রাজশাহীতে আদালতে মামলা করে বাড়ি ফেরার পথে তিন যুবককে অপহরণ করে মারধর এবং মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। পরবর্তীতে নগরীর রাজপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে অপহৃত তিনজনকে উদ্ধার করে।এ ঘটনায় বিকেলে বাগমারা উপজেলার পিরলী সেনপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল মজিদ বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। মামলার এজাহারে বলা হয়, বাগমারার পিরলী সেনপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে সাজেদুর রহমানের মালিকানাধীন ‘গোল্ডেন লাইফ ইনসুরেন্স লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানে এলাকার শতাধিক মানুষ ডিপিএস জমা রাখেন। গত ২০ জুন আব্দুল মজিদ তার জমা টাকা চাইলে সাজেদুর তা দিতে অস্বীকৃতি জানান।এরপর প্রতারণার অভিযোগে মঙ্গলবার সকালে আব্দুল মজিদ রাজশাহীর আদালতে মামলা করতে যান। তার সঙ্গে সাক্ষী হিসেবে ছিলেন একই গ্রামের শহিদ মণ্ডল (৪৫) ও মধ্য ঝিনা গ্রামের আমির হোসেন (৫০) এবং সোহাগ হোসেন (২৮) নামের আরেক ব্যক্তি। মামলা শেষে আদালত চত্বর থেকে বের হলে সাজেদুর রহমানের নেতৃত্বে সাইফুল ইসলাম, মোজাফ্ফর রহমান, মাহবুর ইসলাম, ছাদিকুর রহমানসহ আরও ৮-১০ জন তাদের পথরোধ করেন। এ সময় সাক্ষী সোহাগ পালিয়ে গেলেও অন্য তিনজনকে মারধর করে তারা একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যান।অভিযোগে বলা হয়, ঘটনাস্থল থেকে সোহাগ কৌশলে পালিয়ে গিয়ে ৯৯৯ নম্বরে ফোন করলে রাজপাড়া থানা পুলিশ কাজিহাটা এলাকায় অভিযান চালিয়ে তিন অপহৃতকে উদ্ধার করে। এর আগে অপহরণকারীরা ভুক্তভোগীদের কাছ থেকে ২ হাজার ৫০০ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেন। এমনকি শহিদ মণ্ডলের ফোন ব্যবহার করে তার পরিবারের কাছে ফোন দিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণও দাবি করে। উদ্ধারের পর আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তারা রাজপাড়া থানায় গিয়ে মামলা করেন।রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ‘৯৯৯-এ ফোন পাওয়ার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার করেছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আদালতের অনুমতির পর ভারতে প্রথম ‘নিষ্কৃতি মৃত্যু’ কার্যকর
আদালতের অনুমতির পর ভারতে প্রথম ‘নিষ্কৃতি মৃত্যু’ কার্যকর

ভারতের প্রথম ব্যক্তি হিসেবে সুপ্রিম কোর্ট থেকে ‘নিষ্কৃতি মৃত্যুর’ অনুমতি পাওয়া হরিশ রানা মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) নয়াদিল্লিতে Read more

যুক্তরাজ্যে ব্রিস্টল জাদুঘর থেকে ৬ শতাধিক শিল্পকর্ম চুরি
যুক্তরাজ্যে ব্রিস্টল জাদুঘর থেকে ৬ শতাধিক শিল্পকর্ম চুরি

যুক্তরাজ্যের ব্রিস্টল জাদুঘর থেকে ৬ শতাধিক শিল্পকর্ম চুরি হয়েছে। চুরি হওয়া এসব শিল্পকর্মগুলো যুক্তরাজ্যের রাজপরিবার, ব্রিটিশ সাম্রাজ্য এবং কমনওয়েলথভুক্ত দেশগুলোর Read more

চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহত, জানাল ইরান
চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহত, জানাল ইরান

ইরানে চলমান বিক্ষোভে শতাধিক নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়।ইরানের রাষ্ট্রীয় Read more

অবসরে গেলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ
অবসরে গেলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

সংবিধান অনুযায়ী ৬৭ বছর পূর্ণ হওয়ায় অবসরে গেলেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। শনিবার (২৭ ডিসেম্বর) তিনি অবসর গ্রহণ করেন। Read more

ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ

অপরাধবিষয়ক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে মির্জা মেহেদী তমাল পুনর্নির্বাচিত হয়েছেন। তিনি বাংলাদেশ Read more

জুলাই শহীদদের স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন
জুলাই শহীদদের স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন

গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জুলাইয়ের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেছে ছাত্রদল।মঙ্গলবার (১ জুলাই) কেন্দ্রীয় শহীদ মিনারে ‘আলোয় আলোয় স্মৃতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন