কিশোরগঞ্জের বাজিতপুর থেকে নিখোঁজের ৫ দিন পর মেঘনা নদীতে ভাসমান অবস্থায় রাকিব (২৭) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে জেলার ভৈরবের টোক চানপুর এলাকা দিয়ে বয়ে যাওয়া মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রাকিব বাজিতপুর উপজেলার কৈলাগ গ্রামের বন্দের বাড়ির মৃত শফি মিয়ার ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ আগস্ট বিকেলে রাকিব বাড়ি থেকে ৫০০ টাকা নিয়ে একই উপজেলার কুকরাই গ্রামের বন্ধু শাওনের বাড়ির উদ্দেশ্যে বের হন। এরপর থেকে তিনি আর ফেরেননি। আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) বাজিতপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে আজ শুক্রবার দুপুরে জেলার ভৈরবের টোক চানপুর এলাকা দিয়ে বয়ে যাওয়া মেঘনা নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।ভৈরব নৌফাঁড়ির অফিসার ইনচার্জ মো. রাশেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাকিবের গলাকাটা মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে। স্বজনদের অভিযোগের ভিত্তিতে আইনি প্রক্রিয়া চলছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ  ৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।গতকাল রবিবার (১৪ ডিসেম্বর) রাতে জুলাই Read more

ডিআইইউ সাংবাদিক সমিতির সভাপতি কালাম, সম্পাদক রাকিবুল
ডিআইইউ সাংবাদিক সমিতির সভাপতি কালাম, সম্পাদক রাকিবুল

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির (ডিআইইউসাস) ২০২৫-২৬ বছরের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি কালাম মুহাম্মদকে Read more

কটিয়াদীতে হেফাজতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কটিয়াদীতে হেফাজতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গাজীপুরে খতিব অপহরণ, দেশজুড়ে ইসকন কর্মীদের দ্বারা সংঘটিত সহিংসতা, হত্যা ও হত্যার হুমকি এবং দেশবিরোধী কার্যক্রমের অভিযোগ তুলে এর প্রতিবাদে Read more

প্রেমিকের সঙ্গে রাতে দেখা করতে এসে ধাওয়া খেয়ে পুকুরে, অতঃপর…
প্রেমিকের সঙ্গে রাতে দেখা করতে এসে ধাওয়া খেয়ে পুকুরে, অতঃপর…

কুমিল্লার মনোহরগঞ্জে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে এলাকাবাসীর ধাওয়া খেয়ে পুকুরে লাফিয়ে পড়ে প্রেমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে উপজেলার Read more

‘নামজারি করতে ঘুষ নিলে, তার ঠিকানা কারাগার না হয় পানিতে হবে’
‘নামজারি করতে ঘুষ নিলে, তার ঠিকানা কারাগার না হয় পানিতে হবে’

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেছেন, ‘জমির নামজারি করতে আমার কাছ থেকেও একসময়ে ২৫ হাজার টাকা ঘুষ নিয়েছে। Read more

কুমিল্লা শহর থেকে দক্ষিণের ড্রেনেজ ব্যবস্থা পরিপূর্ণ চালু করতে হবে: মনিরুল হক চৌধুরী
কুমিল্লা শহর থেকে দক্ষিণের ড্রেনেজ ব্যবস্থা পরিপূর্ণ চালু করতে হবে: মনিরুল হক চৌধুরী

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী বলেছেন, কুমিল্লা শহরে একটু বৃষ্টি হলেই বন্যায় পরিণত হয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন