়। প্রকল্পটিকে দেশের কার্বন নিরপেক্ষতা লক্ষ্যমাত্রা এবং তিব্বত অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে যুক্ত করা হয়েছে। খবর এএফপিরচীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, ‘এই প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুৎ প্রধানত অন্য অঞ্চলে সরবরাহ করা হবে, তবে স্থানীয়ভাবে তিব্বতের চাহিদাও পূরণ করবে।’নির্মাণ শেষ হলে এই বাঁধটি চীনের কেন্দ্রীয় অঞ্চলের ইয়াংসি নদীর ওপর নির্মিত ‘থ্রি গর্জেস বাঁধকেও’ ছাড়িয়ে যেতে পারে এবং এটি বাংলাদেশ ও ভারতের ভাটি অঞ্চলের প্রবাহে কোটি কোটি মানুষের ওপর প্রভাব পড়তে পারে।প্রকল্পটির অধীনে পাঁচটি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে, যার মোট বিনিয়োগ প্রায় ১.২ ট্রিলিয়ন ইউয়ান (১৬৭.১ বিলিয়ন মার্কিন ডলার) বলে জানিয়েছে সিনহুয়া।ভারত জানিয়েছে, তারা জানুয়ারিতে চীনের সঙ্গে এই প্রকল্প নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে বলেছে, স্বার্থ রক্ষার জন্য নজরদারি এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।ওই সময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘চীনকে উপনদী অঞ্চলে কার্যকলাপের মাধ্যমে ব্রহ্মপুত্র নদীর তলদেশে থাকা রাজ্যগুলোর স্বার্থ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে নিশ্চিত করতে হবে।’অন্যদিকে, গত ডিসেম্বরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই প্রকল্প নদীর তলদেশে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না এবং চীন ‘নিম্নপ্রবাহের দেশগুলোর সঙ্গে যোগাযোগ বজায় রাখবে।’তবে পরিবেশবিদরা বলছেন, তিব্বতের পরিবেশগতভাবে সংবেদনশীল মালভূমিতে এ ধরনের বিশাল প্রকল্প অপরিবর্তনীয় প্রভাব ফেলতে পারে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তারেক রহমানের চোখে-মুখে নিঃশব্দ শোক
তারেক রহমানের চোখে-মুখে নিঃশব্দ শোক

মাকে হারিয়ে নিঃসঙ্গ তারেক রহমানের নিস্তব্ধ অমলিন চোখে যেন রাজ্যের শোক। হাসপাতালে মায়ের কাছে ছিলেন শেষ সময় পর্যন্ত। পরে ফিরে Read more

নবীনগরে পুলিশ কনস্টেবল লিটনের অপকর্মের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
নবীনগরে পুলিশ কনস্টেবল লিটনের অপকর্মের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামে পুলিশ কনস্টেবল লিটন মিয়ার বিভিন্ন অপকর্ম, তকবীর বাণিজ্য ও জুলুম-অত্যাচারের প্রতিবাদে গ্রামবাসীর উদ্যোগে Read more

নান্দাইলে পাকা সড়ক ভেঙে বড় গর্ত, ঝুঁকি নিয়ে চলাচল
নান্দাইলে পাকা সড়ক ভেঙে বড় গর্ত, ঝুঁকি নিয়ে চলাচল

ময়মনসিংহের নান্দাইলে এক বছরের অধিক সময় ধরে পাকা সড়ক ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মেরামতের কোনো উদ্যোগ নেই। Read more

গকসুর নির্বাচিত প্রতিনিধিদের শপথ ৯ অক্টোবর
গকসুর নির্বাচিত প্রতিনিধিদের শপথ ৯ অক্টোবর

সাত বছরের ব্যবধানে গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন সম্পন্ন হয়েছে গত ২৫ সেপ্টেম্বর। এ নির্বাচনে জয়ী প্রতিনিধিরা বৃহস্পতিবার Read more

ভারত বিভাজনের সময় জম্মুতে যেভাবে মুসলিমদের নির্বিচারে হত্যা করা হয়েছিল
ভারত বিভাজনের সময় জম্মুতে যেভাবে মুসলিমদের নির্বিচারে হত্যা করা হয়েছিল

এই হত্যাকাণ্ডে হতাহতের সঠিক সংখ্যা জানা নেই, তবে অনুমান করা হয় এই সংখ্যা ২০ হাজার থেকে দুই লাখ ৩৭ হাজারের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন