বিনা প্রতিদ্বন্দ্বিতায় হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি হতে যাচ্ছেন দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ। এই পদে আর কোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিল না করায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হতে যাচ্ছেন বলে নির্বাচন কমিশন নিশ্চিত করেছে। আগামী ৬ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে।বুধবার (২৭ আগস্ট) বিকাল ৪টা পর্যন্ত ছিল এই কাউন্সিলের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ৫ পদে ১২ প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। সভাপতি, সিনিয়র সহ সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক, এই ৫টি পদে গোপন ব্যালটে ১৩১৩ জন ভোটার তাদের নেতা নির্বাচন করবেন।নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্জ জি কে গউছ, সিনিয়র সহ সভাপতি পদে এডভোকেট নুরুল ইসলাম ও আকদ্দস হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক পদে মোঃ মিজানুর রহমান চৌধুরী, গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল ও এডভোকেট এনামুল হক সেলিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে হাজী এনামুল হক ও জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে সৈয়দ রিয়াজ উদ্দিন আহমেদ, জহিরুল হক শরীফ, শাহ সালাউদ্দিন আহমেদ ও আক্তার সফিক।প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন বলেন, বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। নেতাকর্মীরা খুবই উৎফুল্ল। আশা করছি সুন্দর ও সুষ্ঠু পরিবেশে নেতাকর্মীদের দীর্ঘদিনের প্রত্যাশিত কাউন্সিল আগামী ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। দীর্ঘ ১৬ বছর পর আগামী ৬ সেপ্টেম্বর শনিবার হবিগঞ্জ পৌরসভার মাঠে হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হবে।যদিও আগামী বৃহস্পতিবার (২৮ আগস্ট) মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রত্যাহারের সুযোগ রয়েছে প্রার্থীদের। একই দিন আবার প্রার্থীদের মধ্যে দেওয়া হবে প্রতীক বরাদ্দ।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুদ্ধ চললে হরমুজ প্রণালি স্থিতিশীল হবে না, চীনের সতর্কতা
যুদ্ধ চললে হরমুজ প্রণালি স্থিতিশীল হবে না, চীনের সতর্কতা

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলে যুদ্ধ চলমান থাকলে ‘হরমুজ প্রণালি’ কখনোই স্থিতিশীল হবে না বলে সতর্ক করেছে চীন। বৃহস্পতিবার (০২ এপ্রিল) Read more

কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন
কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন

আইসিসি নারী বিশ্বকাপ ক্রিকেটের মেগা ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। রোববার (২ নভেম্বর) মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে Read more

বেরোবিতে কর্মচারীদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য শীর্ষক কর্মশালা
বেরোবিতে কর্মচারীদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য শীর্ষক কর্মশালা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য ‘পেশাগত দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ মে) সকালে একাডেমিক Read more

বুটেক্স অ্যাপারেল ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন
বুটেক্স অ্যাপারেল ক্লাবের  নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) অ্যাপারেল ক্লাবের ২০২৫-২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে ৪৬তম ব্যাচের অ্যাপারেল Read more

মিরসরাইয়ে মহাসড়কে নিয়ম ভেঙে চলছে অরাজকতা
মিরসরাইয়ে মহাসড়কে নিয়ম ভেঙে চলছে অরাজকতা

বাংলাদেশের লাইফলাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশে রীতিমতো বাড়ছে নানান অনিয়ম। এতে করে প্রতিনিয়ত ঘটছে নানান দুর্ঘটনা, বাড়ছে মৃত্যুর মিছিল।সারেজমিনে Read more

অধ্যক্ষ ছাড়াই চলছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ
অধ্যক্ষ ছাড়াই চলছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ

দক্ষিণ বাংলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রশাসনিক ও শ্রেণী কার্যক্রম চলছে অধ্যক্ষকে ছাড়াই। এর আগে সোমবার (১৪ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন