আগামী বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টা থেকে শুরু হচ্ছে ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা নিশ্চিত করতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) একাধিক নির্দেশনা জারি করেছে।মঙ্গলবার (২৪ জুন) ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এবারের এইচএসসি পরীক্ষা ঢাকার ৮৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষার দিন যানজট ও বিশৃঙ্খলা এড়াতে পরীক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ জনগণের প্রতি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।ডিএমপি জানিয়েছে, যেসব পরীক্ষার্থী ব্যক্তিগত যানবাহনে কেন্দ্রে আসবেন, তাদের পরীক্ষা কেন্দ্রের সামনে না নেমে, কাছাকাছি কম ব্যস্ত সড়কে নেমে হেঁটে কেন্দ্রে আসার পরামর্শ দেওয়া হয়েছে। একই নিয়ম পরীক্ষার পর ফেরার ক্ষেত্রেও প্রযোজ্য হবে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষাকেন্দ্রের আশপাশে কোনও যানবাহন পার্কিং করা যাবে না। এ নির্দেশনা অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এ ছাড়াও, অভিভাবকদের কেন্দ্রসংলগ্ন সড়কে অবস্থান না করার অনুরোধ জানানো হয়েছে। ডিএমপি বলছে, অভিভাবকদের কারণে যান চলাচলে বিঘ্ন ঘটলে তা সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী অর্থদণ্ডযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।পরীক্ষার্থীদের কেন্দ্রে নির্বিঘ্নে যাতায়াতের সুবিধার্থে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকে শুরু করে শেষের এক ঘণ্টা পর্যন্ত পরীক্ষাকেন্দ্রের আশপাশের সড়কগুলো পরীক্ষার্থী ব্যতীত অন্যান্য যাত্রীদের পরিহার করার আহ্বান জানিয়েছে ডিএমপি।ডিএমপি সকলের সহযোগিতা কামনা করে বলেছে, পরীক্ষার্থীদের স্বার্থে যান চলাচল স্বাভাবিক রাখা এবং কেন্দ্রে যথাসময়ে পৌঁছাতে প্রয়োজনীয় সহযোগিতা করা উচিত।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চা দোকানের কর্মচারী থেকে সীমান্তের ইয়াবা আমদানিকারক!
চা দোকানের কর্মচারী থেকে সীমান্তের ইয়াবা আমদানিকারক!

মাত্র আট বছর আগেও কক্সবাজারের উখিয়ার বালুখালীতে এক নগণ্য চায়ের দোকানের কর্মচারী ছিলেন মো. ফরিদ, যিনি বর্তমানে ‘চিয়ক ফরিদ’ নামে Read more

বকশীগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন লায়ন সভাপতি, মাসুদ সাধারণ সম্পাদক
বকশীগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন লায়ন সভাপতি, মাসুদ সাধারণ সম্পাদক

জামালপুরের বকশীগঞ্জ প্রেসক্লাবের পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার ( ২৫ এপ্রিল) বিকালে হোটেল নিরিবিলিতে সর্বসম্মতি ক্রমে Read more

ভারতে পাল্টা হামলা চালাচ্ছে পাকিস্তান
ভারতে পাল্টা হামলা চালাচ্ছে পাকিস্তান

পাকিস্তানের আজাদ কাশ্মিরের বিভিন্ন জায়গায় বুধবার (৭ মে) মধ্যরাতে মিসাইল ছুড়েছে ভারত। এ হামলায় পাকিস্তানে অন্তত তিনজন নিহত হয়েছে। যারমধ্যে Read more

এসএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশ নিষেধ
এসএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশ নিষেধ

আগমীকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা। এ উপলক্ষে কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী Read more

শারদীয় উৎসবে জবিতে ১২ দিন পরীক্ষা বন্ধ
শারদীয় উৎসবে জবিতে ১২ দিন পরীক্ষা বন্ধ

শারদীয় দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) টানা ১২ দিন কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে Read more

ইরাকে গুহায় বিশেষ অভিযানে ৮ তুর্কি সেনা নিহত
ইরাকে গুহায় বিশেষ অভিযানে ৮ তুর্কি সেনা নিহত

ইরাকের একটি গুহায় অনুসন্ধানের সময় মিথেন গ্যাসের প্রভাবে ৮ তুর্কি সেনা নিহত হয়েছে।সোমবার (০৭ জুলাই) তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন