রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এক দল লোক জাতীয় পার্টির অফিসে আগুন ধরিয়ে দেয়। সেখানে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত রয়েছেন। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল পৌনে ৪টার দিকে রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। পরে তারা বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি পল্টন মোড় ঘুরে কাকরাইলের দিকে যায়। গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা তাদের কার্যালয়ের দিকে যেতে থাকে। জাতীয় পার্টির অফিসের সামনে আসলে মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এতে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। এক পর্যায়ে একদল লোক জাপা কার্যালয় ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ।এর আগে কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন জাপা একাংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। গতকালের ঘটনার বিষয়ে তিনি বলেন, মশাল মিছিলের নামে শুক্রবার জাতীয় পার্টির অফিসে আগুন দিতে আসেন বেশ কয়েকজন। ওই সময় আগুনে পুড়ে যাওয়ার হাত থেকে নেতাকর্মীদের রক্ষা করেছে সেনাবাহিনী ও পুলিশ। দেশের মঙ্গলের জন্য সেনাবাহিনীর আরও দৃশ্যমান হওয়া উচিত। প্রসঙ্গত, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ-মহাসড়ক অবরোধ করেছেন দলটির নেতাকর্মীরা।এর আগে শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষের পরে রাত সাড়ে ৯টার দিকে মশাল মিছিল করেন গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা।এরপর বিজয়নগরে দলীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের নেতারা ব্রিফিং করতে গেলে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিপেটা করে বলে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেন।এ হামলায় গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) দিনগত রাত সাড়ে ১২টার পর তাকে আইসিইউতে নেওয়া হয় বলে জানা গেছে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগুন নিয়ে ছিনিবিনি খেলবেন না: কৃষিবিদ শামীম
আগুন নিয়ে ছিনিবিনি খেলবেন না: কৃষিবিদ শামীম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডিরেক্টর কৃষিবিদ শামীমুর রহমান শামীম হুঁশিয়ারি Read more

সাম্য হত্যার পেছনে রাজনৈতিক কারণ রয়েছে: রিজভী
সাম্য হত্যার পেছনে রাজনৈতিক কারণ রয়েছে: রিজভী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেয়া শাহরিয়ার আলম সাম্য হত্যার পেছনে রাজনৈতিক কারণ রয়েছে। অবিলম্বে এই হত্যায় জড়িতদের গ্রেফতার Read more

স্বাস্থ্য অধিদপ্তরকে ১৯ হাজার ডেঙ্গু পরীক্ষার কিট দিল চীন
স্বাস্থ্য অধিদপ্তরকে ১৯ হাজার ডেঙ্গু পরীক্ষার কিট দিল চীন

দেশে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ও মৃত্যু। এরই মধ্যে ডেঙ্গু রোগীর সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। আর মৃত্যুর সংখ্যা ৪৪।দেশের Read more

নান্দাইলে গাজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
নান্দাইলে গাজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ময়মনসিংহের নান্দাইলে ২২ কেজি ৫০০ গ্রাম গাজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন,শরিফ মিয়া (২৮) এবং কাউছার (২৬)।এসময় একটি Read more

ঈদ উপলক্ষ্যে দীর্ঘ ছুটি পাচ্ছেন বাঙলা কলেজ শিক্ষার্থীরা
ঈদ উপলক্ষ্যে দীর্ঘ ছুটি পাচ্ছেন বাঙলা কলেজ শিক্ষার্থীরা

সরকারি বাঙলা কলেজের চিরচেনা প্রাঙ্গণ এখন অনেকটাই নির্জন। শ্রেণিকক্ষ বন্ধ, ছাতিমতলায় নেই ভিড়, লাইব্রেরি ঘরেও নেই পাঠকের আনাগোনা। ইলশে গুড়ি Read more

একনজরে এশিয়া কাপের ৮ দলের স্কোয়াড
একনজরে এশিয়া কাপের ৮ দলের স্কোয়াড

এশিয়ান ক্রিকেটের সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট এশিয়া কাপ। আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন