আজ ২২ সেপ্টেম্বর, বিশ্ব গন্ডার দিবস। ২০১০ সালে ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড সাউথ আফ্রিকা দিনটিকে বিশ্ব গন্ডার দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকে প্রতিবছরই এদিন বিশ্বব্যাপী নানা আয়োজনে দিবসটি পালিত হচ্ছে।বিভিন্ন দেশের সরকার, এনজিও, চিড়িয়াখানা ও সাধারণ মানুষ মিলে এই দিনটি পালন করে। বিশ্বব্যাপী গন্ডার শিকার রোধ ও গন্ডারের বাসভূমি সংরক্ষণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশে এই দিবস পালন করা হয়।সব বন্য প্রাণীর মধ্যে গন্ডার অন্যতম গুরুত্বপূর্ণ প্রাণী। বিপন্ন প্রজাতির গন্ডার বাঁচানোর জন্য এই দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।বর্তমানে বিশ্বজুড়ে মোট ৫ ধরনের গন্ডার দেখা যায়। এর মধ্যে আফ্রিকায় পাওয়া যায় সাদা ও কালো গন্ডার, আর এশিয়ায় একশৃঙ্গ, জাভা ও সুমাত্রার গন্ডার। এরা চোরাকারবারি, বন ধ্বংস ও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বিলুপ্তির হুমকিতে রয়েছে।গন্ডার বাঁচানোর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমকেও একটি বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। এই দিনটি একেকটি দেশে একেক রকমভাবে পালিত হয়। যেমন— নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, বিতর্ক সভার আয়োজন, স্কুল কলেজের ছাত্রদের এ ব্যাপারে জানানো, চিত্র প্রদর্শনী এবং স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা, পোস্টার বিলি ইত্যাদি।প্রাকৃতিক বিপর্যয়, চোরাকারবারি, বন ধ্বংসসহ নানা কারণে গন্ডার এখন বিলুপ্তির পথে। এদের যদি সঠিকভাবে সংরক্ষণ না করা হয়, তাহলে হয়তো ভবিষ্যতে গন্ডার প্রজাতি বিলুপ্ত হয়ে যাবে। তাই তাদের সংরক্ষণ করার জন্য মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিশ্ব গন্ডার দিবস পালিত হয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা করবেন না, দুঃখিত—এটা নতুন বাংলাদেশ’
‘জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা করবেন না, দুঃখিত—এটা নতুন বাংলাদেশ’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজপথের কর্মসূচি কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেন, বাংলাদেশ Read more

বাঘায় বালিকা বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারীদের সংঘর্ষে আহত ২৫
বাঘায় বালিকা বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারীদের সংঘর্ষে আহত ২৫

রাজশাহীর বাঘা উপজেলার মহদীপুর বালিকা বিদ্যালয়ে বুধবার (৩০ জুলাই) সকাল ১১ টার সময় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক‑কর্মীদের লড়াইয়ে প্রায় Read more

খালেদা জিয়ার ঈদ কাটবে ফিরোজায়, দেশবাসীকে জানালেন শুভেচ্ছা
খালেদা জিয়ার ঈদ কাটবে ফিরোজায়, দেশবাসীকে জানালেন শুভেচ্ছা

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া রাজধানীর গুলশানের বাসা ফিরোজায় পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন।শুক্রবার (৬ জুন) বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক দলের Read more

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে একনলা বন্দুক উদ্ধার
নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে একনলা বন্দুক উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যদের বিশেষ অভিযানে একটি একনলা দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করা হয়েছে। বাইশারী পুলিশ তদন্ত Read more

অশ্লীল গানে বিতর্ক, নোরা-সঞ্জয়কে ঘিরে নেটদুনিয়ায় ক্ষোভ
অশ্লীল গানে বিতর্ক, নোরা-সঞ্জয়কে ঘিরে নেটদুনিয়ায় ক্ষোভ

দক্ষিণ ভারতীয় বড় বাজেটের অ্যাকশন ছবি ‘কেডি: দ্য ডেভিল’–এর নতুন গান ‘সরকে চুনর তেরি সরকে’ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু Read more

নিজে দায়িত্বে সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ করব: আসিফ মাহমুদ
নিজে দায়িত্বে সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ করব: আসিফ মাহমুদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যর হত্যাকারীদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন