বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কম্বাইন্ড (বি.এসসি ভেট ও অ্যানিম্যাল সায়েন্স) ডিগ্রির দাবিতে নিরস্ত্র সাধারণ শিক্ষার্থীদের ওপর বহিরাগত ছাত্রদলের হামলা হয়েছে। এই ঘটনায় শিক্ষার্থী ও সাংবাদিকসহ প্রায় ১০ জন আহত হন। এরপর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রক্টর কার্যালয় ও ছাত্র বিষয়ক বিভাগের ভবনে ব্যাপক ভাঙচুর চালায়।রবিবার (৩১ আগস্ট) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। এছাড়া শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের গেটে ভাঙচুর ও ঢিল ছোড়ে।সরেজমিন ভাঙচুরের স্থান পরিদর্শন করে দেখা যায়, প্রক্টর কার্যালয় ও ছাত্র বিষয়ক বিভাগের প্রতিটি জানালার কাচ ভেঙে ফেলা হয়েছে। এছাড়া শিক্ষকদের নেমপ্লেট মেঝেতে ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। উপাচার্যের বাসভবনের গেট ও গেট-সংলগ্ন ভবনের কাচ ভাঙা অবস্থায় দেখা যায়। এই ঘটনায় ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের “এক দুই তিন চার, ভিসি তুই গদি ছাড়” স্লোগান দিতেও দেখা যায়।নাম প্রকাশে অনিচ্ছুক এক আন্দোলনকারী শিক্ষার্থী জানান, শিক্ষকদের মধ্যে রাজনীতি থাকার কারণেই আজকে এই নিন্দনীয় ঘটনা ঘটেছে। তারা বাইরে থেকে বহিরাগতদের এনে আমাদের ওপর হামলা করেছে। এর আগে দুই অনুষদের শিক্ষার্থীরা সারারাত রাস্তায় ঘুমিয়েছে, অথচ উপাচার্য বাসভবনে আরামে ছিলেন। গত বছর আগস্টে ১১ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ করা হয়।উল্লেখ্য, রবিবার কম্বাইন্ড ডিগ্রি বাস্তবায়নে আয়োজিত একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত ফলপ্রসূ না হওয়ায় সভায় উপস্থিত উপাচার্যসহ সব শিক্ষককে অবরুদ্ধ করে তালা ঝুলিয়ে দেয় বাকৃবির পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা। এ ঘটনায় ২২৭ জন শিক্ষককে ৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ করে রাখা হয়।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২১ জুলাই: নামাজের সময়সূচি
২১ জুলাই: নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের Read more

ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান

ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার আবহে নতুন করে সামরিক শক্তি প্রদর্শন করল পাকিস্তান। দেশটি আজ শনিবার জানিয়েছে, তারা মাঝারি পাল্লার একটি Read more

নরসিংদীতে চাঁদাবাজি বন্ধের দাবীতে ব্যবসায়ীদের বিক্ষোভ
নরসিংদীতে চাঁদাবাজি বন্ধের দাবীতে ব্যবসায়ীদের বিক্ষোভ

নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে চাঁদাবাজি, শোষণ ও অত্যাচার বন্ধের দাবিতে দোকান বন্ধ রেখে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বাজারের সর্বস্তরের Read more

লাতিন আমেরিকায় সিআইএ’র গোপন সব অভিযানের গল্প
লাতিন আমেরিকায় সিআইএ’র গোপন সব অভিযানের গল্প

সিআইএ বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী ও বিদেশি সরকারকে সহায়তা করেছে— কখনো প্যারামিলিটারি অভিযানের মাধ্যমে; আবার কখনো প্রশিক্ষণ, পরিকল্পনা ও প্রযুক্তিগত সহায়তার Read more

গোপালগঞ্জে টেন্ডার ছাড়াই স্কুলের ঘর বিক্রি করলেন শিক্ষক-কর্মকর্তা
গোপালগঞ্জে টেন্ডার ছাড়াই স্কুলের ঘর বিক্রি করলেন শিক্ষক-কর্মকর্তা

গোপালগঞ্জের কাশিয়ানীতে নিলাম বা টেন্ডার ছাড়াই একটি স্কুলের পরিত্যক্ত ঘর ও আসবাবপত্র বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে স্কুলের প্রধান শিক্ষক Read more

বরিশালে ডোবা থেকে যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার
বরিশালে ডোবা থেকে যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

বরিশাল নগরীর কচুরিপানা বেষ্টিত ডোবার মধ্য থেকে ভাসমান অবস্থায় এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।শনিবার (৫এপ্রিল) দুপুরে বরিশাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন