আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথমবারের মতো বৈঠকে বসতে যাচ্ছে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি।আজ রবিবার (৪ জানুয়ারি) বিকেল ৫টায় রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনী অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন কমিটির চেয়ারম্যান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানান।এর আগে, গত ১ জানুয়ারি রাতে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে সদস্যসচিব করে ৪১ সদস্যের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে বিএনপি।পরে ওইদিন রাতে বিএনপির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কার্যক্রম সুষ্ঠু ও সমন্বিতভাবে পরিচালনার লক্ষ্যে অভিজ্ঞ ও দায়িত্বশীল নেতাদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আর প্রধান সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে মো. ইসমাইল জবিউল্লাহকে।এ ছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- দলের স্থায়ী কমিটি, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।  তাদের মধ্যে রয়েছেন- মোয়াজ্জেম হোসেন আলাল, বিজন কান্তি সরকার, হাবিব উন নবী খান (সোহেল), জিয়াউদ্দিন হায়দার, মঞ্জুর হোসাইন আলমগীর, মাহদি আমিন, সালেহ শিবলী, এ কে এম ওয়াহিদুজ্জামান, সাইমুম পারভেজ, রেহান আসাদ ও জুবায়ের বাবু।কমিটিতে আরও রয়েছেন- মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর, আবদুল কাইয়ুম, গিয়াসউদ্দিন রিমন, হুমায়ুন কবির, এ বি এম আবদুস সাত্তার, মোহাম্মদ জকরিয়া, মোস্তাকুর রহমান, বেলায়েত হোসেন মৃধা, মেহেদুল ইসলাম, ফরহাদ হালিম ডোনার, অধ্যাপক মোর্শেদ হাসান খান, কামরুল ইসলাম সজল, অধ্যাপক হারুন অর রশিদ, প্রকৌশলী শোয়েব বাশারী বাবলু, কামরুজ্জামান কায়সার, ইশতিয়াক আজিজ উলফাত, আবদুল মোনায়েম মুন্না, আফরোজা আব্বাস, মনির খান, আ ন ম খলিলুর রহমান ইব্রাহিম, ইয়াসিন আলী, আবুল কালাম আজাদ, কাজী মো. সেলিম রেজা, রাকিবুল ইসলাম রাকিব ও আনোয়ার হোসেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‌‘আমি এই কাজ করিনি’, হাদি হত্যার আসামি ফয়সাল
‌‘আমি এই কাজ করিনি’, হাদি হত্যার আসামি ফয়সাল

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার প্রধান দুই আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে পশ্চিমবঙ্গের স্থানীয় আদালতে পাঠানো Read more

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষিকার
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষিকার

নীলফামারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারুফা বেগম (৪৫) নামের এক শিক্ষিকা নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হন নিহতের স্বামী ওমর Read more

শ্রীবরদীতে রাস্তার পাশে ফেলে যাওয়া ট্রাঙ্ক থেকে নারীর মরদেহ উদ্ধার
শ্রীবরদীতে রাস্তার পাশে ফেলে যাওয়া ট্রাঙ্ক থেকে নারীর মরদেহ উদ্ধার

শেরপুরের শ্রীবরদীতে রাস্তার পাশে ফেলে যাওয়া একটি স্টিলের ট্রাঙ্কের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ Read more

যে হিন্দু মহাজনের থেকে ঋণ নিতেন লাহোরের অর্ধেক মুসলমান বাসিন্দা
যে হিন্দু মহাজনের থেকে ঋণ নিতেন লাহোরের অর্ধেক মুসলমান বাসিন্দা

ইউরোপীয় কর্মকর্তা বা জমিদার থেকে শুরু করে সাধারণ মানুষ - বুলাকী শাহর কাছ থেকে লাহোরের সব শ্রেণির মানুষ সুদের বিনিময়ে Read more

আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় পাবিপ্রবিতে আনন্দ মিছিল
আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় পাবিপ্রবিতে আনন্দ মিছিল

আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় আনন্দ মিছিল করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। শনিবার (১০ মে) রাতে বাংলাদেশ আওয়ামী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন