বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।এর আগে থানায় বসে মাহদী হাসানের ওসির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল।গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) গভীর রাতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানা এলাকার এনামুল হাসান নয়ন নামে একজনকে আটক করে পুলিশ। পরে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু’ এর অংশ হিসেবে নয়নকে আটক করা হয়েছে।তবে নয়নকে আটকের খবর ছড়িয়ে পড়লে ছাত্র ও সাধারণ জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে রাতেই থানা এলাকায় জড়ো হতে থাকেন তারা। পরবর্তীতে শুক্রবার (২ জানুয়ারি) সকাল থেকে বিক্ষোভ ও থানা ঘেরাও কর্মসূচি নামেন তারা।পরবর্তীতে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসানের উত্তপ্ত বাক্যবিনিময়ের একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে নয়নকে সম্মুখ সারির জুলাই যোদ্ধা দাবি করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে বলেও দাবি করেন মাহদী হাসান। একপর্যায়ে টানা কয়েক ঘণ্টা ছাত্র-জনতার অবস্থান ও বিক্ষোভের মুখে শুক্রবার বিকেল ৩টার দিকে অভিভাবকের জিম্মায় নয়নকে ছেড়ে দেয় পুলিশ।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় ফের বিএনপি-জামায়াত ও ইসলামী আন্দোলনের সংঘর্ষ, আহত ২০
ভোলায় ফের বিএনপি-জামায়াত ও ইসলামী আন্দোলনের সংঘর্ষ, আহত ২০

ভোলার দৌলতখানে বিজয় দিবসের অনুষ্ঠানে বসার স্থানকে কেন্দ্র করে ফের বিএনপি-জামায়েত ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে হামলা, ভাংচুর ও সংঘর্ষের Read more

গণঅভ্যুত্থান দিবসে গণভবন অভিমুখে শিবিরের সাইকেল র‍্যালি
গণঅভ্যুত্থান দিবসে গণভবন অভিমুখে শিবিরের সাইকেল র‍্যালি

ফ্যাসিবাদের পতন ও ফতহে গণভবনের এক বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ফতহে গণভবন সাইকেল র‍্যালি অনুষ্ঠিত Read more

‘আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না’
‘আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না’

আমাদের ঘাড়ের ওপর আমরা কারও আধিপত্য মেনে নেব না জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন আমাদের যুব সমাজ একদম Read more

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে অবহিত করতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. Read more

বিমানে উঠতে গিয়ে হোঁচট খেলেন ডোনাল্ড ট্রাম্প
বিমানে উঠতে গিয়ে হোঁচট খেলেন ডোনাল্ড ট্রাম্প

বিমানে উঠতে গিয়ে হোঁচট খেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।রোববার (০৮ জুন) যুক্তরাষ্ট্রের নিউ জার্সি থেকে ক্যাম্প ডেভিডে যাওয়ার জন্য উড়োযানের Read more

কক্সবাজারে জ্বালানি অচলাবস্থা, গ্যাস সংকটে জনজীবন বিপর্যস্ত
কক্সবাজারে জ্বালানি অচলাবস্থা, গ্যাস সংকটে জনজীবন বিপর্যস্ত

পর্যটন শহর কক্সবাজারে হঠাৎ তীব্র আকার ধারণ করেছে এলপিজি অটোগ্যাসের সংকট। এতে জেলার প্রায় সব ফিলিং স্টেশন কার্যত অচল হয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন