কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্টমার্টিন পর্যন্ত ‘বাংলা চ্যানেল’ নামে পরিচিত সমুদ্রপথ সাঁতরে পাড়ি দিয়েছেন ৩৫ জন সাঁতারু। ১৬ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ এই চ্যানেল পাড়ি দিয়ে শনিবার সফলভাবে শেষ হয়েছে ১৯তম বাংলা চ্যানেল সাঁতার প্রতিযোগিতা।শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় শাহপরীর দ্বীপের পশ্চিম পাড়া সমুদ্রসৈকত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন কক্সবাজার জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আলাউদ্দীন। উদ্বোধনের পর সাঁতারুরা সাঁতার শুরু করে সেন্টমার্টিন দ্বীপের উত্তর সৈকতে পৌঁছে প্রতিযোগিতা শেষ করেন।জানা গেছে, প্রতিযোগিতায় অংশ নিতে প্রথমে ৩৭ জন সাঁতারু নিবন্ধন করলেও চূড়ান্তভাবে ৩৫ জন সাঁতারু অংশ নেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের পৃষ্ঠপোষকতায় ‘তারুণ্যের উৎসব’-এর অংশ হিসেবে এ প্রতিযোগিতার আয়োজন করে ‘ষড়জ অ্যাডভেঞ্চার’।দ্রুততম সময়ে বাংলা চ্যানেল পাড়ি দিয়ে এবারও প্রথম হয়েছেন সাইফুল ইসলাম রাসেল। তিনি ৪ ঘণ্টা ১৫ মিনিটে শাহপরীর দ্বীপ থেকে সাঁতরে সেন্টমার্টিন পৌঁছান। এর আগেও ২০২৩ সালে তিনি একই প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন। যুগ্মভাবে দ্বিতীয় হয়েছেন মো. ফয়সাল আহমদ ও তৌফিকুজ্জামান। তাঁরা সময় নেন ৪ ঘণ্টা ৫৫ মিনিট। তৃতীয় হন হাফিজুর রহমান, তাঁর সময় লাগে ৫ ঘণ্টা ৫ মিনিট।কক্সবাজার জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আলাউদ্দীন সময়ের কণ্ঠস্বরকে বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণায়ের উদ্যোগে ১৯ তম বাংলা চ্যানেল সাঁতার প্রতিযোগীতা সফলভাবে সম্পন্ন হয়েছে। বিগত ২০০৬ সাল থেকে এ প্রতিযোগীতা শুরু হয়েছিল। তারেই ধারাবাহিকতায় এবছরও প্রতিযোগীতায় ৩৫ জন সাঁতারু অংশ নিয়েছেন।প্রতিযোগিতা শেষে সাইফুল ইসলাম রাসেল বলেন, তিনি এর আগে ছয়বার বাংলা চ্যানেল সাঁতরে পাড়ি দিয়েছেন। ২০২১ সালে একসঙ্গে ডাবল বাংলা চ্যানেল পাড়ি দেওয়ার অভিজ্ঞতার কথাও জানান তিনি। প্রতিকূল সাগর পরিস্থিতির মধ্যেও আবার প্রথম হতে পেরে সন্তোষ প্রকাশ করেন এই সাঁতারু।‘কিং অব বাংলা চ্যানেল’ হিসেবে পরিচিত এবং ২০বার বাংলা চ্যানেল পাড়ি দেওয়া সাঁতারু ও ষড়জ অ্যাডভেঞ্চারের প্রধান নির্বাহী লিপটন সরকার সময়ের কণ্ঠস্বরকে জানান, ‘এবার দুইজন নারীসহ ৩৫ জন সাঁতারু অংশ নিয়েছেন। এই সাঁতার আন্তর্জাতিক রীতি মেনে পরিচালনা করা হচ্ছে। নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থাও নেওয়া হয়েছে। প্রত্যেক সাঁতারুর জন্য বোট ও উদ্ধারকর্মী রয়েছে। বাংলা চ্যানেল সাঁতারকে আন্তর্জাতিক করতে পেরেছি।’তিনি আরও জানান, এবারের আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক ঢাকা ব্যাংক পি.এল.সি। এছাড়া পাওয়ার্ড বাই পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্বে ছিলেন ডাইনামিক ডেন্টিস্ট্রি। ইভেন্ট পার্টনার হিসেবে ছিলেন ভিসাথিং, স্টুডিও ঢাকা এবং সরকার এগ্রো।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিজয়নগরে সোয়া কোটি টাকার ভারতীয় জিরা জব্দ
বিজয়নগরে সোয়া কোটি টাকার ভারতীয় জিরা জব্দ

বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকা থেকে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে ট্রাকের মধ্যে বালু দিয়ে ঢাকা Read more

ইবি শিক্ষার্থী সাজিদ হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের অনুমতি পেল সিআইডি
ইবি শিক্ষার্থী সাজিদ হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের অনুমতি পেল সিআইডি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহ হত্যার তদন্ত কাজে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করা হয়েছে। তদন্ত Read more

মাদক সেবন করে নাচানাচি: মুচলেকায় ৩৭ জনের মুক্তি
মাদক সেবন করে নাচানাচি: মুচলেকায় ৩৭ জনের মুক্তি

কিশোরগঞ্জের ইটনা হাওরে যৌথ বাহিনীর অভিযানে ৪৬ পিস ইয়াবা এবং ব্যবহারিত খালি ১৯টি বিদেশী মদের বোতলসহ কিশোর গ্যাংয়ের ৩১ জন Read more

Whales: Giants of the Ocean
Whales: Giants of the Ocean

Whales: Giants of the Ocean Whales are among the largest and most remarkable animals on Earth. These marine mammals live Read more

উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট
উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট

বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াটের তৃতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।বুধবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টা থেকে এ কেন্দ্রের ২৭৫ Read more

পাথরঘাটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক সংকট, ভোগান্তিতে ৩ লাখ মানুষ
পাথরঘাটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক সংকট, ভোগান্তিতে ৩ লাখ মানুষ

উপকূলীয় অঞ্চল বরগুনার পাথরঘাটা উপজেলার ৩ লাখ মানুষের স্বাস্থ্য সেবা নেওয়ার জন্য একটি ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স থাকলেও সেখানে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন