বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল তামিম ইকবালের। তবে নানান বিতর্ক আর সরকার-বিএনপির পাল্টাপাল্টি অবস্থানে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন দেশসেরা এই ওপেনার। এরই মধ্যে মনোনয়ন প্রত্যাহার করেছেন তামিম ইকবাল।আজ বুধবার (১ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এসে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। তামিমসহ ৭-৮ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ হবে ৬ অক্টোবর। আর তার আগে মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ আজ ১ অক্টোবর। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেই তামিম সরে দাঁড়ালেন হঠাৎ করে।তামিমের মতো পরিচালক পদে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, সৈয়দ বোরহানুল ইসলাম এবং রফিকুল ইসলাম বাবুর মতো হেভিওয়েট প্রার্থীরাও।বলার অপেক্ষা রাখে না, যে ১৫ ক্লাবের ওপর আবার কোর্টের নিষেধাজ্ঞা এসেছে, তার সবকটাই বিএনপিপন্থি কাউন্সিলরদের। খুব স্বাভাবিকভাবেই ১৫টি নিশ্চিত ভোট হাতছাড়া হয়ে যাবে তামিমের নেতৃত্বাধীন বিএনপিপন্থি প্যানেলের।এছাড়া শেষমুহূর্তে অনেক চড়াই-উৎরাই পাড়ি দিয়ে সাজানো ১২ জনের প্যানেল থেকেও নির্বাচন করতে পারবেন না চার জন প্রার্থী। এতে করে শক্তি কমে যাওয়ার উপক্রম হয় অনেকটাই। ফলে আগের দিনই গুঞ্জন শোনা গিয়েছিল, বিএনপিপন্থিরা সহ তামিম ইকবাল নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন। সেটাই হলো।উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রত্যাশিত নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর, শনিবার। ২২ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ঘোষিত তফসিল অনুযায়ী, ওইদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে হবে ভোটগ্রহণ। এরপর সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে নির্বাচনের ফলাফল। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চীন-পাকিস্তানকে ‘মাথায় রেখেই’ কী রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত?
চীন-পাকিস্তানকে ‘মাথায় রেখেই’ কী রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত?

ফ্রান্সের কাছ থেকে ২৬টা রাফাল-মেরিন যুদ্ধবিমান কিনছে ভারত। এই চুক্তির বিষয়ে সে দেশের সঙ্গে কথা বার্তা আগেই চূড়ান্ত হয়েছিল। কিন্তু Read more

বাংলাদেশ এখনো এলডিসি উত্তরণের জন্য প্রস্তুত নয়: আমীর খসরু
বাংলাদেশ এখনো এলডিসি উত্তরণের জন্য প্রস্তুত নয়: আমীর খসরু

বাংলাদেশ এখনো স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বেরিয়ে আসার জন্য প্রস্তুত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর Read more

ইসরাইলকে সারাবিশ্ব থেকে বিচ্ছিন্ন করার আহ্বান হামাসের
ইসরাইলকে সারাবিশ্ব থেকে বিচ্ছিন্ন করার আহ্বান হামাসের

ইসরাইলকে সারাবিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে এবং দেশটির সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধের জন্য আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে Read more

আওয়ামীলীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় জয়পুরহাটে আনন্দ মিছিল
আওয়ামীলীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় জয়পুরহাটে আনন্দ মিছিল

সন্ত্রাসবিরোধী আইনে বাংলাদেশ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করায় জয়পুরহাটে আনন্দ মিছিল করেছে ছাত্র-জনতা।রোববার (১১ মে) বেলা সাড়ে ১১টায় শহরের Read more

আবারও থানা হেফাজতে সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী তামান্না
আবারও থানা হেফাজতে সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী তামান্না

একাধিক হত্যা মামলার আসামি সাজ্জাদ হোসেনের স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে আবারও নেওয়া হয়েছে থানা হেফাজতে।রবিবার (১১ মে) দুপুরে বাকলিয়া থানা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন