ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের বিশেষ অভিযানে একটি পিকআপ ভ্যান থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ির চালক পিকআপটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে গাড়ি তল্লাশি করে ৩৮৯ বোতল মদ উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১৫ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের শরিফপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় শরিফপুর কেন্দ্রীয় জামে মসজিদের উত্তর পাশে পাকা সড়কের ওপর একটি হলুদ ও নীল রঙের পুরাতন পিকআপ গাড়ি (ঢাকা মেট্রো-ন-১১-৭৪২০) সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।পরে পুলিশ গাড়িটি তল্লাশি করে ছোট-বড় ৩৮৯ বোতল অবৈধ ভারতীয় মদ উদ্ধার করে, যার মোট পরিমাণ প্রায় ২০০ লিটার। উদ্ধারকৃত মদ ও পিকআপ গাড়িটি স্থানীয়দের উপস্থিতিতে জব্দ করা হয়।এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে তাকে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।”স্থানীয়রা জানান, সীমান্তবর্তী এলাকা থেকে একটি চক্র মাঝে মাঝেই অবৈধভাবে ভারতীয় মদ ও মাদকদ্রব্য এনে বিভিন্ন স্থানে সরবরাহের চেষ্টা করে। পুলিশের এমন তড়িৎ অভিযানে এলাকায় স্বস্তি বিরাজ করছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইউনুস সরকারের নেতৃত্বে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: কাজী মামুন
ইউনুস সরকারের নেতৃত্বে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: কাজী মামুন

জাতীয় পার্টির মহাসচিব কাজী মো. মামুনুর রশিদ বলেছেন, ‘দেশের ১৮ কোটি মানুষ বিশ্বাস করে না যে ড. ইউনূসের নেতৃত্বে একটি Read more

গৌরনদীতে সাইবার ট্রাইব্যুনাল আইনে মামলা
গৌরনদীতে সাইবার ট্রাইব্যুনাল আইনে মামলা

সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, অপমানজনক ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে বরিশালের প্রবীণ সাংবাদিক ও গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন মিয়া Read more

চট্টগ্রাম-১২ আসনে এলডিপিসহ ৪ প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা
চট্টগ্রাম-১২ আসনে এলডিপিসহ ৪ প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ঋণখেলাপির দায়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থী এম. এয়াকুব আলীসহ চারজন প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। Read more

সাম্য হত্যাকাণ্ড: বৃহস্পতিবার ঢাবিতে শোক দিবস ঘোষণা, অর্ধ দিবস ক্লাস-পরীক্ষা বন্ধ
সাম্য হত্যাকাণ্ড: বৃহস্পতিবার ঢাবিতে শোক দিবস ঘোষণা, অর্ধ দিবস ক্লাস-পরীক্ষা বন্ধ

দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইয়ার) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার সাম্যর হত্যার ঘটনায় ঢাকা Read more

ধনু নদীতে নিখোঁজের ২২ ঘণ্টা পর এক জনের মরদেহ উদ্ধার
ধনু নদীতে নিখোঁজের ২২ ঘণ্টা পর এক জনের মরদেহ উদ্ধার

নেত্রকোনার খালিয়াজুড়ির ধনু নদীতে বরযাত্রীবাহী স্পিডবোট ডুবে নারীশিশুসহ চারজনের নিখোঁজের ২২ ঘণ্টা পর এষা মনি নামের পাঁচ বছরের শিশুর মরদেহ Read more

যুক্তরাষ্ট্রের কারাগার থেকে পালালেন ১০ বন্দি
যুক্তরাষ্ট্রের কারাগার থেকে পালালেন ১০ বন্দি

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার নিউ অরলিন্সের ‘অরলিন্স জাস্টিস সেন্টার’ নামের একটি কারাগারের টয়লেটের পেছনের দেয়াল ভেঙে খুনের মামলার আসামিসহ ১০ জন বন্দি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন