রাজনৈতিক বিভক্তিকে ঘিরে আক্রোশ নয়; আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় দেশপ্রেমী শক্তিকে জাতীয় ঐক্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।মহান বিজয় দিবস উপলক্ষে সিইউজের উদ্যোগে শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণের কর্মসূচিতে এ আহ্বান জানানো হয়।মহান মুক্তিযুদ্ধের শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে সকাল ১০টায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন সিইউজে নেতৃবৃন্দ। এ সময় কর্মরত অনেক সাংবাদিকও কর্মসূচিতে অংশ নেন।শহীদ মিনারের পাদদেশে সংক্ষিপ্ত এক সভা সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সিইউজের সিনিয়র সহ-সভাপতি স. ম. ইব্রাহীম, অর্থ সম্পাদক সোহেল সরওয়ার, নির্বাহী সদস্য আহসান হাবিবুল আলম, সদস্য শফিকুল ইসলাম, শ্যামল নন্দী, সাংবাদিক আনিসুজ্জামান দুলাল, রাজু চৌধুরী, আবির চক্রবর্তী, গাজী গোফরান প্রমুখ।এ সময় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী গণমাধ্যমকর্মী, পেশাজীবী, রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিসহ দেশের সর্বস্তরের মানুষের নিরাপত্তা ও জীবনমান উন্নয়নের স্বার্থে জাতীয় ঐক্যের তাগিদ দেন।তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের স্বপ্ন তখনই পূরণ হবে, যখন মুক্তিযুদ্ধের চেতনার মতো বৈষম্যমুক্তি ও জাতীয় স্বার্থে ইস্পাত-কঠিন ঐক্য প্রতিষ্ঠিত হবে।সিইউজের সিনিয়র সহ-সভাপতি স. ম. ইব্রাহীম বলেন, মুক্তিযুদ্ধ ও পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আগামীর বাংলাদেশের অগ্রযাত্রায়ও গণমাধ্যমের নিরবচ্ছিন্ন ভূমিকা রাখার পরিবেশ প্রত্যাশা করেন তিনি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসলামের দৃষ্টিতে বিয়েতে উপকারিতা
ইসলামের দৃষ্টিতে বিয়েতে উপকারিতা

সৃষ্টিগতভাবে নারী-পুরুষ একে অপরের পরিপূরক। নারী ছাড়া পুরুষ এবং পুরুষ ছাড়া নারীর জীবন অসম্পূর্ণ। আল্লাহতায়ালা হজরত আদম (আ.)-কে সৃষ্টি করার Read more

বিকাশ এজেন্টে টাকা জমা দিতে গিয়ে ট্রান্সকম ডিলারের ২.৫ লাখ টাকা ছিনতাই
বিকাশ এজেন্টে টাকা জমা দিতে গিয়ে ট্রান্সকম ডিলারের ২.৫ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিকাশ এজেন্টের কাছে টাকা জমা দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের ছিনতাইয়ের শিকার হয়েছেন ট্রান্সকম বেভারেজ লিমিটেডের এক ডিলার। শনিবার Read more

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮৫, ২৯ জনের মৃত্যু অনাহারে
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮৫, ২৯ জনের মৃত্যু অনাহারে

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বিমান হামলায় ২৪ ঘণ্টায় আরো ৮৫ জন নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন। Read more

যে খবর পেয়ে কোমা থেকে জেগে উঠলেন তরুণী
যে খবর পেয়ে কোমা থেকে জেগে উঠলেন তরুণী

মধ্য চীনের হেনান প্রদেশের ১৮ বছর বয়সী জিয়াং চেননান বিরল হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে কোমায় চলে যান। গত জুনে ‘গাওকাও’ বা Read more

সাতকানিয়ায় ট্যাগ অফিসারের তদারকিতে পাম্পে ফিরেছে শৃঙ্খলা
সাতকানিয়ায় ট্যাগ অফিসারের তদারকিতে পাম্পে ফিরেছে শৃঙ্খলা

জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের ভোগান্তি কমাতে চট্টগ্রামের সাতকানিয়ায় প্রশাসনের নিয়োগ দেওয়া ‘ট্যাগ অফিসারদের’ সক্রিয় উপস্থিতিতে ফিলিং স্টেশনগুলোতে Read more

ঢাকা থেকে নির্বাচন করার ঘোষণা দিলেন নাহিদ
ঢাকা থেকে নির্বাচন করার ঘোষণা দিলেন নাহিদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলতি মাসেই প্রার্থীর তালিকা ঘোষণা করতে পারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কে কোন আসনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন