সুদান-সহ সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন দেশে গণহত্যা ও জাতিগত নিধনের মতো ঘটনা ঘটছে। এই গণহত্যা ও ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে প্রতিবাদী মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এসময় তারা বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠার ডাক দেন এবং পরিকল্পিত গণহত্যার বন্ধের আহ্বান জানান।এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক গোলাম রব্বানী, ইয়াশিরুল কবির সৌরভ ও মুবাশ্বির-সহ অন্যান্য সহ-সমন্বয়কবৃন্দ।এসময় বক্তারা বলেন, ‘আফ্রিকার মহাদেশের সুদান রাষ্ট্র আজ ভয়াবহ গৃহযুদ্ধে বিপর্যস্ত। ২০২৩ সালের এপ্রিল থেকে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর সংঘর্ষে হাজারো মানুষ নিহত হয়েছে এবং লাখো মানুষ গৃহহীন। জাতিসংঘ জানিয়েছে, এটি বিশ্বের অন্যতম বড় মানবিক সংকটের দেশ। সেখানে খাদ্য, পানি ও চিকিৎসার অভাবে শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি কষ্টে আছে। সর্বশেষ গণহত্যায় রাস্তায় রাস্তায় লাশ পড়ে আছে অথচ কবর দেয়ার মানুষও নাই। সভ্য পৃথিবীতে গণহত্যা কাম্য নয়। অবিলম্বে গণহত্যা বন্ধ আন্তর্জাতিক মহলের জোর তৎপরতা চালাতে হবে।’ইবি সমন্বয়ক এসএম সুইট বলেন, ‘সুদান-সহ বিশ্বের বিভিন্ন দেশে যে গণহত্যা চলছে তার প্রতিবাদে আজকে আমরা মানববন্ধন করছি। চব্বিশের গণ-আন্দোলনে আমাদের অনুপ্রেরণা ছিলো ফিলিস্তিনের গাজাবাসীরা। আজকে ফিলিস্তিন, চীন, সুদান এবং ভারতের কিছু কিছু আঞ্চলে গণহত্যা চলছে। আমরা এসব গণহত্যা বন্ধ চাই এবং কিভাবে বন্ধ করা যায় সে বিষয়ে কাজ করবো। পাশাপাশি বিশ্বকে এসব বন্ধের আহ্বান করছি।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেহেরপুরে আলগামন উল্টে মৎস্য চাষী নিহত
মেহেরপুরে আলগামন উল্টে মৎস্য চাষী নিহত

মেহেরপুরের গাংনীতে স্যালো ইঞ্জিন চালিত অবৈধ যান আলগামন উল্টে সোহেল রানা (৩৬) নামের এক মৎস্যচাষী নিহত হয়েছে।শনিবার (৫ই এপ্রিল) সকাল Read more

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬২৫
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬২৫

সারদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু নিয়ে সারাদেশে ৬২৫ জন রোগী Read more

কবরে পানি ছিটানো কি নিষিদ্ধ
কবরে পানি ছিটানো কি নিষিদ্ধ

কবরের মাটি যেন ভালভাবে জমে যায় এ উদ্দেশ্যে দাফনের পর নতুন কবরের ওপর পানি ছিটিয়ে দেওয়া নিষিদ্ধ নয়। বরং অনেকে Read more

বাউফলে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
বাউফলে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীর বাউফল উপজেলায় দাশপাড়া ইউনিয়নের অভ্যন্তরীন ৯টি সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকবাসী। রবিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার Read more

কাতারে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি
কাতারে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

কাতারে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের দূতাবাস। সোমবার (২৩ জুন) এক ইমেইল বার্তায় দূতাবাস সবাইকে নিজ নিজ Read more

পুলিশ সপ্তাহের উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
পুলিশ সপ্তাহের উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

পুলিশ সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে রাজারবাগ পুলিশ লাইনে তিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন