নরসিংদীর মনোহরদীতে নতুন মোটরসাইকেল কিনার আবদার পুরন না হওয়ায় বাবার সাথে ঝগড়া করে নিজ গৃহে আগুন দিয়েছে ছেলে। রবিবার (২০ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের লেবুতলা গ্রামের এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।নিজ গৃহে আগুন দেয়ার ঘটনাটি ঘটায় মো: কামাল মিয়ার ছেলে জুনায়েত (১৪)। আগুনে বাড়িতে থাকা লোল্ট্রি খামার, রান্নাঘর ও গৃহের অনেকাংশ পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।স্থানীয় এলাকাবাসী জানায়, লেবুতলা গ্রামের কামাল মিয়ার স্ত্রী ৩ বছর ধরে প্রবাসে থাকেন আর ছেলে জুনায়েত বাবার সাথে বসবাস করেন। এদিকে স্থানীয় কিছু উচ্ছৃঙ্খল ছেলেদের সাথে মিশে মাদকাসক্ত হয়ে পড়ে জুনায়েত। পুরাতন একটি মোটরসাইকেল দিয়ে এলাকায় ঘুরাঘুরি করে সে। তারপরও নতুন একটি মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য তার বাবাকে দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছিল জুনায়েত। কিন্তু তার বাবা নতুন মোটরসাইকেল কিনে না দেওয়ার কারণে এ নিয়ে গতকাল সকালে বাবার সাথে বাকবিতন্ডায় জড়ায় সে।প্রতিবেশী রবি মাস্টার জানান, রাতে বাকবিতণ্ডার জেরে দুপুরে বাড়িতে থাকা পোল্ট্রি খামারের সামনে আগুন দেয় জুনায়েত। পরে আমি আগুন দেওয়ার ঘটনা দেখে চিৎকার দিলে জুনায়েত পালিয়ে যায়। পরে স্থানীয়রা সাথে সাথেই আগুন নিভিয়ে ফেলেন।এঘটনার পর সারাদিন আর বাড়ি ফিরেনি জুনায়েত। পরে সন্ধ্যা ৭টার দিকে ফাঁকা বাড়ি পেয়ে পুনরায় পোল্ট্রি খামারে আগুন দেয় জুনায়েত। আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা এগিয়ে আসে। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিভাতে স্বক্ষম হয় তারা। তবে ততক্ষনে পোল্ট্রি খামার, পাশে থাকা রান্নঘরসহ বসতঘরের একাংশ ভস্মীভূত হয়।কামাল মিয়া জানান, আমার ছেলে জুনায়েত এলাকার কিছু উচ্ছৃঙ্খল ছেলেদের সাথে চলাফেরা করলেও মাদকাসক্ত ছিলনা। আগুনে আনুমানিক ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন কামাল হোসেন।মনোহরদী থানা পুলিশ জানায়, আগুন দেয়ার ঘটনা সম্পর্কে তারা অবগত আছেন, তবে এখনো কোন লিখিত অভিযোগ দেয়নি ঐ তরুনের বাবা।মনোহরদী থানার এসআই মেহেদী হাসান জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেরোবির সাবেক উপাচার্য নাজমুল হাসান কলিমুল্লাহ গ্রেফতার
বেরোবির সাবেক উপাচার্য নাজমুল হাসান কলিমুল্লাহ গ্রেফতার

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য (ভিসি) নাজমুল হাসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে।বৃহস্পতিবার (০৭ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের (দুদকের) চাহিদাপত্রের ভিত্তিতে Read more

শুক্রবার স্মৃতিসৌধ ও বাবার মাজারে যেতে পারেন তারেক রহমান
শুক্রবার স্মৃতিসৌধ ও বাবার মাজারে যেতে পারেন তারেক রহমান

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর প্রিয় মাতৃভূমিতে পা রাখবেন। বাংলাদেশের রাজনীতির Read more

মুন্সিগঞ্জে পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় দ্রুত ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
মুন্সিগঞ্জে পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় দ্রুত ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশের ক্যাম্পে জলদস্যুতার হামলার ঘটনায় দ্রুত যৌথ বাহিনী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।মঙ্গলবার (২৬ Read more

সুনামগঞ্জ সদর হাসপাতালে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র পেয়েছে দুদক
সুনামগঞ্জ সদর হাসপাতালে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র পেয়েছে দুদক

সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চালানো দুর্নীতি দমন কমিশনের (দুদক) আকস্মিক অভিযানে বেরিয়ে এসেছে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র।সোমবার (২৬ Read more

চট্টগ্রামে মালবাহী ট্রেনে ট্রাকের ধাক্কা
চট্টগ্রামে মালবাহী ট্রেনে ট্রাকের ধাক্কা

চট্টগ্রামের সাগরিকা এলাকায় মালবাহী একটি ট্রেনে ধাক্কা দিয়েছে চালবোঝাই একটি ট্রাক। এতে দুমড়ে-মুচড়ে গেছে ট্রাক, লাইনচ্যুত হয়েছে ট্রেন। দুর্ঘটনার ফলে Read more

নেত্রকোনায় অবৈধ বালু পরিবহনের দায়ে তিনজনকে জরিমানা
নেত্রকোনায় অবৈধ বালু পরিবহনের দায়ে তিনজনকে জরিমানা

নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দায় অবৈধ বালু বোঝাই একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দসহ তিনজন শ্রমিককে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন