যশোরের ঝিকরগাছায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত দুই ভাইয়ের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। রোববার (১১ মে) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের নাম আশা (৩৫)। তিনি বালিয়া গ্রামের মৃত আতাল উদ্দিনের ছেলে। সংঘর্ষে গুরুতর আহত মহিদুল ইসলাম (৩০) যশোর ২৫০ শয্যা জেনারেল  হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় নিহতের বোন নাসিমা বেগম বাদী হয়ে ঝিকরগাছা থানায় মামলা করেছেন। পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করেছে। স্থানীয়রা জানিয়েছেন, শনিবার (১০ মে) সন্ধ্যায় ঝিকরগাছা উপজেলার ছুটিপুরে দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীদের নিয়ে একটি মহড়া বের করেন আশা ও তার ভাই মহিদুল (৩০)। এ সময় জামতলা মোড় এলাকায় পৌঁছালে বিপ্লবের নেতৃত্বে বিএনপি’র অপর  গ্রুপ বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে আশা ও তার ভাই মহিদুল গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানকার ডাক্তার উন্নত চিকিৎসার জন্য আশাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রোববার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আশার মৃত্যু হয়েছে। ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান জানান, দলীয় কোন্দলের জের ধরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত আশা নামে একজন মারা গেছেন। এ ঘটনায় একটি মামলা হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে ৬ জনকে গ্রেফতার করেছে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা (১১ আগস্ট)
টিভিতে আজকের খেলা (১১ আগস্ট)

যুক্তরাষ্ট্রে চলছে সিনসিনাটি ওপেন টেনিস। এছাড়া ইংল্যান্ডে ১০০ বলের টুর্নামেন্ট দ্য হানড্রেডে মুখোমুখি হবে ম্যানচেস্টার অরিজিনালস ও লন্ডন স্পিরিট।দ্য হানড্রেড Read more

সড়ক দুর্ঘটনায় আহত পশু চিকিৎসকের মৃত্যু
সড়ক দুর্ঘটনায় আহত পশু চিকিৎসকের মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহম্মেদ শরীফ (৪৮) নামে এক পল্লি পশু চিকিৎসকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৬ Read more

পাহেলগাম হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভে ফুঁসছে বলিউড ইন্ডাস্ট্রি
পাহেলগাম হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভে ফুঁসছে বলিউড ইন্ডাস্ট্রি

জম্মু ও কাশ্মীরের পাহেলগাম হত্যাকাণ্ডের ঘটনায় স্তব্ধ পুরো ভারত। গত মঙ্গলবার নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। এই হামলায় Read more

১৭ বছর পর দেশের মাটিতে জুবাইদা রহমান, উঠবেন ধানমন্ডিতে
১৭ বছর পর দেশের মাটিতে জুবাইদা রহমান, উঠবেন ধানমন্ডিতে

দীর্ঘ ১৭ বছর পর শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশে ফিরছেন ডা. জোবাইদা রহমান। দেশে ফিরে তিনি থাকবেন রাজধানীর ধানমন্ডিতে তার বাবার বাসা Read more

খুলনার উপকূলীয় এলাকায় মিঠা পানির ‘খনির’ সন্ধান
খুলনার উপকূলীয় এলাকায় মিঠা পানির ‘খনির’ সন্ধান

বাংলাদেশ বিশ্বের অন্যতম জনবহুল দেশ। প্রচুর নদ-নদী আর বৃষ্টির দেশ হওয়া সত্ত্বেও বিশেষ করে উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির তীব্র সংকট Read more

২৯ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
২৯ সেপ্টেম্বর:  নামাজের সময়সূচি

আজ সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ১৪ আশ্বিন ১৪৩২ বাংলা, ৬ রবিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন