ভোলার চরফ্যাশনের দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনায় মাছ ধরতে গিয়ে আকস্মিক ঝড়ে নৌকাডুবির ঘটনায় নুরে আলম (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। তবে উত্তাল সাগরে প্রায় দুই ঘণ্টা লড়াই করে বাবার মরদেহ নিয়ে অলৌকিকভাবে বেঁচে ফিরেছে তাঁর দুই সন্তান। শুক্রবার (২০ মার্চ) বিকেলে বয়ার চর এলাকা সংলগ্ন সাগর মোহনায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত নুরে আলম দক্ষিণ আইচা থানার চর মানিকা গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং প্রয়াত মজিবল হকের ছেলে।পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে নুরে আলম তাঁর দুই ছেলে শাহিন ও শাকিলকে সঙ্গে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যান। শুক্রবার বিকেল ৫টার দিকে হঠাৎ প্রবল ঝড় শুরু হলে উত্তাল ঢেউয়ের তোড়ে তাঁদের নৌকাটি উল্টে যায়। জীবন বাঁচাতে বাবা ও দুই ছেলে সাগরে ঝাঁপিয়ে পড়েন। দুই সন্তান প্রাণপণে তাঁদের বাবাকে নিয়ে তীরে ফেরার চেষ্টা করলেও একপর্যায়ে নুরে আলম নিস্তেজ হয়ে পড়েন। বাবার মৃত্যু নিশ্চিত জেনেও তাঁকে সাগরে ফেলে আসেনি সন্তানরা; প্রায় দুই ঘণ্টা সাঁতরে বাবার নিথর দেহ নিয়ে তাঁরা উপকূলে ফিরে আসে।স্থানীয় বাসিন্দা আনিস জানান, পরিবারটি অত্যন্ত অসহায় এবং মাছ ধরেই তাঁদের জীবিকা চলত। প্রিয় বাবাকে হারিয়ে দুই সন্তান এখন স্তব্ধ ও বাকরুদ্ধ। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নৌকাডুবির বিষয়টি আমরা জেনেছি। নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাশিয়াকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে ‘কঠোর ব্যবস্থার’ দাবি ম্যাক্রোঁর
রাশিয়াকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে ‘কঠোর ব্যবস্থার’ দাবি ম্যাক্রোঁর

রাশিয়াকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে “কঠোর ব্যবস্থা” নেওয়ার আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ইউক্রেনের সুমি শহরে ভয়াবহ রুশ হামলার পর Read more

মাদুরোর মতো আরও যাদের আটক করেছে যুক্তরাষ্ট্র
মাদুরোর মতো আরও যাদের আটক করেছে যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলায় সরাসরি সামরিক হস্তক্ষেপ করে দেশটির প্রধানমন্ত্রী নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র।শনিবার (৩ Read more

ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নেবে আইডিসিওএল
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নেবে আইডিসিওএল

ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডে (আইডিসিওএল) ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার’ পদে ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ আগস্ট পর্যন্ত আবেদন Read more

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হচ্ছেন ডেলসি রদ্রিগেজ
ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হচ্ছেন ডেলসি রদ্রিগেজ

যুক্তরাষ্ট্রের হাতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বন্দি হওয়ার পর দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। তাকে অন্তর্বর্তী রাষ্ট্রপ্রধান Read more

খালেদা জিয়ার ঈদ কাটবে ফিরোজায়, দেশবাসীকে জানালেন শুভেচ্ছা
খালেদা জিয়ার ঈদ কাটবে ফিরোজায়, দেশবাসীকে জানালেন শুভেচ্ছা

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া রাজধানীর গুলশানের বাসা ফিরোজায় পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন।শুক্রবার (৬ জুন) বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক দলের Read more

হামলা ‘ভ্রাতৃপ্রতিম কাতারের’ বিপক্ষে নয় : ইরান
হামলা ‘ভ্রাতৃপ্রতিম কাতারের’ বিপক্ষে নয় : ইরান

কাতারের রাজধানী দোহার কাছে আল উদেইদ বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান।এ হামলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন