গেল কয়েকদিন বিভিন্ন ইস্যুতে আলোচনার শীর্ষে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হৃদয়ের নিষেধাজ্ঞাসহ ফারুক আহমেদকে নিয়ে সমালোচনার ঝড় বয়ছে ক্রিকেট পাড়ায়। এর মাঝেই রোববার (২৭ এপ্রিল) বিকেলে জরুরি সভায় বসছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। বিকেল ৫টায় অনলাইনে (জুম) পরিচালকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে এ সভা। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির এক পরিচালক।এর আগে গত ২৪ মার্চ বিসিবির ১৯তম কার্যনির্বাহী কমিটির সভা হওয়ার কথা ছিল। তবে সেদিন তামিম ইকবালের ডিপিএলের ম্যাচ চলাকালে অসুস্থ হয়ে পড়ার ঘটনায় সভাটি স্থগিত করা হয়। পরে নতুন ইস্যুগুলো সামনে আসায় আজ আবার নতুন করে সভা আহ্বান করা হয়েছে।সভায় কী কী বিষয় নিয়ে আলোচনা হবে, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে সাম্প্রতিক আলোচিত কিছু ইস্যু এজেন্ডায় থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে বিসিবির আর্থিক লেনদেন নিয়ে ব্যাপক আলোচনা চলছে। গুঞ্জন রয়েছে, সভাপতি ফারুক আহমেদ বিসিবির ফিক্সড ডিপোজিট থেকে ১২০ কোটি টাকা সরিয়েছেন। যদিও শনিবার এক বিবৃতিতে বিসিবি এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছে।বিসিবি জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে ঝুঁকিপূর্ণ ব্যাংক থেকে ২৫০ কোটি টাকা উত্তোলন করে এর মধ্যে ২৩৮ কোটি টাকা গ্রীন ও ইয়েলো জোনভুক্ত ব্যাংকে পুনঃবিনিয়োগ করা হয়েছে। অবশিষ্ট ১২ কোটি টাকা বিসিবির পরিচালনা ব্যয়ের জন্য নির্ধারিত অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে।এ ছাড়া ঘরোয়া ক্রিকেটেও চলছে নানা বিশৃঙ্খলা। বিশেষ করে তাওহীদ হৃদয়ের ম্যাচ নিষেধাজ্ঞা নিয়ে ক্রিকেটারদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। এ নিয়ে তামিম ইকবালসহ শীর্ষ ক্রিকেটাররা বিসিবির সঙ্গে বৈঠকও করেছেন। তাতে তিনটি বিষয়ে নিজেদের আপত্তির কথা জানিয়েছেন তারা।সম্প্রতি দুর্নীতি দমন কমিশন (দুদক) বিসিবি কার্যালয়ে অভিযান চালানোও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সব মিলিয়ে বিসিবির আজকের জরুরি সভা ঘিরে ক্রিকেট অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাউফলে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন স্থাপনের দাবিতে মানববন্ধন
বাউফলে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন স্থাপনের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে একটি পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণের দাবী মানববন্ধন করেছে এলাকবাসী। মঙ্গলবার (২৭ মে) দুপুরে সাড়ে ১২টায় এই Read more

শুরুর আগেই সেশনজট, বিপাকে ১১ হাজার শিক্ষার্থী!
শুরুর আগেই সেশনজট, বিপাকে ১১ হাজার শিক্ষার্থী!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা সাত কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সম্প্রতি কলেজগুলোর জন্য নতুন একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয় সরকার। Read more

নির্বাচনে ইভিএম বাতিল, ফিরেছে ‘না’ ভোট
নির্বাচনে ইভিএম বাতিল, ফিরেছে ‘না’ ভোট

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন, ২০২৫-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। আরপিওতে একাধিক Read more

যানবাহনের চাপ বাড়লেও ভোগান্তি নেই পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট ঘাটে
যানবাহনের চাপ বাড়লেও ভোগান্তি নেই পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট ঘাটে

মানিকগঞ্জ প্রতিনিধি: আর মাত্র ১ দিন বাকি, তাই নাড়ির টানে বাড়ি ফিরতে ব্যস্ত ঘরমুখো মানুষ। পদ্মা সেতু হওয়ার পর থেকে Read more

মনোনয়ন না পাওয়ায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিক্ষোভ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ
মনোনয়ন না পাওয়ায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিক্ষোভ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

বিএনপির মনোনয়ন না পাওয়ায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিক্ষোভ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (৩ নভেম্বর) দুপুরে বিএনপির পক্ষ থেকে Read more

সাবেক মেয়র তাপসের ব্যাংক হিসাব অবরুদ্ধ
সাবেক মেয়র তাপসের ব্যাংক হিসাব অবরুদ্ধ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নুর তাপসের তিনটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ অক্টোবর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন