পটুয়াখালীর বাউফল উপজেলায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে খুন করে শিশু সন্তান সারফারাজকে নিয়ে থানায় হাজির হয়েছেন স্বামী। বৃহস্পতিবার মধ্যরাতে নিহতের স্বামী বাউফল থানায় হাজির হয়ে খুনের দায় স্বীকার করলে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।নিহত সালমা আক্তার (৩২) উপজেলার নুরাইনপুর নেছারিয়া ডিগ্রী মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক ছিলেন এবং পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামের বাসিন্দা রুস্তম আলীর মেয়ে।অভিযুক্ত স্বামী স্বামী সরোয়ার হোসেন (৪০) একই উপজেলার নদমুলা গ্রামের মোকসেদ আলীর ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাউফল উপজেলার নুরাইনপুর নেছারিয়া ডিগ্রী মাদ্রাসায় চাকরির সুবাদে সালমা আক্তার ও তার স্বামী সরোয়ার হোসেন একমাত্র সন্তান নিয়ে উপজেলার চন্দ্রপাড়া গ্রামে মো. জসিম উদ্দিন বেপারীর বাড়িতে ভাড়া থাকতেন। বেশ কিছু দিন ধরেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। বুধবার (৩০ জুলাই) বিকেলে স্বামী-স্ত্রীর মধ্যে ব্যাপক কলহ হয়। কলহের জেরে স্বামী সরোয়ার ঘরে থাকা ধারালো দা দিয়ে স্ত্রীর ঘাড়ে কোপ দেন। ঘটনাস্থলেই মারা যান সালমা আক্তার।হত্যাকাণ্ডের পর ঘরের দরজা-জানালা বন্ধ করে শিশু সন্তানকে নিয়ে পালিয়ে যান সরোয়ার। পরে বিবেকের তাড়নায় বৃহস্পতিবার গভীর রাতে থানায় হাজির হয়ে হত্যার দায় স্বীকার করেন।বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানান, সরোয়ার হোসেন থানায় এসে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করলে আমরা সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। শিশুটিকে পরিবারের কোনো দায়িত্বশীল ব্যক্তির কাছে হস্তান্তর করবো।  বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সরোয়ার জানিয়েছেন, স্ত্রী পরকীয়ায় জড়িত সন্দেহেই তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় একটি হত্যা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জীবননগরে দুই কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
জীবননগরে দুই কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চুয়াডাঙ্গার জীবননগরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে দু'কেজি গাঁজাসহ বুলবুলি খাতুন (৬০) নামে এক কারবারিকে গ্রেফতার করেছে। রবিবার (২৭ জুলাই) Read more

তদন্তের নামে প্রহসন করছে ইসি, অপেক্ষায় থাকা দলগুলোর অভিযোগ
তদন্তের নামে প্রহসন করছে ইসি, অপেক্ষায় থাকা দলগুলোর অভিযোগ

নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়ায় নির্বাচন কমিশন (ইসি) ‘তদন্তের নামে প্রহসন’ করছে বলে অভিযোগ উঠেছে। নিবন্ধনের অপেক্ষায় থাকা দলগুলোর দাবি, Read more

ইরানে আটকে পড়া বিদেশিদের সুখবর দিল কুয়েত
ইরানে আটকে পড়া বিদেশিদের সুখবর দিল কুয়েত

ইসরায়েলি আগ্রাসনের মধ্যে ইরানে আটকে পড়া বিদেশি নাগরিকদের ৭ দিনের ট্রানজিট ভিসা দেওয়া শুরু করেছে কুয়েত সরকার। এ ভিসার মাধ্যমে Read more

ভারতের ওপর ফের শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প
ভারতের ওপর ফের শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প

রাশিয়ার তেল কেনা অব্যাহত রাখলে ভারতের ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, নয়াদিল্লি Read more

নাগরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, গাড়িতে অগ্নিসংযোগ
নাগরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, গাড়িতে অগ্নিসংযোগ

টাঙ্গাইলের নাগরপুরের পাকুটিয়া এলাকায় এক স্কুল শিক্ষার্থী দুর্ঘটনায় নিহত হওয়ায় গাড়িতে অগ্নিসংযোগ করেছে জনতা।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে টাঙ্গাইলের নাগরপুরের পাকুটিয়া Read more

যুক্তরাষ্ট্র বিশ্বব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে: জার্মানির প্রেসিডেন্ট
যুক্তরাষ্ট্র বিশ্বব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে: জার্মানির প্রেসিডেন্ট

জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করে বলেছেন, বিশ্বের শক্তিশালী ও নিষ্ঠুর কয়েকটি দেশ বা নেতা যদি নিজের ইচ্ছামতো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন