যশোর-বেনাপোল মহাসড়কের বেনাপোল পৌরবাস টার্মিনালের সামনে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে চয়ন হোসেন (২০) নামে একজন নিহত হয়েছেন এবং শাহীন হোসেন (২২) নামে একজন গুরুতর আহত হয়েছেন। নিহত চয়ন হোসেন বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের মুকুল হোসেনের ছেলে, আর আহত শাহিন কাগজপুকুর গ্রামের শাহাজালালের ছেলে।শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বেনাপোল পোর্ট থানার পৌরবাস টার্মিনালের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।স্থানীয়রা জানান, বেনাপোল হতে যশোরগামী একটি ট্রাক (যশোর-ট-১১-৫৯০২ নম্বর) ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় মোটরসাইকেল আরোহীর দু’জনের কারোরই মাথায় হেলমেট ছিল না। আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেলের চালক চয়নকে মৃত ঘোষণা করেন এবং অপরজন শাহিনের অবস্থা গুরুতর হওয়ায় যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।নাভারন হাইওয়ে পুলিশের ইনচার্জ রোকনুজ্জামান রোকন বিষয়টি নিশ্চিত করে জানান, থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাক এবং মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে এসেছে। ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে গেছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে কিশোরীকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার ২
গাজীপুরে কিশোরীকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার ২

গাজীপুরের কাশিমপুরে ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) এ ঘটনা ঘটে। এদিকে ধর্ষণের আলামত নষ্ট Read more

Spinsy online casino bonus – guide complet : inscription, exigences de mise, paiements et mobile
Spinsy online casino bonus – guide complet : inscription, exigences de mise, paiements et mobile

Guide pratique du spinsy online casino bonus en 2024 Qu’est‑ce que le spinsy online casino bonus ? Le spinsy online casino Read more

‘ছয় হাজার টাকার ওষুধ আমার কাছে ৩৪ হাজার ৫০০ টাকায় বিক্রি করেছে’
‘ছয় হাজার টাকার ওষুধ আমার কাছে ৩৪ হাজার ৫০০ টাকায় বিক্রি করেছে’

বাংলাদেশে ওষুধের দাম বাড়ছে দফায় দফায়, একইসঙ্গে বিস্তার ঘটছে নকল ও ভেজাল ওষুধের। নানা সমস্যায় স্বাস্থ্য সেবার স্বাস্থ্যহীন অবস্থায় মানুষের Read more

সরকারি নলকূপে জল নেই, চারপাশে আবর্জনার স্তূপ!
সরকারি নলকূপে জল নেই, চারপাশে আবর্জনার স্তূপ!

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার প্রাণকেন্দ্র সিরাজদিখান বাজারে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের স্থাপিত একটি সরকারি গভীর নলকূপ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। নলকূপে এখন Read more

শেখ হাসিনার শাস্তি না হলে শহীদদের প্রতি অবিচার হবে: অ্যাটর্নি জেনারেল
শেখ হাসিনার শাস্তি না হলে শহীদদের প্রতি অবিচার হবে: অ্যাটর্নি জেনারেল

শেখ হাসিনাসহ অন্যান্য আসামিদের শাস্তি দিতে না পারলে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের প্রতি অবিচার করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি Read more

সরিষাবাড়ীতে হেরোইনসহ ২০ মামলার আসামী শিপন গ্রেপ্তার
সরিষাবাড়ীতে হেরোইনসহ ২০ মামলার আসামী শিপন গ্রেপ্তার

জামালপুরের সরিষাবাড়ীতে আজকের চলমান মামলা সহ ২০টি মামলার আসামী ও চিহ্নিত মাদক ব্যবসায়ী শিপন মিয়াকে গ্রেপ্তার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ।সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন