ময়মনসিংহের মুক্তাগাছায় বিএনপি নেতা আব্দুল মুনসুরসহ কয়েকজনকে কুপিয়ে আহতের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছে নেতাকর্মীরা। রবিবার (০৬ এপ্রিল) বিকেলে উপজেলার বটতলা বাজারে দাওগাঁও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।এর আগে, গত ২৯ মার্চ বটতলা বাজারে দাওগাঁও ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মনসুর (৪৮), তাঁর ভাই বিল্লাল, স্থানীয় ভ্যানচালক ইউসুফ এর ওপর অতর্কিত হামলা ও মারধর করে একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি সাইদুল ইসলামের নেতৃত্বে সন্ত্রাসীরা।  এসময় হামলার শিকার আব্দুল মনসুরকে গুরুতর আহত অবস্থায় প্রথমে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে অবস্থা আশংকাজনক হওয়ায় পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর দীর্ঘ ৭ দিন  চিকিৎসাধীন থাকাবস্থায় শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা জাতীয় অর্থোপেটিক্স হাসপাতালে পাঠানো হয় সেখানেই তার চিকিৎসা চলছে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ইয়াহিয়া, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী আবু তাহের ব্যাপারী, ১ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক বিল্লাল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।এসময় বক্তারা বলেন, ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওয়ার্ড বিএনপির সভাপতিসহ অনেকের ওপর অতর্কিত হামলা চালিয়ে পিটিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে। প্রশাসনের প্রতি আহবান হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় না আনা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এ বিষয়ে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামাল হোসেন বলেন, ঘটনার তিনদিন পর ৩০ মার্চ ২০ জনকে আসামি করে একটি মামলা হয়েছে। এঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদেরও গ্রেপ্তারে আমাদের চেষ্টা চলছে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তিন দিনের দ্বিপক্ষীয় সরকারি সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিনি Read more

রাবিতে ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
রাবিতে ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধের জন্য ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে এক জরুরি সভায় Read more

শিবচরে সময়ের কণ্ঠস্বরের এক যুগপূর্তি উদযাপন
শিবচরে সময়ের কণ্ঠস্বরের এক যুগপূর্তি উদযাপন

দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কণ্ঠস্বর-এর এক যুগ পূর্তি উপলক্ষে মাদারীপুরের শিবচরে আলোচনা সভা, কেক কাটা ও মিলনমেলার আয়োজন Read more

বেনাপোল সীমান্তে কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক
বেনাপোল সীমান্তে কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালি সীমান্ত থেকে ভারতে পাচারের সময় ৯টি (এক কেজি ৪৯ গ্রাম) সোনার বারসহ  এক পাচারকারীকে আটক Read more

ফুলবাড়ীতে ৮ বোতল ইস্কাপসহ এক মাদক কারবারি গ্রেফতার
ফুলবাড়ীতে ৮ বোতল ইস্কাপসহ এক মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮ বোতল ইস্কাপসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে পুলিশ বাদী Read more

তারাগঞ্জে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
তারাগঞ্জে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণভোট ২০২৬ বিষয়ে অংশীজনদের নিয়ে এক অবহিতকরণ সভা তারাগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন