পটুয়াখালীর বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলামের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণ ও শাস্তি দেওয়ার হুমকির প্রতিবাদে এবং ইউএনওর অপসারণ দাবিতে সাংবাদিকেরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।শনিবার (২৫ মে) বিকেল সাড়ে চারটার দিকে বাউফলে কর্মরত সাংবাদিকবৃন্দের ব্যানারে বাউফল প্রেসক্লাবের বীর উত্তম সামসুল আলম তালুকদার ভবনের সামনের সড়কে ওই মানববন্ধন কর্মসূচিত পালিত হয়। মানববন্ধনের সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন, ভোরের কাগজের অতুল চন্দ্র পাল, জনকণ্ঠের কামরুজ্জামান বাচ্চু, সমকালের জিতেন্দ্র নাথ রায়, যুগান্তরের আরেফিন সহিদ, কালবেলার এমএ বশার প্রমুখ, মানবজমিনের তোফাজ্জেল হোসেন, প্রথম আলোর এবিএম মিজানুর রহমান, প্রতিদিনের সংবাদ দেলোয়ার হোসেন ও সাংবাদিক অহিদুজ্জামান সুপন।বক্তারা বলেন, ইউএনও আমিনুল ইসলাম হচ্ছেন ফ্যাসিবাদ হাসিনা সরকারের মূখ্য সচিবের আপন ভাগনি জামাই। সেই প্রভাবে পূর্বের কর্মস্থল মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ইউএনও থাকাকালীন ব্যাপক দুর্নীতি করেছেন। যে কারণে পত্রিকার শিরোনামও হয়েছিলেন। বাউফলে তিনি সাংবাদিককে জেলে ঢুকানোর হুমকি দিয়েছেন। তিনি (ইউএনও) বাউফলে চাকুরি করার যোগ্যতা হারিয়েছেন। বক্তারা তার (ইউএনও) বিভাগীয় শাস্তিসহ অপসারণ দাবি করেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অস্ট্রেলিয়ার নির্বাচনে আবারও আলবানিজের জয়
অস্ট্রেলিয়ার নির্বাচনে আবারও আলবানিজের জয়

অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে দ্বিতীয় বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির নেতা অ্যান্থনি আলবানিজ। শনিবার (০৩ মে) দেশটিতে Read more

গাজীপুরে তিন তরুণীর গলায় ছুড়ি ঠেকিয়ে ছিনতাই
গাজীপুরে তিন তরুণীর গলায় ছুড়ি ঠেকিয়ে ছিনতাই

গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ভাদুন এলাকায় প্রকাশ্য দিবালোকে তিন তরুণীর কাছ থেকে ছুরি ঠেকিয়ে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের Read more

টাঙ্গাইলে দুই প্রতিষ্ঠানকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা
টাঙ্গাইলে দুই প্রতিষ্ঠানকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলে অভিনব কৌশল অবলম্বন করে খালি গ্যাস সিলিন্ডারে এলপিজি সরবরাহ ও বিভিন্ন কোম্পানির সিল ব্যবহার এবং নকল কসমেটিকস ও মূল্য Read more

পতেঙ্গা সৈকতে গুলিবর্ষণ: শীর্ষ সন্ত্রাসী ‘ঢাকাইয়া আকবর’ গুলিবিদ্ধ 
পতেঙ্গা সৈকতে গুলিবর্ষণ: শীর্ষ সন্ত্রাসী ‘ঢাকাইয়া আকবর’ গুলিবিদ্ধ 

চট্টগ্রাম নগরের পতেঙ্গা সমুদ্রসৈকতের পশ্চিম প্রান্তে শুক্রবার (২৩ মে) রাত সাড়ে ৮টার দিকে আকস্মিক গোলাগুলির ঘটনায় রক্তাক্ত হয় সৈকতের পরিবেশ। Read more

ইয়াবার নতুন ‘ট্রানজিট হাব’ সাতকানিয়া
ইয়াবার নতুন ‘ট্রানজিট হাব’ সাতকানিয়া

চট্টগ্রামের সাতকানিয়া যেন ধীরে ধীরে রূপ নিচ্ছে ইয়াবা পাচারের এক নতুন করিডরে। ব্যস্ত মহাসড়কের পাশে নির্জন গলি আর রাতের আঁধার—সব Read more

অ্যাম্বুলেন্স চালকদের দ্বন্দ্বে গৌরনদী হাসপাতালে সংঘর্ষ, আহত ৭
অ্যাম্বুলেন্স চালকদের দ্বন্দ্বে গৌরনদী হাসপাতালে সংঘর্ষ, আহত ৭

বেসরকারি অ্যাম্বুলেন্স চালকদের দ্বন্দ্বের কারণে বরিশালের উত্তর জনপদের জনগুরুত্বপূর্ণ গৌরনদী উপজেলা হাসপাতাল অভ্যন্তরের জরুরি বিভাগের সামনে বৃহস্পতিবার দুপুরে দুই গ্রুপের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন