সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানের পেশাজীবীদের জন্য একীভূত বেতন কাঠামো প্রণয়নের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ভূতাত্ত্বিক সমিতি। মঙ্গলবার (২৮ অক্টোবর) সচিবালয়ে পে কমিশনের সঙ্গে বৈঠকে এ প্রস্তাবনা দেন সংগঠনটির নেতারা। সমিতির প্রস্তাব অনুসারে, বর্তমান আর্থ-সামাজিক প্রেক্ষাপট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং প্রতিবেশী দেশের অর্থনৈতিক সক্ষমতা বিবেচনায় বিদ্যমান ২০ গ্রেডের বেতন কাঠামোতে সর্বনিম্ন মূল বেতন ৪০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন এক লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি ৮০ শতাংশ বাড়িভাতা দেওয়ার দাবিও জানানো হয়।শুধু সরকারি কর্মচারীদের জন্য নয়, বরং বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ভূতত্ত্ববিদসহ অন্য পেশাজীবীদের ক্ষেত্রেও সমতুল্য বেতন কাঠামো নিশ্চিত করতে নির্দেশনা প্রদানের আহ্বান জানিয়েছে সংগঠনটি।সমিতির পক্ষ থেকে আরো বলা হয়, জীবনযাত্রার মান উন্নয়ন, অর্থনৈতিক বৈষম্য হ্রাস, কর্মীদের মনোবল বৃদ্ধি এবং নিয়মিত পে কমিশনের প্রয়োজনীয়তা কমাতে মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিবছর স্বয়ংক্রিয়ভাবে বেতন বৃদ্ধি করার ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। এতে দীর্ঘ মেয়াদে একটি স্থিতিশীল ও টেকসই সমাধান পাওয়া সম্ভব হবে।সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আনোয়ার জাহিদ জানান, ‘আমরা পাশের দেশগুলোর বেতন কাঠামো এবং বর্তমান বাজারদর বিবেচনায় সর্বনিম্ন মূল বেতন ৪০ হাজার টাকার প্রস্তাব দিয়েছি। একই সঙ্গে বেসরকারি খাতের চাকরিজীবীদের জন্যও সমান বেতন কাঠামোর সুপারিশ চেয়েছি। আশা করি, কমিশন বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজদিখানে নৌকাডুবিতে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু
সিরাজদিখানে নৌকাডুবিতে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু

মুন্সিগঞ্জের সিরাজদিখানে নৌকা ডুবির ঘটনায় অমি শেখ (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৬টার দিকে উপজেলার বাসাইল Read more

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ফেরাল জাতিসংঘ
ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ফেরাল জাতিসংঘ

পরমাণু কর্মসূচি ঘিরে ইরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা ও অন্যান্য নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছে জাতিসংঘ। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর উদ্যোগে ইরানের ওপর নিষোজ্ঞা Read more

ভারতে পাচারকালে কৈখালী সীমান্ত থেকে নারী-শিশুসহ আটক ১২
ভারতে পাচারকালে কৈখালী সীমান্ত থেকে নারী-শিশুসহ আটক ১২

সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন কৈখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় নারী-শিশুসহ ১২ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার Read more

ইরানে গুলি করে ৮ পাকিস্তানিকে হত্যা
ইরানে গুলি করে ৮ পাকিস্তানিকে হত্যা

ইরানে ভয়াবহ এক হামলায় পাকিস্তানের ৮ জন মোটর মেকানিককে গুলি করে হত্যা করা হয়েছে। ইরান-পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় এই  ঘটনা ঘটে।রোববার Read more

আজ ১১ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ১১ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

‘সরকারকে এই ঘটনার পুরো দায়িত্ব নিতে হবে’
‘সরকারকে এই ঘটনার পুরো দায়িত্ব নিতে হবে’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর পরিপ্রেক্ষিতে জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন