দেশের জেলা আদালতসমূহে কর্মরত উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশে বিদায়ী অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। আজ রবিবার (১৪ ডিসেম্বর) বিকেল ৩টায় সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে তিনি এই অভিভাষণ দেবেন।এরপর, আগামী ২৭ ডিসেম্বর প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ অবসরে যাবেন।এর আগে, গত ২৭ নভেম্বর এমন তথ্য জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, আগামী ১৪ ডিসেম্বর বিকেল ৩টায় সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে দেশের জেলা আদালতগুলোতে কর্মরত উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ অধিবেশনের আয়োজন করা হয়েছে। ওই অধিবেশনে প্রধান বিচারপতি দেশের সব জেলা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে ‘বিদায়ী অভিভাষণ’ দেবেন।২০২৪ সালের জুলাই আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে দেশের ২৫তম প্রধান বিচারপতির দায়িত্ব নেন ড. সৈয়দ রেফাত আহমেদ। ২০২৪ সালের ১১ আগস্ট প্রধান বিচারপতি হিসেবে তিনি শপথ নেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র সৈয়দ রেফাত আহমেদ বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়াডাম কলেজ থেকে প্রথম শ্রেণিতে আইন শাস্ত্রের ওপর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে মাস্টার্স ও পিএইচডি করেন যুক্তরাষ্ট্রের টাফ্টস ইউনিভার্সিটির ফ্লেচার স্কুল অব ল অ্যান্ড ডিপ্লোমেসিতে। সৈয়দ রেফাত আহমেদ অভিবাসন আইন বিশেষজ্ঞ হিসেবে ইউএনএইচসিআরের সঙ্গে কাজ করেছেন।সৈয়দ রেফাত আহমেদ ১৯৮৪ সালে ঢাকা জেলা আদালতে এবং ১৯৮৬ সালে হাইকোর্ট বিভাগের আইনজীবী হন। ২০০৩ সালের ২৭ এপ্রিল তিনি হাইকোর্টের অতিরিক্ত বিচারক হন। এর দুই বছর পর তিনি হাইকোর্টের স্থায়ী বিচারপতি হন।ড. সৈয়দ রেফাত আহমেদ বাংলাদেশের প্রথিতযশা আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেলের ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ ও ড. সুফিয়া আহমেদের ছেলে। ইশতিয়াক আহমেদ দুইবার তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। সৈয়দ রেফাত আহমেদের মা ভাষাসৈনিক ও একুশে পদকপ্রাপ্ত ড. সুফিয়া আহমেদ বাংলাদেশের প্রথম জাতীয় নারী অধ্যাপক ছিলেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উপদেষ্টা আসিফের কথায় ভারসাম্যহীনতা রয়েছে: রিজভী
উপদেষ্টা আসিফের কথায় ভারসাম্যহীনতা রয়েছে: রিজভী

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বয়স অনেক কম। হঠাৎ গুরুতর রাষ্ট্রীয় দায়িত্ব পেয়ে গেছেন। এজন্য তার কথাবার্তায় ভারসাম্যহীনতা রয়েছে বলে Read more

লা লিগায় রিয়ালের ছয়ে ছয়
লা লিগায় রিয়ালের ছয়ে ছয়

লা লিগার চলতি মৌসুমে দুরন্ত ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। সর্বশেষ ম্যাচে লেভান্তেকে ৪-১ ব্যবধানে পরাজিত করে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত Read more

১৫ বছর পর বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বৈঠক আজ
১৫ বছর পর বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বৈঠক আজ

এক যুগের বেশি সময় পর ঢাকায় পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। পারস্পরিক বোঝাপোড়া আর রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে Read more

শাকিবের জন্মদিনের শুভেচ্ছা বার্তায় কে এগিয়ে অপু না বুবলী
শাকিবের জন্মদিনের শুভেচ্ছা বার্তায় কে এগিয়ে অপু না বুবলী

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানকে ঘিরে অপু বিশ্বাস ও শবনম বুবলীর সম্পর্কের টানাপোড়েন, ইঙ্গিত আর নীরব প্রতিযোগিতা দীর্ঘদিন ধরেই Read more

ঠাকুরগাঁওয়ে সড়কে ঝরল দুই প্রাণ, বেঁচে গেলেন মোটরসাইকেল চালকরা
ঠাকুরগাঁওয়ে সড়কে ঝরল দুই প্রাণ, বেঁচে গেলেন মোটরসাইকেল চালকরা

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বেচে গেছেন মোটরসাইকেল দুজন।সোমবার(১৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টা ও ৯টায় এ Read more

তারেক রহমান নাগরিক সেবায় প্রতিশ্রুতিবদ্ধ: নয়ন
তারেক রহমান নাগরিক সেবায় প্রতিশ্রুতিবদ্ধ: নয়ন

ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, 'বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন