উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত আরও একজন শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩২ জনে।মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে শিশুটি মারা যায়।নিহত শিশু নাফি (৯) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিল। তার শরীরে প্রায় ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। তাছাড়া, চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে নাফির বড় বোন নাজিয়া তাবাসসুম নিঝুমও (১৩) মারা যায়।এ নিয়ে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের মধ্যে একজন পাইলট, দুই শিক্ষিকা, ২৬ জন শিশু রয়েছে। এছাড়া, বর্তমানে বিভিন্ন হাসপাতালে ১৬৪ জন চিকিৎসাধীন রয়েছেন।এদিকে, নিহতদের মধ্যে ৬ জনের মরদেহ এখনও শনাক্ত করা যায়নি। শনাক্ত না হওয়া মরদেহগুলোর ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।শনাক্ত না হওয়া মরদেহগুলোর পরিচয় শনাক্তে নিখোজ পরিবারের সদস্যদের মালিবাগ সিআইডি ল্যাবরেটরিতে ডিএনে নমুনা দেয়ার অনুরোধ করেছে মন্ত্রণালয়।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরাকে গুহায় বিশেষ অভিযানে ৮ তুর্কি সেনা নিহত
ইরাকে গুহায় বিশেষ অভিযানে ৮ তুর্কি সেনা নিহত

ইরাকের একটি গুহায় অনুসন্ধানের সময় মিথেন গ্যাসের প্রভাবে ৮ তুর্কি সেনা নিহত হয়েছে।সোমবার (০৭ জুলাই) তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে Read more

মাদারীপুরে চোর সন্দেহে গণপিটুনি, একজনের চোখ উপড়ে ফেলার চেষ্টা
মাদারীপুরে চোর সন্দেহে গণপিটুনি, একজনের চোখ উপড়ে ফেলার চেষ্টা

মাদারীপুরে চোর সন্দেহে তিন যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে এলাকাবাসী। এ সময় একজনের দু’চোখ তুলে ফেলার চেষ্টা করা Read more

সৌদির নেতৃত্বে ইয়েমেনি বন্দরে বিমান হামলা
সৌদির নেতৃত্বে ইয়েমেনি বন্দরে বিমান হামলা

সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের মুকাল্লা বন্দরে বিমান হামলা চালিয়েছে। চলতি মাসের শুরুতে ইয়েমেনের সবচেয়ে বড় প্রদেশ হারদামাউত দখল Read more

যুক্তরাজ্যে পাচারকৃত অর্থ ফেরত আনতে পারবে অন্তর্বর্তী সরকার?
যুক্তরাজ্যে পাচারকৃত অর্থ ফেরত আনতে পারবে অন্তর্বর্তী সরকার?

অর্থনীতিবিদদের অনেকে বলছেন, বিগত শাসনামলে বিদেশে পাচারকৃত অর্থের একটা বড় অংশই পাচার হয়েছে যুক্তরাজ্যে। যে কারণে প্রধান উপদেষ্টার এই সফরকে Read more

৬ দফা দাবি না মানায় বাকৃবিতে রেললাইন অবরোধ
৬ দফা দাবি না মানায় বাকৃবিতে রেললাইন অবরোধ

স্নাতক কৃষিবিদদের পেশাগত অধিকার রক্ষা ও বৈষম্য নিরসনের দাবিতে রেললাইন অবরোধ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃ‌বি) কৃষি অনুষদের শিক্ষার্থীরা।মঙ্গলবার (১৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন