বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিদেশি শিক্ষার্থীদের জন্য ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। গত ২৫ এপ্রিল শুরু হওয়া ৩১ দিনব্যাপী এ আবেদন প্রক্রিয়া আগামী ২৫ মে পর্যন্ত চল‌বে । শুক্রবার (২ মে) সকা‌লে এই তথ‌্য নি‌শ্চিত করেছেন বাকৃবির জনসংযোগ ও প্রকাশনা দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম। তিনি আরও জানান, বাকৃবিতে ভর্তি প্রার্থী হতে হলে একজন বিদেশি শিক্ষার্থীকে বেশ কিছু শর্ত পূরণ করতে হবে। যেমন—   ১. আগ্রহী প্রার্থীকে অবশ্যই ১২ বছরের শিক্ষাজীবন সম্পন্ন করতে হবে। পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত ও জীববিজ্ঞানসহ বিজ্ঞান বিভাগে বাংলাদেশের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি/১২তম গ্রেড)-এর সমমানের কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং বাংলাদেশের এইচএসসি পরীক্ষার সমমানের গ্রেড প্রাপ্ত হতে হবে ২. আবেদনপত্রের সঙ্গে ১২তম গ্রেড পর্যন্ত শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র ও নম্বরপত্রের স্ক্যান কপি জমা দিতে হবে ৩. একটি অনুমোদিত স্বাস্থ্য সনদ জমা দিতে হবে, যেখানে প্রমাণ থাকতে হবে যে, প্রার্থী কোনো সংক্রামক বা ছোঁয়াচে রোগে আক্রান্ত নন এবং তার কোনো শারীরিক বা মানসিক সমস্যা নেই।  যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রমে অংশগ্রহণে বাধা সৃষ্টি করতে পারে  ৪. ইংরেজি ভাষায় দক্ষতার একটি সনদ জমা দি‌তে হ‌বে।  তিনি আরও জানান, পরবর্তীতে সংশ্লিষ্ট অনুষদের ডিন আবেদনকারীর সনদপত্র ও নম্বরপত্র যাচাই করে তার ন্যূনতম মেধার মান নির্ধারণ করবেন। এরপর তাকে ভর্তি পরীক্ষার জন্য সুপারিশ করা হবে। অনলাইনে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলে তাকে একটি ভর্তি প্রস্তাবপত্র (অফার লেটার) পাঠানো হবে। অফার লেটার পাওয়ার পর, প্রার্থীকে নিজ দেশের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে নির্ধারিত ফরমে ভর্তি আবেদন করতে হবে। আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ দূতাবাসে জমা দিতে হবে। পরবর্তীতে প্রার্থীর আবেদনপত্র বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে বাকৃবিতে প্রেরণ করা হলে, তাকে চূড়ান্ত ভর্তি পত্র প্রদান করা হবে। চূড়ান্ত ভর্তি পত্র পাওয়ার পর, নির্ধারিত তারিখে বাকৃবিতে স্বশরীরে উপস্থিত হয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এ সময় প্রার্থীকে তার সকল শিক্ষাগত সনদ ও নম্বরপত্র নিজ দেশের পররাষ্ট্র/শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে মূল কপি জমা দিতে হবে।ভর্তির ফি সম্পর্কে তিনি জানান, বিদেশি শিক্ষার্থীদের বাকৃ‌বি‌তে ভর্তির জন্য ভর্তি ফি ২০০ ডলার, সেমিস্টার ফি (লেভেল-১, সেমিস্টার-১) ৫০ ডলার, অন্যান্য ফি ৫০ ডলার এবং প্রথম বর্ষের হল ফি ৮০০ টাকা জমা দিতে হবে। পরবর্তী প্রত্যেক সেমিস্টারে (লেভেল-১, সেমিস্টার-১ ব্যতীত) ফরম ফিলাপের জন্য সেমিস্টার ফি ৫০ ডলার, অন্যান্য ফি ৫০ ডলার এবং হল ফি (প্রথম বর্ষ ব্যতীত) ৫০০ টাকা করে জমা দিতে হবে।মো রিয়াজ হোসাইনমো রিয়াজ হোসাইন

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেঘনায় ট্রলার চলাচল বন্ধ, বিপাকে দুই পাড়ের সাধারণ মানুষ
মেঘনায় ট্রলার চলাচল বন্ধ, বিপাকে দুই পাড়ের সাধারণ মানুষ

মুন্সীগঞ্জের গজারিয়া ও নারায়ণগঞ্জের চরকিশোরগঞ্জের মধ্যে মেঘনা নদী দিয়ে চলাচলকারী নৌ-রুটে ইজারা সংক্রান্ত দ্বন্দ্বের জেরে ট্রলার চলাচল বন্ধ হয়ে গেছে। Read more

মুন্সিগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
মুন্সিগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মুন্সিগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে ৩৫৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন Read more

ইরানে দূতাবাস বন্ধ করলো যুক্তরাজ্য
ইরানে দূতাবাস বন্ধ করলো যুক্তরাজ্য

ইরানে সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভের জেরে নিজেদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ করেছে যুক্তরাজ্য। সেই সঙ্গে নাগরিকদের ইরানে ভ্রমণের ব্যাপারে সতর্কতাও জারি করেছে Read more

যৌন নিগ্রহের অভিযোগে ককপিট থেকে ভারতীয় বংশোদ্ভূত পাইলট আটক
যৌন নিগ্রহের অভিযোগে ককপিট থেকে ভারতীয় বংশোদ্ভূত পাইলট আটক

যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে ফ্লাইট অবতরণের পরপরই উড়োজাহাজের ককপিট থেকে ভারতীয় বংশোদ্ভূত পাইলটকে আটক করা হয়েছে।রবিবার (২৯ জুলাই) সকালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের Read more

আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্পে শেকৃবি’র অধ্যাপক আশাবুল হক
আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্পে শেকৃবি’র অধ্যাপক আশাবুল হক

নেপালের নাগারকোটে শুরু হয়েছে আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্প ২০২৫, যেখানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক এবং ছাত্র পরামর্শ ও Read more

বৃষ্টির পর ঢাকার বাতাস ‘সহনীয়’, শীর্ষে পাকিস্তানের লাহোর
বৃষ্টির পর ঢাকার বাতাস ‘সহনীয়’, শীর্ষে পাকিস্তানের লাহোর

দুয়ারে কড়া নাড়ছে শীত। কয়েক দিনের শুষ্ক আবহাওয়ার পর এক পশলা বৃষ্টিতে ঢাকার বাতাস আজ ‘সহনীয়’। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে (এয়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন