বিভিন্ন দেশের ৪৮ হাজার ৩১৯ বন্দিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। তবে এ সংখ্যায় কতজন বাংলাদেশি রয়েছেন তা জানায়নি দেশটির ইমিগ্রেশন বিভাগ।শনিবার (০৩ মে) ইমিগ্রেশন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, গত বছরের ডিসেম্বর পর্যন্ত সারাদেশের ১৮টি স্থায়ী ডিপো, দুটি অস্থায়ী ডিপো এবং ছয়টি বাইতুল মাহাব্বার মাধ্যমে সাজা শেষে আকাশ ও নৌপথে ৪৮ হাজার ৩১৯ জন অভিবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।ইমিগ্রেশন অধিদপ্তরের প্রধান দাতুক জাকারিয়া শাবান বিবৃতিতে বলেছেন, সারাদেশের ডিপোগুলোতে মাত্র ২১ হাজার ৫৩০ জন বন্দিকে রাখার ব্যবস্থা রয়েছে। তারমতে, ডিপোর জট কমাতে, বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছিল যেন গত ৩১ ডিসেম্বর ৪৮ হাজার ৩১৯ জন আটক অভিবাসীদের সাজা শেষে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়। ফেরত পাঠানো সংখ্যার মধ্যে ৩৪ হাজার ৭০২ জন পুরুষ, ১১ হাজার ৫৪০ জন নারী ১ হাজার ১৭৬ জন ছেলে এবং ৯০১ জন মেয়ে রয়েছে।জট কমাতে গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে ছিল ৪ সেপ্টেম্বর, ২০২৩ থেকে শুরু করে দুই বছরের জন্য সাবাহের সান্দাকান বন্দর থেকে ফিলিপাইনের জাম্বোয়াঙ্গা বন্দরে ফিলিপিনসের নাগরিক বন্দিদের স্থানান্তরের জন্য ফেরি পরিবহন ব্যবস্থা করা করা।১ জানুয়ারি ২০২৪ থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত দুই বছরের জন্য তাওয়াউ বন্দর থেকে ইন্দোনেশিয়ার নুনুকান বন্দরে ইন্দোনেশিয়ার নাগরিক বন্দিদের ফিরিয়ে নেওয়ার জন্য ফেরি ভাড়া পরিষেবা দেওয়া হয়।জাকারিয়া বলেন, এর বাইরে আরেকটি পদক্ষেপ হলো পেনিনসুলার মালয়েশিয়া ডিপোতে ইন্দোনেশিয়ান নাগরিক বন্দিদের পাসির গুদাং বন্দর থেকে ইন্দোনেশিয়ার তানজুং পিনাং বন্দরে দুই বছরের জন্য, অর্থাৎ ১ নভেম্বর ২০২৪ থেকে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত ফেরি ভাড়া পরিষেবা দেওয়া হয়।এছাড়া সাজা শেষ করা অভিবাসী বন্দিদের দ্রুত নিজ দেশে স্থানান্তর কর্মসূচিও পরিচালনা করছে ইমিগ্রেশন। পরিচালক বলেন, ডিপোতে জট কমাতে ইমিগ্রেশন বিভাগের গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে এটি একটি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মালয়েশিয়ার ইপোহের ইমিগ্রেশনে অভিযান চালিয়ে শতাধিক বিদেশি আটক
মালয়েশিয়ার ইপোহের ইমিগ্রেশনে অভিযান চালিয়ে শতাধিক বিদেশি আটক

মালয়েশিয়ার পেরাক রাজ্যের ইপোহ এলাকার শনিবার(১৯ জুলাই) একটি নির্মাণস্থলে যৌথ অভিযান চালিয়ে শতাধিক বিদেশিকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ (Jabatan Imigresen Read more

মাইলস্টোনে আহত-নিহতদের তালিকা তৈরিতে কমিটি গঠন
মাইলস্টোনে আহত-নিহতদের তালিকা তৈরিতে কমিটি গঠন

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্থায়ী ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের প্রকৃত সংখ্যা নিরূপণ এবং আহত, নিহত ও নিখোঁজদের Read more

ডাকসুতে ছাত্রদল প্রার্থীদের শুভকামনা জানিয়ে ওসির ফেসবুক পোস্ট
ডাকসুতে ছাত্রদল প্রার্থীদের শুভকামনা জানিয়ে ওসির ফেসবুক পোস্ট

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে ছাত্রদল মনোনীত প্রার্থীদের শুভকামনা জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে সমালোচনার মুখে পড়েছেন ব্রাহ্মণবাড়িয়া Read more

ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝি নিহত
ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝি নিহত

সিলেটের ফেঞ্চুগঞ্জে চলন্ত নৌকায় বজ্রপাতে জিলাল মিয়া (৪৫) নামে এক মাঝির মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার কুশিয়ারা Read more

সপ্তাহে ৫ দিন থেরাপি নিতে হচ্ছে ইলিয়াস কাঞ্চনকে
সপ্তাহে ৫ দিন থেরাপি নিতে হচ্ছে ইলিয়াস কাঞ্চনকে

লন্ডনে চিকিৎসাধীন বরেণ্য চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের সংগঠক ইলিয়াস কাঞ্চন সপ্তাহে পাঁচ দিন থেরাপি নিচ্ছেন। এই তথ্য নিশ্চিত Read more

আগামী ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে প্রবেশ বন্ধ
আগামী ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে প্রবেশ বন্ধ

‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষ্যে ঢাকায় সাভারে জাতীয় স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য আজ থেকে ২৫ মার্চ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন