সিরিয়ার মানবাধিকার বিষয়ক সংস্থা সিরীয় অবজারভেটরি ফর হিউম্যান রাইটস দাবি করেছে, রাশিয়ার রাজধানী মস্কোতে রাজনৈতিক আশ্রয়ে থাকা সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে খাদ্যে বিষপ্রয়োগের মাধ্যমে হত্যার চেষ্টা করা হয়েছে।সংস্থাটির তথ্য অনুযায়ী, বিষক্রিয়ার লক্ষণ দেখা দিলে আসাদকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত এবং গত সোমবার চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এই হত্যাচেষ্টার মাধ্যমে রুশ সরকারকে বিব্রত করা এবং ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা প্রমাণের চেষ্টা করা হয়েছে বলেও সংস্থাটি দাবি করেছে।আসাদ গত বছরের ডিসেম্বরে আহমেদ আল সারার নেতৃত্বাধীন সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন। এরপর তিনি রাশিয়ার রাজধানী মস্কোতে পালিয়ে যান এবং সেখানে রাজনৈতিক আশ্রয় নেন। অভ্যুত্থানের পর ৮ ডিসেম্বর থেকে তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রত্যক্ষ নিরাপত্তা ব্যবস্থার অধীনে আছেন। সংস্থাটি জানিয়েছে, আসাদ হাসপাতালে ভর্তি থাকাকালীন তার ভাই মাহের আসাদকে দেখা করার অনুমতি দেওয়া হয়েছিল। তবে, রাশিয়া সরকার এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। এর আগে গত সপ্তাহে একটি প্রতিবেদনে বলা হয়েছিল যে, গুরুতর অসুস্থ অবস্থায় আসাদকে হাসপাতালে নেওয়া হয়েছিল।এর আগেও ‘জেনারেল এসভিআর’ নামে একটি অনলাইন অ্যাকাউন্ট থেকে বাশার আল-আসাদকে হত্যার উদ্দেশ্যে বিষপ্রয়োগ করা হয়েছে বলে দাবি করা হয়েছিল। এই অ্যাকাউন্টটি রাশিয়ার সাবেক এক উচ্চপদস্থ গোয়েন্দা কর্মকর্তা পরিচালনা করেন বলে ধারণা করা হয়। এদিকে, সিরিয়ার নতুন সরকার এরই মধ্যে মস্কোর কাছে আসাদকে ফেরত চেয়েছে, কিন্তু রাশিয়া সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে। ৬০ বছর বয়সী এই সাবেক প্রেসিডেন্টকে রাজনৈতিক আশ্রয় নেওয়ার পর থেকে আর প্রকাশ্যে দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি রুশ গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারির মধ্যে অবস্থান করছেন। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে চারটি আসনে বিএনপির মনোনীত প্রার্থী হলেন যারা
গাজীপুরে চারটি আসনে বিএনপির মনোনীত প্রার্থী হলেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের ৬টি সংসদীয় আসনের মধ্যে চারটিতে বিএনপি মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।সোমবার (৩ নভেম্বর) বিকেলে Read more

নায়িকাদের জীবনের বাস্তবতা নিয়ে পর্দায় আসছেন রুনা খান
নায়িকাদের জীবনের বাস্তবতা নিয়ে পর্দায় আসছেন রুনা খান

ছোট ও বড় পর্দায় নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন রুনা খান। এবার প্রথমবারের মতো তিনি আসছেন সিনেমার Read more

আবারও ‘বাংলাদেশি’ হিসেবে আটকের ভয়ে গুরুগ্রাম ছাড়ছেন পশ্চিমবঙ্গের অনেক মুসলমান বাসিন্দা
আবারও ‘বাংলাদেশি’ হিসেবে আটকের ভয়ে গুরুগ্রাম ছাড়ছেন পশ্চিমবঙ্গের অনেক মুসলমান বাসিন্দা

গত কয়েক মাস ধরে ভারতের বিভিন্ন রাজ্যে অবৈধ 'বাংলাদেশি' ধরার যে অভিযান চলছে, সেই প্রক্রিয়াতেই আটক করা হচ্ছে পশ্চিমবঙ্গের বাংলাভাষীদেরও। Read more

শরীয়তপুরে খেলার মাঠ দখলে নির্মাণ সামগ্রী, খেলাধুলা থেকে বঞ্চিত শিশুরা
শরীয়তপুরে খেলার মাঠ দখলে নির্মাণ সামগ্রী, খেলাধুলা থেকে বঞ্চিত শিশুরা

শরীয়তপুরের রুদ্রকর নীলমনি উচ্চ বিদ্যালয়ের শত বছরের খেলার মাঠ দখল করে সড়ক নির্মাণের নির্মাণ সামগ্রী রাখার অভিযোগ উঠেছে। এতে খেলাধুলা Read more

নওগাঁতে জাল সনদ ব্যবহার করে চাকরি, দুই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু
নওগাঁতে জাল সনদ ব্যবহার করে চাকরি, দুই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু

নওগাঁর নিয়ামতপুর উপজেলার বীরজোয়ান উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষকের বিরুদ্ধে ভুয়া শিক্ষক নিবন্ধন সনদ ব্যবহার করে দীর্ঘদিন চাকরি করার গুরুতর অভিযোগ Read more

পঞ্চগড় সেটেলমেন্ট অফিসে দুদকের অভিযান, আটক ৪
পঞ্চগড় সেটেলমেন্ট অফিসে দুদকের অভিযান, আটক ৪

পঞ্চগড় সদর উপজেলা সেটেলমেন্ট অফিসে দালালদের দৌরাত্ম্যে সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় অফিসের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন