বার বার মব জাস্টিস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে তা নিঃসন্দেহে সরকারের ব্যর্থতা বলে মনে করেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তবে সরকার এসব প্রতিরোধ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে চেষ্টা করছে।আজ রবিবার (২১ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা এমন মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, ময়মনসিংহে একটি ছেলেকে পুড়িয়ে হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করছি। এমন ঘটনা নিন্দনীয়। কোনওভাবেই আইন হাতে তুলে নেয়া যাবে না। সরকার মব জাস্টিস মেনে নেবে না। এই ঘটনার সাথে জড়িতদের ধরে আইনের আওতায় নিয়ে আসতে এরইমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে চিঠি দেয়া হয়েছে। প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানটে যারা হামলা করেছে তাদের খুঁজে বের করে ব‍্যবস্থা নেওয়া হবে। ছায়ানটে হামলা প্রসঙ্গে শিবিরের এক নেতার বক্তব্য নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন,  কে কি বললো তা আমরা মাথা নিচ্ছি না। আইনশৃঙ্খলা এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে। তবে কিছু ঘটনা ঘটছে না তা নয়। আমরা মনে করি সুষ্ঠু ইনক্লুসিভ ইলেকশন হবে। সেই অবস্থা আছে।   ধর্ম উপদেষ্টা আরও বলেন, সরকার দেশের স্থিতিশীলতা চায়। যদি বার বার মব জাস্টিস হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় তাহলে নিঃসন্দেহে তা সরকারের ব্যর্থতা। সরকার এগুলো প্রতিরোধ করতে চায়। এসব সরকারের মদদে হচ্ছে এমনটা ঠিক নয় বলেও জানান তিনি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরিয়ার জনগণের যুদ্ধভীতি নেই, ইসরায়েলকে সতর্কবার্তা আল শারার
সিরিয়ার জনগণের যুদ্ধভীতি নেই, ইসরায়েলকে সতর্কবার্তা আল শারার

সিরিয়ায় দ্রুজ জনগোষ্ঠীর ওপর সরকারি বাহিনীর অভিযানের জেরে দেশটির অন্তত ১৬০টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার পর সিরিয়ার অন্তর্বর্তী Read more

আমাদেরও যেন শহীদি মৃত্যু হয়: মাহফুজ আলম
আমাদেরও যেন শহীদি মৃত্যু হয়: মাহফুজ আলম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে জুলাই গণঅভ্যুত্থানে নেতাদের মধ্যে শোক ও ক্ষোভের আবহ সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার Read more

ভারতে বিমান বিধ্বস্ত: মৃতের সংখ্যা বেড়ে ২৭৪
ভারতে বিমান বিধ্বস্ত: মৃতের সংখ্যা বেড়ে ২৭৪

আহমেদাবাদে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট বিধ্বস্ত হয়ে অন্তত ২৭৪ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বিমানটির যাত্রী ও ক্রু ছাড়াও Read more

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বৃদ্ধের আত্মহত্যা, জানা গেল কারন!
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বৃদ্ধের আত্মহত্যা, জানা গেল কারন!

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী রেলস্টেশনে এক হৃদয়বিদারক ঘটনার জন্ম দিয়েছে। গত ১৪ এপ্রিল বিকেল সাড়ে ৪টার দিকে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের Read more

অপারেশন সিঁদুর কী, কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান
অপারেশন সিঁদুর কী, কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ১৫ দিনের মাথায় মঙ্গলবার (৬ মে) গভীর রাতে পাকিস্তানে প্রত্যাঘাত হেনেছে ভারত। অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন Read more

কাল রাজধানীতে বিক্ষোভ মিছিল করবে জামায়াত
কাল রাজধানীতে বিক্ষোভ মিছিল করবে জামায়াত

‘জুলাই জাতীয় ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ’-এর আইনগত স্বীকৃতি প্রদান এবং এ সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে বিক্ষোভ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন