ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) চীনা শিক্ষার্থীর সংখ্যা এক বছরে দ্বিগুণ হয়েছে। গত বছর যেখানে ৯ জন চীনা শিক্ষার্থী ছিলেন, ২০২৪ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে। তারা আধুনিক ভাষা ইনস্টিটিউটের বাংলা বিভাগে পড়ছেন।মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের উপ-পরিচালক ফররুখ মাহমুদ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।চীনের ইউনান, ইউনান মিনজু এবং বেইজিং ফরেন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাবির সমঝোতা স্মারক (এমওইউ) রয়েছে। এসব এমওইউ এবং চীন সরকারের বৃত্তির আওতায় এবার ঢাবির ১৮ শিক্ষার্থী চীনে উচ্চশিক্ষার জন্য গেছেন, যা আগের বছর ছিল ৭ জন।সম্প্রতি ঢাবির প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগ চীনের ইউনান পিকিং ক্যান্সার হাসপাতাল এবং কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি নতুন এমওইউ সই করেছে।চীনা শিক্ষার্থীদের আবাসনের সুবিধার্থে স্যার পিজে হার্টগ ইন্টারন্যাশনাল হলে ১০ কক্ষবিশিষ্ট একটি ব্লক তৈরি করা হয়েছে। পাশাপাশি, চীন সরকারের অর্থায়নে ‘বাংলাদেশ-চীন মৈত্রী হল’ নির্মাণের কাজও প্রায় শেষ পর্যায়ে। আগামী আগস্টে আরও চীনা শিক্ষার্থী পড়তে আসতে আগ্রহ দেখিয়েছে। প্রফেশনাল মাস্টার্স কোর্সে তাদের আগ্রহের কারণে নতুন কিছু এমওইউ সই হওয়ার সম্ভাবনাও রয়েছে।এদিকে বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট ভাষা ও সংস্কৃতি বিনিময়ে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। প্রায় ৫০০ শিক্ষার্থী এখানে ভাষাশিক্ষার পাশাপাশি চীনের সংস্কৃতির সঙ্গে পরিচিত হচ্ছে।সম্প্রতি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান চীন সফরে গিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন এবং শিক্ষা ও গবেষণায় যৌথ উদ্যোগ প্রসারে আলোচনা করেন। গত ১৯ এপ্রিল ঢাবি সফর করে চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল। এসময় একাডেমিক বিনিময় সভার মাধ্যমে উভয় দেশের সহযোগিতা আরও দৃঢ় হয়।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টানা তিন দিন দেশের সর্বোচ্চ দাবদাহে পুড়ছে চুয়াডাঙ্গা
টানা তিন দিন দেশের সর্বোচ্চ দাবদাহে পুড়ছে চুয়াডাঙ্গা

তীব্র দাবদাহে পুড়ছে চুয়াডাঙ্গা। টানা তিন দিন ধরে চুয়াডাঙ্গায় জেলার ওপর দিয়ে যাচ্ছে দেশের সর্বোচ্চ তাপমাত্রা।তীব্র গরম ও কাঠফাটা রোদের Read more

সিংড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন পুলিশের স্ত্রী
সিংড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন পুলিশের স্ত্রী

নাটোরের সিংড়ায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে শিউলি বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৫ মে) বিকেল ৪টার দিকে Read more

টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে যমুনা সেতু মহাসড়ক অবরোধ
টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে যমুনা সেতু মহাসড়ক অবরোধ

টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগে রাখার দাবিতে টাঙ্গাইলের যমুনা গোলচত্বর এলাকায় যমুনা সেতু মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। সোমবার (১৩ অক্টোবর) Read more

সংবর্ধনায় যোগ দিতে আসার পথে বিএনপির নেতাকর্মীদের গাড়িবহরে হামলা
সংবর্ধনায় যোগ দিতে আসার পথে বিএনপির নেতাকর্মীদের গাড়িবহরে হামলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত গণসংবর্ধনায় যোগ দিতে ঢাকায় আসার পথে নরসিংদীতে হামলার শিকার হয়েছেন দলটির Read more

নেপালের পার্লামেন্টে আগুন ধরিয়ে দিল ছাত্র-জনতা
নেপালের পার্লামেন্টে আগুন ধরিয়ে দিল ছাত্র-জনতা

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগের পর পার্লামেন্টের ভেতরে প্রবেশ করেছেন ছাত্র-জনতা। এ সময় পার্লামেন্টের মূল ভবনে আগুন ধরিয়ে দেন Read more

চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চ ভাঙচুর
চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চ ভাঙচুর

কক্সবাজারের চকরিয়া পৌর শহরের জনতা শপিং সেন্টারস্থ মাঠে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভা মঞ্চ ভাঙার অভিযোগ উঠেছে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন