আগামীকাল বুধবার (৪ জুন) থেকে মুসলিমদের অন্যতম পবিত্র ইবাদাত হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে।  জিলহজ মাসের চাঁদ দেখার পর হজের এই আনুষ্ঠানিকতার ঘোষণা দিয়েছে সৌদি আরবের সর্বোচ্চ আদালত। ঘোষণা অনুযায়ী পরদিন ৫ জুন পালিত হবে ইয়াওমে আরাফা বা আরাফা দিবস।হজের আনুষ্ঠানিকতার সূচনা হিসেবে হজযাত্রীরা বুধবার ইহরাম বেঁধে যাবেন মিনায়। সেখানে তারা পুরো সময় আমল ইবাদতে কাটাবেন। হজ পালনকারীদের জন্য এদিন জোহরের নামাজের আগেই মিনায় পৌঁছা সুন্নত। এ ছাড়া সুন্নতের আরেকটি অংশ হলো সেখানে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় ও রাত্রিযাপন।হজ ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি এবং নির্দেশনা অনুযায়ী, সক্ষম সকল মুসলমানের অন্তত একবার হজ পালন করা উচিত। ইসলামি চন্দ্র ক্যালেন্ডারের দ্বাদশ এবং শেষ মাস জিলহজের অষ্টম থেকে ত্রয়োদশ দিনের মধ্যে প্রতি বছর এই হজ পালন করা হয়।চার দিনের হজের এই আনুষ্ঠানিকতায় ইসলাম ধর্মাবলম্বীরা অংশ নেন। এর  দ্বিতীয় দিনে আরাফাত পর্বতে অবস্থান নেন তারা। এই পাহাড়ে মুহাম্মদ (সা.) তার শেষ খুতবা দিয়েছিলেন।মুহাম্মদ (সা.)-এর সমাধি এবং ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থান মদিনা শহরেও যান অনেক তীর্থযাত্রী। হজের আনুষ্ঠানিক অংশ না হলেও মদিনা ভ্রমণ অনেক মুসলমানের জন্য একটি গুরুত্বপূর্ণ সফর।সৌদি কর্তৃপক্ষের মতে, এই বছর আরাফাতের দিন ৫ জুন এবং এরপর ৬ জুন ঈদুল আযহা অনুষ্ঠিত হবে। সরকারি পরিসংখ্যান অনুসারে, গত বছর হজে অংশগ্রহণ করেছিলেন ১.৮ মিলিয়ন বা ১৮ লাখ মানুষ।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভিপি প্রার্থীকে ‘শুভকামনা’ জানিয়ে উপদেষ্টা আসিফের পোস্ট, সমালোচনায় ডিলিট
ভিপি প্রার্থীকে ‘শুভকামনা’ জানিয়ে উপদেষ্টা আসিফের পোস্ট, সমালোচনায় ডিলিট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) ভিপি প্রার্থী আব্দুল কাদেরকে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম Read more

‘১২ দিনের যুদ্ধের সমাপ্তি’ ঘোষণা করলেন ইরানের প্রেসিডেন্ট
‘১২ দিনের যুদ্ধের সমাপ্তি’ ঘোষণা করলেন ইরানের প্রেসিডেন্ট

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যাতে সম্মতির কথা জানায় ইসরাইলও। এবার গত Read more

নিউ মার্কেট থেকে দেওয়া হতো অস্ত্র ভাড়া ও ফ্রি হোম ডেলিভারি
নিউ মার্কেট থেকে দেওয়া হতো অস্ত্র ভাড়া ও ফ্রি হোম ডেলিভারি

রাজধানীর নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ১০০টিরও বেশি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে Read more

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচি শুরু করেছে বিএনপি সরকার।দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের সাহাপাড়ায় খাল খননের Read more

গাইবান্ধায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
গাইবান্ধায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে লিজা বেগম নামের এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) বেলা তিনটার দিকে পৌর এলাকার গোহাটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন