আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনকে ঘিরে একাধিক অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল এবং দেশের বিভিন্ন পর্যায়ের কয়েকজন ক্রিকেট সংগঠক। রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এই অভিযোগ তুলে ধরেন।তাদের দাবি, বিসিবি নির্বাচনের আগে বিভিন্ন জেলা ও বিভাগীয় পর্যায়ে পছন্দমতো কাউন্সিলর নির্ধারণে প্রভাব খাটানো হচ্ছে। এই বিষয়ে অভিযোগের তীর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, যুব ও ক্রীড়া সচিব, মন্ত্রিপরিষদ সচিব এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালকের দিকে।সংগঠকরা জানান, সাংগঠনিক ক্ষমতা ব্যবহার করে বিসিবি সভাপতি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের ব্যক্তিরা এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক জেলা ও বিভাগে নিজেদের পছন্দমতো কাউন্সিলর মনোনীত করতে চান। মন্ত্রণালয়, ক্রীড়া পরিষদ ও বিসিবির পক্ষ থেকে জেলা ও বিভাগীয় ক্রিকেটের সংশ্লিষ্টদের চাপ প্রয়োগ করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়।সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে তামিম বলেন, ‘বিসিবির সুষ্ঠু নির্বাচন হোক। এখানে সরকারি হস্তক্ষেপ কোনোভাবেই কাম্য নয়। নির্বাচনের আগে কাউন্সিলরশিপ নিয়ে পরিবর্তন মেনে নেওয়া হবে না।’ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের হয়ে বিসিবির কাউন্সিলর পদ পাওয়া বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, ‘বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপ হলে তা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।’উল্লেখ্য, বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে গঠন করা হয়েছে তিন সদস্যের একটি নির্বাচন কমিশন, যার নেতৃত্বে রয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন। কমিশনের অন্য দুই সদস্য হলেন, সিআইডির অতিরিক্ত আইজিপি সিবগাত উল্লাহ এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব)।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লটারির মাধ্যমে বন্দি মুক্তির নামে প্রতারণা, সতর্ক করল কারা কর্তৃপক্ষ
লটারির মাধ্যমে বন্দি মুক্তির নামে প্রতারণা, সতর্ক করল কারা কর্তৃপক্ষ

লটারির মাধ্যমে বন্দিদের মুক্তি দেয়া হচ্ছে দাবি করে আত্মীয়-স্বজনদের কাছ থেকে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র। এ বিষয়ে Read more

নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় ২ যুবকের মৃত্যু
নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় ২ যুবকের মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাকের ধাক্কায় মো. ইমন (২৪) ও রিফাত (২০) নামে মোটরসাইকেল আরোহী দুই তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাদের মধ্যে Read more

নবীনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টা, অশ্লীল ভিডিও ধারণ
নবীনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টা, অশ্লীল ভিডিও ধারণ

নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের দীর্ঘসাইর গ্রামে এক হৃদয়বিদারক ঘটনার জন্ম দিয়েছে দুর্বৃত্তরা। প্রবাসীর অনুপস্থিতিতে তার স্ত্রীর উপর বর্বর হামলা চালিয়ে Read more

ভিন্ন পদ্ধতিতে বাজেট ঘোষণা আজ, বাড়তে পারে যেসব পণ্যের দাম
ভিন্ন পদ্ধতিতে বাজেট ঘোষণা আজ, বাড়তে পারে যেসব পণ্যের দাম

জাতির সামনে আজ ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা। প্রতি বছর জাতীয় সংসদে বাজেট পেশ করা হলেও Read more

মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের জন্য ‘আই-ক্যাড’ পরিচয়পত্র চালু
মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের জন্য ‘আই-ক্যাড’ পরিচয়পত্র চালু

মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের জন্য নতুন উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। বিদেশি শ্রমিকদের জন্য পরিচয়পত্র (আই কার্ড) প্রদানের উদ্যোগ নিয়েছে সরকার। পরিচয়পত্রটির Read more

এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত
এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বৃহস্পতিবার (১৭ জুলাই) অনুষ্ঠিতব্য ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন