কিশোরগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. মাশরাফী মর্তুজার নেতৃত্বে প্রায় ৩০ জন নেতাকর্মী ছাত্রদলে যোগ দিয়েছেন।গতকাল বুধবার (২১ মে) সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এক কর্মীসভায় তারা ছাত্রদলে যোগদান করেন। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করে ছাত্রদলে যোগদানকারী নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা।কর্মীসভায় উপস্থিত ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাফিজুর রহমান সোহান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসনাইন নাহিয়ান সজীব এবং আব্দুর রহিম রনি, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম নিশাদ ও সাধারণ সম্পাদক রেদোয়ান রহমান ওয়াকিউর, সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি রাফিউল ইসলাম সাকিব, সাধারণ সম্পাদক মুক্তাদির আল বিরুনী প্রমুখ। তারা নতুনদের মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানান।ছাত্রদলে যোগদানের কারণ বর্ণনা করে মাশরাফি মোর্তজা বলেন, ‘আমি পারিবারিকভাবে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। জুলাই আগস্টের অভ্যুত্থানে আমার অবদানকে স্বীকৃতি দিয়ে আমাকে বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা কমিটিতে যুগ্ম আহবায়ক পদ দেয়া হয়। আমি আমার অনুসারীদের নিয়ে পদত্যাগ করে ছাত্রদলের আদর্শে অনুপ্রাণিত হয়ে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ছাত্রদলে যোগ দিলাম।নতুন সদস্যদের যোগদানে কিশোরগঞ্জ ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন নেতারা।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আফগান শরণার্থীদের দেশ ছাড়তে বাধ্য করছে পাকিস্তান
আফগান শরণার্থীদের দেশ ছাড়তে বাধ্য করছে পাকিস্তান

এবার অবৈধ আফগান নাগরিকদের ৩১ মার্চের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছিল পাকিস্তান। এখন বলপ্রয়োগ করে তাদের সীমান্ত পার করানো হচ্ছে Read more

মোংলায় কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ বিয়ার জব্দ
মোংলায় কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ বিয়ার জব্দ

মোংলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিয়ার জব্দ করেছে কোস্টগার্ডের সদস্যরা। মঙ্গলবার (২২ জুলাই) বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক Read more

১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে: তথ্য উপদেষ্টা
১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে: তথ্য উপদেষ্টা

দেশে আবারও ১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় নিজ ভেরিফায়েড ফেসবুকে এই Read more

আসাম বাংলাদেশের অংশ হয়ে যাবে, শঙ্কা মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মার
আসাম বাংলাদেশের অংশ হয়ে যাবে, শঙ্কা মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মার

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের সংখ্যা বাড়তে থাকলে রাজ্যটির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার Read more

ভারত-পাকিস্তানকে সংযত হওয়ার আহ্বান চীন-যুক্তরাষ্ট্রের
ভারত-পাকিস্তানকে সংযত হওয়ার আহ্বান চীন-যুক্তরাষ্ট্রের

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পর্যটনকেন্দ্র পহেলগামে বন্দুকধারীদের হামলায় পর্যটকসহ ২৬ জন নিহতের ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। এর Read more

বিমানবন্দরের অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ব্যবহার হচ্ছে রোবট
বিমানবন্দরের অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ব্যবহার হচ্ছে রোবট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুনের তীব্রতা এখনো পুরোপুরি কমেনি। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ব্যবহার করছে রিমোট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন