পৃথিবীর ইতিহাসে প্রথম একমাত্র ব্যক্তি হিসেবে আধা-ট্রিলিয়ন বা ৫০০ বিলিয়ন ডলারের বেশি নিট সম্পদের মালিক হয়েছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। চলতি বছর তার বৈদ্যুতিক গাড়ির কোম্পানি ও অন্যান্য ব্যবসার মূল্যবৃদ্ধির সুবাদে তিনি এই মাইলফলক অর্জন করলেন।ফোর্বসের বিলিয়নিয়ার সূচক জানিয়েছে, নিউইয়র্কের স্থানীয় সময় বুধবার বিকেলে প্রযুক্তি খাতের এই ধনকুবেরের মোট সম্পদের পরিমাণ কিছুক্ষণের জন্য ৫০০.১ বিলিয়ন ডলারে পৌঁছেছিল। তবে দিনের শেষে তা কিছুটা কমে ৪৯৯ বিলিয়ন ডলারের সামান্য ওপরে এসে দাঁড়ায়।টেসলার পাশাপাশি মাস্কের অন্যান্য উদ্যোগ, যেমন কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক (এআই) স্টার্টআপ এক্সএআই ও রকেট কোম্পানি স্পেসএক্স-এর ভ্যালুয়েশনও গত কয়েক মাসে বেড়েছে।এই মাইলফলক বিশ্বের শীর্ষ ধনী হিসেবে মাস্কের অবস্থানকে আরও দৃঢ় করেছে। এ তালিকায় তিনি বৈশ্বিক প্রযুক্তি খাতের প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অনেক এগিয়ে রয়েছেন।ফোর্বসের বিলিয়নিয়ার সূচক অনুসারে, ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন প্রায় ৩৫০.৭ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে বর্তমানে বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি।গত মাসে ওরাকলের শেয়ারের দাম ৪০ শতাংশের বেশি বেড়ে যাওয়ায় এলিসন অল্প সময়ের জন্য মাস্ককে ছাড়িয়ে গিয়েছিলেন। ক্লাউড অবকাঠামো ব্যবসা ও এআই-সংক্রান্ত চুক্তিতে প্রতিষ্ঠানটির আশাতীত সাফল্যের পূর্বাভাসের কারণে তাদের শেয়ারের এই মূল্যবৃদ্ধি ঘটেছিল।মাস্কের বিপুল সম্পদের একটি বড় অংশই টেসলায় থাকা তার ১২ শতাংশের বেশি শেয়ারের সাথে যুক্ত। এ বছর টেসলার শেয়ারদর ব্যাপকভাবে বেড়েছে।বুধবার নিউইয়র্কের পুঁজিবাজারে লেনদেন শেষে টেসলার শেয়ারের দাম ৩.৩ শতাংশের বেশি বাড়ে। এ নিয়ে চলতি বছর কোম্পানিটির শেয়ারের দাম ২০ শতাংশের বেশি বাড়ল।গত কয়েক মাসে মাস্ক রাজনীতি থেকে সরে এসে নিজের কোম্পানিগুলোতে বেশি মনযোগী হওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিনিয়োগকারীরা। এ সিদ্ধান্তের সুবাদে কোম্পানিগুলোর শেয়ারদর ক্রমশ বাড়ছে।চলতি বছরের শুরুতে ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অভ গভর্নমেন্ট এফিশিয়েন্সি-র—যার কাজ ছিল মার্কিন সরকারের ব্যয় কমানো ও কর্মী ছাঁটাই করা—সঙ্গে কাজ করার জন্য তিনি সমালোচনার মুখে পড়েছিলেন।টেসলার বোর্ড জানিয়েছে, আগামী দশকে একগুচ্ছ উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা পূরণ করতে পারলে মাস্ক ১ ট্রিলিয়ন ডলারেরও বেশি মূল্যের একটি বেতন প্যাকেজ পেতে পারেন।এই প্যাকেজ পেতে হলে তাকে টেসলার মূল্য আটগুণ বৃদ্ধি করা, ১০ লাখ এআই রোবট বিক্রি, আরও এক কোটি ২০ লাখ টেসলা গাড়ি বিক্রিসহ আরও বেশ কিছু লক্ষ্য পূরণ করতে হবে।এছাড়াও গত মাসে মাস্ক ঘোষণা দেন, তিনি প্রায় ১ বিলিয়ন ডলার মূল্যের টেসলার শেয়ার কিনেছেন, যাকে কিছু বিনিয়োগকারী প্রতিষ্ঠানটির প্রতি আস্থার প্রতীক হিসেবে দেখছেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আন্দোলনের সেই বীরদের কার্যকলাপে দেশবাসী এখন অতিষ্ঠ
আন্দোলনের সেই বীরদের কার্যকলাপে দেশবাসী এখন অতিষ্ঠ

২০২৪ সালের গণ আন্দোলনকে স্বাধীনতার কাছাকাছি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কৃষক শ্রমিক লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তবে আন্দোলনের সেই Read more

সড়কে ঈদযাত্রায় প্রতিদিন গড়ে ২৬ জনের প্রাণহানি
সড়কে ঈদযাত্রায় প্রতিদিন গড়ে ২৬ জনের প্রাণহানি

গত ঈদুল আজহা ঘিরে মাত্র ১২ দিনে দেশের সড়কে প্রাণ হারিয়েছেন ৩১২ জন মানুষ। গুরুতর আহত হয়েছেন আরও এক হাজার Read more

চাকরিতে জুলাই যোদ্ধাদের জন্য কোটা থাকছে না: মুক্তিযুদ্ধ উপদেষ্টা
চাকরিতে জুলাই যোদ্ধাদের জন্য কোটা থাকছে না: মুক্তিযুদ্ধ উপদেষ্টা

সরকারি চাকরিতে জুলাই যোদ্ধাদের জন্য কোনো কোটা থাকছে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম, বীর প্রতীক।সোমবার (২১ Read more

মধ্যরাতে চোলাই মদের কারখানায় অভিযান, আটক ২
মধ্যরাতে চোলাই মদের কারখানায় অভিযান, আটক ২

চট্টগ্রামের আনোয়ারায় গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মদ তৈরির একটি গোপন কারখানায় অভিযান চালিয়ে ১১০ লিটার দেশীয় চোলাই মদ ও Read more

এক ভারতীয় নাগরিকসহ ৩ জনকে পুশইন করল বিএসএফ
এক ভারতীয় নাগরিকসহ ৩ জনকে পুশইন করল বিএসএফ

যশোরের শার্শা সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে তিনজনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর মধ্যে একজন ভারতীয় নাগরিকও রয়েছে।শনিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন