মাদাগাস্কারের প্রেসিডেন্ট অন্দ্রি রাজোয়েলিনা ব্যাপক বিক্ষোভের মুখে সরকার ভেঙে দেওয়ার পর এবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে সেনাবাহিনীর জেনারেল রুফিন ফর্চুনাত জাফিসাম্বোকে নিয়োগ দিয়েছেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান ন্তসাইয়ের স্থলাভিষিক্ত হচ্ছেন।সোমবার এক ঘোষণায় প্রেসিডেন্ট রাজোয়েলিনা বলেন, দেশ এখন এমন একজন প্রধানমন্ত্রীর প্রয়োজন, যিনি ‘আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের আস্থা ফিরিয়ে আনতে সক্ষম।’ গত তিন সপ্তাহ ধরে চলমান বিদ্যুৎ ও পানির সংকটবিরোধী বিক্ষোভ ক্রমেই সহিংস আকার ধারণ করছে।এদিকে গত সপ্তাহে মন্ত্রিসভা বিলুপ্ত ঘোষণা করলেও আন্দোলন থামেনি। বিক্ষোভকারী এখন প্রেসিডেন্টের পদত্যাগও দাবি করছেন।২৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এসব বিক্ষোভের সূত্রপাত ঘটে সারাদেশে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট ও পানি সংকটের কারণে। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করছে। বিভিন্ন শহরে দোকানপাটে লুটপাট ও হামলার ঘটনাও ঘটেছে। রাজধানী আন্তানানারিভোতে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে এবং প্রধান সড়কগুলোতে ব্যারিকেড বসানো হয়েছে, তবু অস্থিরতা থামেনি।‘জেন জি মাদাগাস্কার’ নামে তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনের ব্যানারে হাজার হাজার মানুষ রাজধানী ও বিভিন্ন শহরে রাস্তায় নেমেছেন। তাদের স্লোগান— ‘রাজোয়েলিনা আউট,’ ‘আমরা গরিব, ক্ষুব্ধ ও অসুখী,’ ‘মাদাগাস্কার আমাদের।’রাষ্ট্রীয় টেলিভিশন টেলেভিজোনা মালাগাসি-তে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট রাজোয়েলিনা বলেন, বিদ্যুৎ বিভ্রাট ও পানির সংকটের কারণে জনগণের ক্ষোভ, কষ্ট ও দুর্ভোগ আমি বুঝতে পারছি। আমি তাদের ডাকে সাড়া দিচ্ছি এবং তাদের যন্ত্রণা অনুভব করছি।রাজোয়েলিনা ২০০৯ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন। প্রায় পাঁচ বছর অন্তর্বর্তী প্রশাসন পরিচালনার পর ২০১৮ সালে নির্বাচিত প্রেসিডেন্ট হন তিনি। ২০২৩ সালের নির্বাচনে তিনি পুনরায় নির্বাচিত হন, যদিও সে সময়ও বিক্ষোভ ও বিরোধীদের বর্জন ছিল। ক্ষমতায় থেকে তিনি শিল্পায়ন, বিদ্যুতায়ন ও মৌলিক সেবার সম্প্রসারণের মাধ্যমে ‘একটি শক্তিশালী ও সমৃদ্ধ মাদাগাস্কার’ গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।তবে সাম্প্রতিক বিক্ষোভ মাদাগাস্কারের বাইরেও তরুণ প্রজন্মের অসন্তোষের প্রতিফলন বলে বিশ্লেষকরা মনে করছেন। মরক্কোর মতো দেশেও ‘GenZ 212’ ও ‘Morocco Youth Voices’-এর মতো সংগঠনের নেতৃত্বে দুর্বল সরকারি সেবার বিরুদ্ধে অনলাইন ও সড়কে প্রতিবাদ চলছে, যা পরিণত হয়েছে সহিংসতা ও সরকারি স্থাপনায় হামলায়।সূত্র: রয়টার্সএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে এলো ইতিহাসের সর্বোচ্চ রেমিট্যান্স
দেশে এলো ইতিহাসের সর্বোচ্চ রেমিট্যান্স

নতুন এক রেকর্ডের দেখা মিলেছে দেশের রেমিট্যান্স প্রবাহে। সদ্যবিদায়ী মার্চের পুরো সময়ে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার বা পৌনে ৪ Read more

কক্সবাজারে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা নিহত
কক্সবাজারে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা নিহত

কক্সবাজার সদরের ভারুয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় আহত যুবদলের সাবেক নেতা রহিম উদ্দিন সিকদার (৪৫) মারা গেছেন। তিনি ভারুয়াখালী Read more

ঢাকায় দুই পক্ষের সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ছাত্র খুন
ঢাকায় দুই পক্ষের সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ছাত্র খুন

রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে জাহিদুল ইসলাম পারভেজ (২৩) নামের এক ছাত্র নিহত হয়েছেন। শনিবার (১৯ Read more

১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর কী ঘটেছিলো ক্যান্টনমেন্টের ভেতরে-বাইরে
১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর কী ঘটেছিলো ক্যান্টনমেন্টের ভেতরে-বাইরে

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে ক্যান্টনমেন্টে যখন আত্মসমর্পণের খুঁটিনাটি চূড়ান্ত হচ্ছিল তখনো বাইরে বহু মানুষই উদ্বিগ্ন ছিলেন যে আসলে Read more

কানাডায় ভারতীয় গ্যাংয়ের তাণ্ডব, এবার পাঞ্জাবি গায়ককে গুলি
কানাডায় ভারতীয় গ্যাংয়ের তাণ্ডব, এবার পাঞ্জাবি গায়ককে গুলি

কানাডায় ফের ভারতীয় গ্যাংস্টারদের তাণ্ডব। এবার তাদের নিশানায় জনপ্রিয় পাঞ্জাবি গায়ক তেজি কাহলন। গুলিবিদ্ধ অবস্থায় বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন বলে Read more

মুন্সীগঞ্জে সেনাবাহিনী-এনএসআই অভিযানে গ্রেপ্তার ২
মুন্সীগঞ্জে সেনাবাহিনী-এনএসআই অভিযানে গ্রেপ্তার ২

জেলা এনএসআই ও সেনাবাহিনীর সমন্বিত অভিযানে মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার থেকে একটি বিদেশী পিস্তল, ৪টি দেশীয় অস্ত্র (চাপাতি, রামদা, ছুরি, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন