আজ ১৬ অক্টোবর, বিশ্ব এনেসথেসিয়া দিবস। এবারও বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি। ১৮৪৬ সালের ১৬ অক্টোবর ডায়েটিল ইথার এনেসথেসিয়ার প্রথম সফল প্রয়োগ হয়েছিল। সেই দিনটির স্মরণেই ১৯০৩ সাল থেকে বিশ্ব এনেসথেসিয়া দিবস পালিত হয়ে আসছে।দিবসটির এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘মোবিলাইজিং পলিটিকাল উইল, এডুকেশন এন্ড দ্যা হাইলাইট অফ এচিভমেন্টস অফ দ্যা গ্লোবাল এনেসথেসিয়া কমিউনিটি’। এনেসথিওলোজিস্টদের সংগঠন ‘ওয়ার্ল্ড ফেডারেশন অব সোসাইটিস অব এনেসথিওলোজিস্টস’ প্রতিবছর বিশ্ব এনেসথেসিয়া দিবস উদযাপন করে।এতে ১৩৪টিরও বেশি সোসাইটি অংশ নেয়, যা দেড় শতাধিক দেশের এনেসথিওলোজিস্টদের প্রতিনিধিত্ব করে। অপারেশনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার সময় রোগীর যেন কষ্ট না হয়, সেজন্য এনেসথেসিয়া দেওয়া হয়ে থাকে। আর এনেসথেসিয়ার এই প্রক্রিয়াটি অত্যন্ত দক্ষতার সঙ্গে করতে হয়, না হয় রোগীর জীবন নিয়েও শঙ্কা তৈরি হতে পারে।অপারেশন থিয়েটারে নেওয়ার পর রোগীর শারীরিক সুস্থতা যাচাই করা, অপারেশন চলাকালে রোগীকে ব্যথামুক্ত রাখা, সার্বক্ষণিক মনিটরিং এবং অপারেশনের পরও রোগীকে ব্যথামুক্ত রাখার কাজটি করে থাকেন এনেসথেসিওলজিস্টরা। এনেসথেসিয়ার উন্নতি হওয়ার কারণেই বর্তমানে সম্ভব হচ্ছে জটিল সব সার্জারি। এ ছাড়া কিডনি, লিভার ও হার্টের মতো গুরুত্বপূর্ণ অঙ্গ নিরাপদভাবে প্রতিস্থাপন করাও সম্ভব হচ্ছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঁশখালীতে বেড়িবাঁধে লবণাক্ত বালি, প্রশাসনের অভিযানে ড্রেজার জব্দ
বাঁশখালীতে বেড়িবাঁধে লবণাক্ত বালি, প্রশাসনের অভিযানে ড্রেজার জব্দ

চট্টগ্রামের বাঁশখালীর উপকূলীয় খানখানাবাদ ইউনিয়নে বেড়িবাঁধ নির্মাণে সাগরের লবণাক্ত পানি ব্যবহার করে বালি উত্তোলনের অভিযোগ উঠেছে। প্রশাসনের সতর্কবার্তা ও এলাকাবাসীর Read more

ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক ফেডারেশন নেতার মৃত্যু
ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক ফেডারেশন নেতার মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. কামাল উদ্দিন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বিকেলে ইউনিয়নের Read more

ঈদে ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন
ঈদে ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন

আসন্ন পবিত্র ঈদুল আজহার আগে ও পরে ১৩ দিন ২৪ ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এর Read more

যমুনা সেতু-রাবনা বাইপাস সড়কে তীব্র যানজট, কর্মস্থলে ফেরা মানুষের ভোগান্তি
যমুনা সেতু-রাবনা বাইপাস সড়কে তীব্র যানজট, কর্মস্থলে ফেরা মানুষের ভোগান্তি

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে গিয়ে যমুনা সেতু থেকে রাবনা বাইপাস পর্যন্ত সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে হাজারো যাত্রীকে Read more

তালতলীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
তালতলীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বরগুনার তালতলীতে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে নৌবাহিনী।মঙ্গলবার (০৮ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে উপজেলা Read more

এবার আল-আকসা মসজিদ দখলের হুমকি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর
এবার আল-আকসা মসজিদ দখলের হুমকি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

ইসলামের তৃতীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদ ও পশ্চিমতীর পুরোপুরি দখলের হুমকি দিয়েছেন দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। এছাড়া জেরুজালেমে পূর্ণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন