বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ চতুর্থ স্থানে রয়েছে রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ১৪৬ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। মঙ্গলবার (১০ জুন) সকাল ৯টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এসব তথ্য জানা গেছে।আজ ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে প্রায় ১০ গুণেরও বেশি রয়েছে। এছাড়া গুলশান লেক পার্ক (১৪৭), মিরপুর ৬ এর শিয়ালবাড়ি সরকারি অফিসার্স কোয়ার্টার (১৪৪), মিরপুরের ইস্টার্ন হাউজিং (১৪৪) ও কল্যাণপুর (১৪২) এলাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ শীর্ষে রয়েছে ভারতের দিল্লি (১৭৪)। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ইরাকের বাগদাদ (১৫৬) এবং নেপালের কাঠমান্ডু (১৫৬)। শহর তিনটির বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফেব্রুয়ারির নির্বাচনের জন্য দেশ সম্পূর্ণভাবে প্রস্তুত : প্রধান উপদেষ্টা
ফেব্রুয়ারির নির্বাচনের জন্য দেশ সম্পূর্ণভাবে প্রস্তুত : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার Read more

পাকিস্তানের তিনটি বিমান ঘাটিতে ভারতের হামলা, পাল্টা হামলা পাকিস্তানের
পাকিস্তানের তিনটি বিমান ঘাটিতে ভারতের হামলা, পাল্টা হামলা পাকিস্তানের

ভারতের 'অপারেশন সিন্দুর' এর বদলা হিসাবে পাকিস্তান 'অপারেশন বানিয়ান মারসুস' শুরু করেছে। পাকিস্তানের দাবি,ভারত তাদের তিনটি বিমানঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। Read more

আগামী বছর ফিরে আসছে চ্যাম্পিয়ন্স লিগ টি-২০
আগামী বছর ফিরে আসছে চ্যাম্পিয়ন্স লিগ টি-২০

আগামী বছর থেকে পুনরায় চালু হতে যাচ্ছে আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ ‘চ্যাম্পিয়ন্স লিগ টি-২০’। এরই মধ্যে ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে Read more

দাদি হচ্ছেন শ্রাবন্তী
দাদি হচ্ছেন শ্রাবন্তী

বাস্তবজীবনে তিনি সন্তানের মা, এর আগে পর্দায়ও একাধিকবার মায়ের চরিত্রে অভিনয় করেছেন। এবার একেবারে নতুন রূপে ধরা দিতে চলেছেন ওপার Read more

যশোর ২৫০ শয্যা হাসপাতালের ওয়ার্ড দখলে মরিয়া ফিজিওথেরাপি কর্মীরা!
যশোর ২৫০ শয্যা হাসপাতালের ওয়ার্ড দখলে মরিয়া ফিজিওথেরাপি কর্মীরা!

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পুরুষ ও মহিলা মেডিসিন ওয়ার্ড এবং পেইং ওয়ার্ড দখল করতে মরিয়া হয়ে উঠেছে অবৈধভাবে গড়ে Read more

মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে হামলা-ভাঙচুর
মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে হামলা-ভাঙচুর

মাদারীপুরের শিবচর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে এক বিডিআর সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন