বরগুনার আমতলী উপজেলার পশ্চিম সোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে গোয়াল ঘর তৈরি করে গরু-মহিষ লালন পালন করা হচ্ছে। এতে বিদ্যালয়ের পরিবেশ চরমভাবে দূষিত হয়ে পড়েছে। বর্জ্যের দুর্গন্ধে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত হচ্ছে।স্থানীয় প্রভাবশালী শাহ আলম হাওলাদার ও ফোরকান হাওলাদার বিদ্যালয় ভবনের নিচতলায় গোয়াল ঘর তৈরি করে গরু ও মহিষ পালন করছেন বলে অভিযোগ উঠেছে। গত তিন মাস ধরে চলমান এই ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয় ভবনের নিচতলায় পাঁচটি গরু ও তিনটি মহিষ বাঁধা রয়েছে। চারপাশে গোবর, খড় ও বর্জ্যে ছড়িয়ে আছে পঁচা দুর্গন্ধ। বিদ্যালয় মাঠে মশা-মাছির উপদ্রব বেড়ে গেছে। শিক্ষার্থীরা নাক চেপে বিদ্যালয়ে প্রবেশ করছে।বিদ্যালয়ের শিক্ষার্থী তানজিল, সাদিয়া, সাব্বির ও মুসাদ্দিকা জানায়, দুর্গন্ধে শ্রেণিকক্ষে টিকেই থাকা দায়। তারা দ্রুত বিদ্যালয় থেকে গোয়াল ঘর অপসারণের দাবি জানায়।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. নাসিমা আক্তার বলেন, স্থানীয় দুই প্রভাবশালী শাহ আলম হাওলাদার ও ফোরকান হাওলাদার জোর করে বিদ্যালয় ভবনে গোয়াল ঘর তৈরি করেছেন। এতে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। বারবার অনুরোধ করেও তারা গোয়াল ঘর সরাচ্ছেন না।স্থানীয় কয়েকজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি জানান, তিন মাস ধরে বিদ্যালয় ভবনে এই গোয়াল ঘর চলছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।এ বিষয়ে অভিযুক্ত শাহ আলম হাওলাদার বলেন, বিদ্যালয় ভবনে গোয়াল ঘর তৈরি করা আমার ভুল হয়েছে। আমি দ্রুত সময়ের মধ্যে এটি সরিয়ে নেব।আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সফিউল আলম বলেন, বিষয়টি এখনই খতিয়ে দেখা হচ্ছে। যদি দ্রুত সময়ের মধ্যে গোয়াল ঘর সরানো না হয়, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিরসরাইয়ে বেইলি ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে কয়েক হাজার মানুষ
মিরসরাইয়ে বেইলি ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে কয়েক হাজার মানুষ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার চাঁদপুর-গোভনীয়া সড়কের বেইলি ব্রিজ ভেঙে বিচ্ছিন্ন হয়ে গেছে সড়কের যোগাযোগ ব্যবস্থা। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে পূর্ব Read more

ভারত-চীন সম্পর্ক ভালো হলে দুই দেশেরই লাভ: জয়শঙ্কর
ভারত-চীন সম্পর্ক ভালো হলে দুই দেশেরই লাভ: জয়শঙ্কর

ভারত-চীন সম্পর্ক স্বাভাবিক হওয়ার প্রক্রিয়া চলতে থাকলে দুই দেশেরই পারস্পরিক লাভ হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।সোমবার (১৪ জুলাই) Read more

ঝালকাঠিতে দীপালি উৎসব হাজারো মানুষের সমাগম
ঝালকাঠিতে দীপালি উৎসব হাজারো মানুষের সমাগম

ঝালকাঠির পৌর শ্মশানঘাটে রোববার সন্ধ্যায় সনাতন ধর্মালম্বীদের মৃত স্বজনদের আত্মার শান্তি কামনায় মোমবাতি ও প্রদীপ প্রজ্বালন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। এ Read more

আসন সীমানা পরিবর্তনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ
আসন সীমানা পরিবর্তনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

আসন সীমানা পুনর্নির্ধারণের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসন থেকে চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে অন্তর্ভুক্ত Read more

চুয়াডাঙ্গায় সেনা পুলিশ যৌথ অভিযানে চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী আটক
চুয়াডাঙ্গায় সেনা পুলিশ যৌথ অভিযানে চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী আটক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা আর্মি ক্যাম্পের সেনাসদস্যরা ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ৪ টি দেশী ধারালো অস্ত্র, গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ বোতল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন