ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন ও অবরোধে দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে মানবিক সংকট। এমন পরিস্থিতিতে  গাজায় ফিলিস্তিনি শিশুদের দিনে একবেলারও কম খাবার খেয়ে বেঁচে থাকতে হচ্ছে। এমনকি ক্ষুধার জ্বালায় কিছু গাজাবাসী প্রোটিনের বিরল উৎস হিসেবে সামুদ্রিক কচ্ছপ খাওয়ার দিকে ঝুঁকছেন। গাজা উপত্যকায় ক্ষুধাই যেন হয়ে উঠেছে সবচেয়ে ‘বড় অস্ত্র’। উপত্যকাটির ১২টি প্রধান দাতা গোষ্ঠীর নেতারা এক জরুরি সতর্কবার্তায় এ কথা বলেছেন। গত বৃহস্পতিবার দাতা গোষ্ঠীগুলোর এক যৌথ বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের ১৮ মাসের সামরিক অভিযান ও গত মাসে আরোপ করা পূর্ণ অবরোধের কারণে গাজার মানবিক সহায়তা ব্যবস্থা ‘সম্পূর্ণ ভেঙে পড়ার উপক্রম’ হয়েছে।এদিকে দ্য গার্ডিয়ান তার এক প্রতিবেদনে জানিয়েছে, সাত সপ্তাহ ধরে চলা ইসরায়েলি সামরিক অবরোধ গাজাকে এক নতুন স্তরের হতাশার দিকে ঠেলে দিয়েছে। ইসরায়েলের নজিরবিহীন অবরোধের ফলে পুরো গাজা উপত্যকা মানবিক বিপর্যয়ের মুখোমুখি হয়েছে। এ অবরোধের কারণে ফিলিস্তিনি এ ভূখণ্ডটি এমন এক চরম অবস্থার মধ্যে পড়েছে, যা যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ। বাসিন্দারা এখন নতুন করে স্থানচ্যুতির আদেশ, হাসপাতালের মতো বেসামরিক অবকাঠামোর ওপর নতুন করে বোমাবর্ষণ, খাদ্য, জেনারেটরের জন্য জ্বালানি এবং চিকিৎসাসামগ্রীর ঘাটতির মুখোমুখি। বিভিন্ন সংবাদমাধ্যমকে গাজাবাসী জানিয়েছেন, এখন তারা বিমান হামলার চেয়েও দুর্ভিক্ষকে বেশি ভয় পাচ্ছেন। দ্য গার্ডিয়ান, বিবিসিউত্তর গাজার বেইত লাহিয়ার ৪৪ বছর বয়সি বিশ্ববিদ্যালয় প্রভাষক হিকমত আল-মাসরি বলেছেন, অনেকবার আমাকে আমার ছেলের জন্য নিজের খাবার ছেড়ে দিতে হয়েছে। আমাকে যে জিনিসটা মেরে ফেলবে, তা হলো ক্ষুধা।দুই মাসের যুদ্ধবিরতির সময় মজুত করা খাবার এখন শেষ হয়ে গেছে এবং গোটা উপত্যকায় হতাশ মানুষ খালি হাঁড়ি-বাসন নিয়ে দাতব্য রান্নাঘরের সামনে ভিড় করছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, বাজারে পণ্যের দাম যুদ্ধবিরতির সময়ের তুলনায় এখন ১৪০০ শতাংশ বেড়েছে। নতুন ইসরায়েলি সরিয়ে নেওয়ার নির্দেশে আনুমানিক ৪ লাখ ২০ হাজার মানুষ আবার পথে নেমেছেন। যার ফলে ক্ষুধা ও অপুষ্টি নিয়ে সঠিক তথ্য সংগ্রহ কঠিন হয়ে পড়েছে। তবে অক্সফামের হিসেব অনুযায়ী, বেশির ভাগ শিশু এখন দিনে একবেলারও কম খাবার খেয়ে বেঁচে আছে।প্রায় ৯৫ শতাংশ ত্রাণ সংস্থা বিমান হামলা ও অবরোধের কারণে তাদের কার্যক্রম স্থগিত বা সীমিত করেছে এবং ফেব্রুয়ারি থেকে গাজায় আন্তর্জাতিক কর্মীদের প্রবেশের ওপর ইসরায়েল কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। এমনকি ব্যথানাশক ওষুধের মতো মৌলিক চিকিৎসাসামগ্রীও শেষ হয়ে যাচ্ছে। দ্য গার্ডিয়ান, বিবিসিএর আগে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক প্রধান হানান বলখি বলেছেন, কিছু গাজাবাসী এতটাই মরিয়া হয়ে উঠেছে যে তারা পশুর খাবার ঘাস এবং নর্দমার পানি খাচ্ছে। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশ যেন চরমপন্থি ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে না ওঠে: তারেক রহমান
দেশ যেন চরমপন্থি ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে না ওঠে: তারেক রহমান

বাংলাদেশ যাতে চরমপন্থি ও মৌলবাদের অভয়ারণ্যে হয়ে উঠতে না পারে, বিএনপি সেই প্রত্যাশা করছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান Read more

বিএনপি কার্যালয়ের উদ্বোধনে আ.লীগ নেতারা, শরীয়তপুরে তীব্র ক্ষোভ
বিএনপি কার্যালয়ের উদ্বোধনে আ.লীগ নেতারা, শরীয়তপুরে তীব্র ক্ষোভ

শরীয়তপুরের নড়িয়া উপজেলার নওপাড়া ইউনিয়নে বিএনপির একটি নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের উপস্থিতি নিয়ে তীব্র সমালোচনা Read more

পত্রিকা: ‘আগের সব সংস্থার নিবন্ধন বাতিল, কমলো পর্যবেক্ষকের বয়সও’
পত্রিকা: ‘আগের সব সংস্থার নিবন্ধন বাতিল, কমলো পর্যবেক্ষকের বয়সও’

শুক্রবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে গোপালগঞ্জের থমথমে পরিস্থিতির খবর প্রাধান্য পেয়েছে। সেইসাথে আগের নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল, সংস্কারের বিষয়ে Read more

শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ড, জামায়াত আমিরের উদ্বেগ
শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ড, জামায়াত আমিরের উদ্বেগ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।তিনি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন