ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একজন প্রতিবন্ধী যুবকের বিমানে ওঠার সংগ্রামের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিটিতে দেখা যায়, প্রয়োজনীয় সহায়তার অভাবে ওই যুবককে কতটা অমানবিক পরিস্থিতির মধ্য দিয়ে ফ্লাইটে উঠতে হয়েছে। এই ঘটনা বিমানবন্দরের যাত্রীসেবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধার অবস্থাকে আবারও সামনে এনেছে।ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ওই যুবক নিজের হুইলচেয়ার নিয়ে অনেক কষ্টে শাটল বাসে ওঠেন। বাস থেকে নামার সময় ছিল আরও কঠিন দৃশ্য। এক হাতে নিজের হুইলচেয়ারটি ঠেলে নিচে নামিয়ে এরপর নিজে নামার চেষ্টা করছিলেন তিনি। দীর্ঘক্ষণ এই সংগ্রাম চলার পর একপর্যায়ে একজন ব্যক্তিকে তার সহায়তায় এগিয়ে আসতে দেখা যায়।তবে ভোগান্তির শেষ সেখানেই ছিল না। বিমানের সিঁড়ির কাছে পৌঁছানোর পর তাকে আবারও চরম প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। শারীরিক সীমাবদ্ধতা নিয়ে সাধারণ যাত্রীদের মতো খাড়া সিঁড়ি বেয়ে ওপরে ওঠার এই দৃশ্য অনেকটা করুন এবং অসহায়তর। ছবি ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। বিমানবন্দরের অব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ।ছবিটির কমেন্টে একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, উন্নত বিশ্বে প্রতিবন্ধীদের জন্য বিশেষ লিফট বা অ্যারোব্রিজের সুব্যবস্থা থাকে। কিন্তু আমাদের প্রধান বিমানবন্দরে একজন মানুষকে এভাবে সিঁড়ি দিয়ে সংগ্রাম করতে হচ্ছে, যা অত্যন্ত লজ্জাজনক।কর্তৃপক্ষের দ্বিমুখী আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে এক নেটিজেন লিখেছেন, এখানে যদি পরীমনি, হিরো আলম বা লায়লার মতো পরিচিত কেউ থাকতেন, তবে প্রটোকল আর গাড়ির অভাব হতো না। সাধারণ মানুষের বেলায় কেন এই অবহেলা?সাধারণত আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, শারীরিক প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য বিমানবন্দরে হুইলচেয়ার অ্যাসিস্ট্যান্স এবং বিমানে ওঠার জন্য ‘অ্যাম্বুলিফট’ (Ambulift) থাকার কথা। কিন্তু ছবিতে দেখা গেছে, ওই যুবককে প্রায় একাই সব প্রতিকূলতা জয় করতে হচ্ছে। এই ঘটনায় বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডেলিং সার্ভিসের দায়িত্বজ্ঞানহীনতাকেই দায়ী করছেন সচেতন মহল।বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ জানান, বিষয়টি তাদের নজরে এসেছে এবং তারা এটি গুরুত্বের সাথে দেখছেন, তিনি আরও উল্লেখ করেন যে, বিমানবন্দরে পর্যাপ্ত অ্যাম্বুলিফট (Ambulift) এবং হুইলচেয়ার সেবা রয়েছে। তবে সংশ্লিষ্ট এয়ারলাইনস বা গ্রাউন্ড হ্যান্ডেলিং এজেন্ট কেন ওই যাত্রীকে এই সুবিধা প্রদান করেনি, তা খতিয়ে দেখা হচ্ছে। পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘জনগণের মানসিকতার পরিবর্তন না হলে দেশের পরিবর্তন সম্ভব না’
‘জনগণের মানসিকতার পরিবর্তন না হলে দেশের পরিবর্তন সম্ভব না’

স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন, 'যতক্ষণ দেশের মানুষের নিজের মানসিকতার পরিবর্তন হবে না, ততদিন উন্নয়ন বা পরিবর্তন সম্ভব নয়।'শনিবার (২৩ Read more

মাইলস্টোন ট্রাজেডিকে কেন্দ্র করে আওয়ামী লীগ পুনর্গঠনের চেষ্টা: হাসনাত
মাইলস্টোন ট্রাজেডিকে কেন্দ্র করে আওয়ামী লীগ পুনর্গঠনের চেষ্টা: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, 'সবাই ভেবেছিলো ফ্যাসিবাদের পতন হয়েছে। কিন্তু দেখা গেলো মাইলস্টোনের অনাকাঙ্ক্ষিত Read more

নোয়াখালীতে দুই জামায়াত কর্মী গুলিবিদ্ধ
নোয়াখালীতে দুই জামায়াত কর্মী গুলিবিদ্ধ

নোয়াখালীর বেগমগঞ্জে এক স্কুল ভবনের ছাদে উঠে ফুটবল খেলা দেখা নিয়ে বাকবিতণ্ডায় দ্বন্দ্বের জের ধরে যুবদলের এক কর্মীর গুলিতে ২ Read more

আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

আজ (৩ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রতি বছর এই দিনে সারা বিশ্বে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়। এবারের Read more

নাটোরের লালপুরে রান্নাঘরে মিললো শাশুড়ির মরদেহ
নাটোরের লালপুরে রান্নাঘরে মিললো শাশুড়ির মরদেহ

নাটোরের লালপুরে হাজেরা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) ভোরে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের মাঝগ্রামে এ Read more

ঝালকাঠিতে জলাবদ্ধতায় নাকাল ২শ’ পরিবার
ঝালকাঠিতে জলাবদ্ধতায় নাকাল ২শ’ পরিবার

টানা বৃষ্টিতে ঝালকাঠি পৌর এলাকার অধিকাংশ জায়গা পানিতে তলিয়ে গেছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন